Scrooling

পশ্চিমবঙ্গের মুখ্যসচিব পদে নন্দিনী চক্রবর্তী # রজতজয়ন্তী বর্ষে সংবাদ প্রভাতী পত্রিকা। সকল পাঠক-পাঠিকা বিজ্ঞাপনদাতা ও শুভানুধ্যায়ীদের প্রতি শুভেচ্ছা # আন্তর্জাতিক স্বীকৃতি পেলেন বঙ্গতনয়া, ৮২তম ভেনিস ফিল্ম ফেস্টিভ্যালের অরিজন্তি বিভাগে সেরা পরিচালকের খেতাব জয় করলেন চিত্রপরিচালক অনুপর্ণা রায়। বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এর শুভেচ্ছা। # বর্ধমানে জাতীয় সড়কে ভয়াবহ বাস দুর্ঘটনায় ১১ পুণ্যার্থীর মৃত্যু। মৃতদের পরিবারকে আর্থিক সাহায্যের ঘোষণা মুখ্যমন্ত্রীর # UGC NET 2025-এ অল ইন্ডিয়া র‍্যাঙ্ক-১ করেছেন বর্ধমান বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের পিএইচডি স্কলার নিলুফা ইয়াসমিন # উচ্চ মাধ্যমিকের পর নিটেও রাজ্যে প্রথম বর্ধমানের রূপায়ণ পাল। # ষষ্ঠ সিন্ধু জিব্রাল্টার জয় করে ইতিহাসের পাতায় সায়নী # 'দাদাসাহেব ফালকে' সম্মানে ভূষিত হলেন অভিনেতা মিঠুন চক্রবর্তী

World NGO day বিশ্ব স্বেচ্ছাসেবী সংস্থা দিবস উদযাপন


 

World NGO day 

বিশ্ব স্বেচ্ছাসেবী সংস্থা দিবস উদযাপন 



Atanu Hazra
Sangbad Prabhati, 27 February 2024

অতনু হাজরা, জামালপুর : পূর্ব বর্ধমান জেলায় নানা কর্মসূচির মাধ্যমে বিশ্ব স্বেচ্ছাসেবী সংস্থা দিবস (ওয়ার্ল্ড এনজিও ডে) উদযাপন করা হয়। জেলার জামালপুরে পিত্রাশীষ ফাউন্ডেশন 'ওয়ার্ল্ড এনজিও ডে' উদযাপন উপলক্ষ্যে বনবিবিতলা উচ্চ বিদ্যালয়ে একটি কর্মশালার আয়োজন করে। কর্মশালায় উপস্থিত ছিলেন পিত্রাশীষ ফাউন্ডেশন এর সভাপতি নিশান্ত প্রকাশ, ফাউন্ডেশনের সম্পাদিকা সুজাতা গুপ্ত এবং অন্যান্য কর্মকর্তারা। ফাউন্ডেশনের তরফে বিদ্যালয়ের অষ্টম, নবম, দশম ও একাদশ শ্রেণির মোট ১৫৬ জন ছাত্রীকে ঋতুকালীন স্বাস্থ্য সম্পর্কে সচেতন করা হয় এবং স্যানিটারি ন্যাপকিন ব্যবহারের উপকারিতা সম্পর্কে সচেতন করেন ফাউন্ডেশনের সম্পাদিকা সুজাতা গুপ্ত। 

সবশেষে উপস্থিত ছাত্রীদের হাতে স্যানিটারি ন্যাপকিন ও সাবান তুলে দেন ফাউন্ডেশন এর স্বেচ্ছাসেবকরা। বিদ্যালয়ের প্রধান শিক্ষক শ্যামল কুমার রায়, সহশিক্ষক শিবাজি কার্ফা, কৃষ্ণ সরেন, সঞ্জয় দে সহ অন্যান্য শিক্ষক শিক্ষিকারা। এছাড়াও বিদ্যালয়ের ছাত্র ছাত্রীদের উৎসাহিত করতে ফাউন্ডেশনের পক্ষ থেকে তাদের হাতে খাতা ও পেন তুলে দেন তনয়া সাহা ও গোপাল হালদার। তনয়া সাহা তাঁর বক্তব্যে শিক্ষার্থীদের বিদ্যালয়মুখী হতে আহ্বান জানান এবং বাল্য বিবাহ রোধে ছাত্র ছাত্রীদের সচেতন করেন। এছাড়াও ফাউন্ডেশনের পক্ষ থেকে বিদ্যালয়ের মেধাবী অথচ আর্থিক দিক দিয়ে পিছিয়ে পড়া মোট ৯৫ জন ছাত্রছাত্রীর হাতে কম্বল তুলে দেওয়া হয়। সভায় উপস্থিত প্রধান শিক্ষক, শ্যামল কুমার রায় পিত্রাশীষ ফাউন্ডেশন কে ধন্যবাদ জানান যে কর্মশালার জন্য তাঁর বিদ্যালয়কে বেছে নেওয়ার পাশাপাশি ছাত্র ছাত্রীদের সহায়তা করার জন্য। আগামী দিনেও তিনি এই ভাবেই বিদ্যালয়ের পাশে এই ফাউন্ডেশন কে পাশে পেতে চান।