Scrooling

পশ্চিমবঙ্গের মুখ্যসচিব পদে নন্দিনী চক্রবর্তী # রজতজয়ন্তী বর্ষে সংবাদ প্রভাতী পত্রিকা। সকল পাঠক-পাঠিকা বিজ্ঞাপনদাতা ও শুভানুধ্যায়ীদের প্রতি শুভেচ্ছা # আন্তর্জাতিক স্বীকৃতি পেলেন বঙ্গতনয়া, ৮২তম ভেনিস ফিল্ম ফেস্টিভ্যালের অরিজন্তি বিভাগে সেরা পরিচালকের খেতাব জয় করলেন চিত্রপরিচালক অনুপর্ণা রায়। বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এর শুভেচ্ছা। # বর্ধমানে জাতীয় সড়কে ভয়াবহ বাস দুর্ঘটনায় ১১ পুণ্যার্থীর মৃত্যু। মৃতদের পরিবারকে আর্থিক সাহায্যের ঘোষণা মুখ্যমন্ত্রীর # UGC NET 2025-এ অল ইন্ডিয়া র‍্যাঙ্ক-১ করেছেন বর্ধমান বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের পিএইচডি স্কলার নিলুফা ইয়াসমিন # উচ্চ মাধ্যমিকের পর নিটেও রাজ্যে প্রথম বর্ধমানের রূপায়ণ পাল। # ষষ্ঠ সিন্ধু জিব্রাল্টার জয় করে ইতিহাসের পাতায় সায়নী # 'দাদাসাহেব ফালকে' সম্মানে ভূষিত হলেন অভিনেতা মিঠুন চক্রবর্তী

Accident জাতীয় সড়কে টোটোকে ডাম্পারের ধাক্কা, দু'বছরের শিশু সহ ৭ জনের মৃত্যু


 

Accident 

জাতীয় সড়কে টোটোকে ডাম্পারের ধাক্কা, দু'বছরের শিশু সহ ৭ জনের মৃত্যু 




Sangbad Prabhati, 12 March 2024

ডিজিটাল ডেস্ক রিপোর্ট, সংবাদ প্রভাতী : জাতীয় সড়কে ডাম্পারের সঙ্গে টোটোর ধাক্কায় দু বছরের এক শিশুসহ মোট ৭ জনের মৃত্যু হয়েছে। ঘটনাটি ঘটেছে হুগলি জেলার গুড়াপ থানার কাংসারিতলার কাছে।

 জানা গেছে, মঙ্গলবার সকালে রাস্তার একদিক থেকে আরেক দিকে জাতীয় সড়ক পার হওয়ার সময় বর্ধমানমুখী একটি দ্রুত গতির ডাম্পার সরাসরি ধাক্কা মারে টোটোটিকে। ঘটনাস্থলেই মৃত্য হয় ৬জন যাত্রীর। আশঙ্কাজনক অবস্থায় টোটো চালককে বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করার প্রআয় এক ঘন্টা পর টোটো চালকের মৃত্যু হয়। ভয়াবহ এই দুর্ঘটনার পরই এলাকায় ব্যাপক উত্তেজনা সৃষ্টি হয়। থমকে যায় যান চলাচল। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে। আটক করা হয়েছে ঘাতক ডাম্পারটিকে।

হাসপাতাল সূত্রে জানা যায়, মৃতরা হলেন বিহান বেরা(২) ও বিদ্যুৎ বেরা(২৯), প্রীতি বেরা(২২), বাড়ি দাদপুর থানার বক্রেশ্বর এলাকায়। সৃজা ভট্টাচার্য (২০) বাড়ি হুগলির ভাসতারা এলাকায়। রামপ্রসাদ দাস (৬২) ও নূপুর দাসের (৫০) বাড়ি পান্ডুয়ার রামেশ্বরপুর এবং সৌমেন ঘোষের (২৩) বাড়ি গুরাপ থানার ভোতর এলাকায়। দুর্ঘটনায় মৃত ও আহতদের হাসপাতালে আনার খবর পেয়েই তড়িঘড়ি বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে পৌঁছান বর্ধমান থানার আইসি দিব্যেন্দু দাস। মৃতদেহগুলো ময়নাতদন্তের ব্যবস্থা করেন।