Scrooling

পশ্চিমবঙ্গের মুখ্যসচিব পদে নন্দিনী চক্রবর্তী # রজতজয়ন্তী বর্ষে সংবাদ প্রভাতী পত্রিকা। সকল পাঠক-পাঠিকা বিজ্ঞাপনদাতা ও শুভানুধ্যায়ীদের প্রতি শুভেচ্ছা # আন্তর্জাতিক স্বীকৃতি পেলেন বঙ্গতনয়া, ৮২তম ভেনিস ফিল্ম ফেস্টিভ্যালের অরিজন্তি বিভাগে সেরা পরিচালকের খেতাব জয় করলেন চিত্রপরিচালক অনুপর্ণা রায়। বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এর শুভেচ্ছা। # বর্ধমানে জাতীয় সড়কে ভয়াবহ বাস দুর্ঘটনায় ১১ পুণ্যার্থীর মৃত্যু। মৃতদের পরিবারকে আর্থিক সাহায্যের ঘোষণা মুখ্যমন্ত্রীর # UGC NET 2025-এ অল ইন্ডিয়া র‍্যাঙ্ক-১ করেছেন বর্ধমান বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের পিএইচডি স্কলার নিলুফা ইয়াসমিন # উচ্চ মাধ্যমিকের পর নিটেও রাজ্যে প্রথম বর্ধমানের রূপায়ণ পাল। # ষষ্ঠ সিন্ধু জিব্রাল্টার জয় করে ইতিহাসের পাতায় সায়নী # 'দাদাসাহেব ফালকে' সম্মানে ভূষিত হলেন অভিনেতা মিঠুন চক্রবর্তী

Saraswati Puja Inauguration সরস্বতীর পুজো উদ্বোধনে বাংলা সিরিয়ালের অভিনেতা অভিনেত্রী


 

Saraswati Puja Inauguration 

সরস্বতীর পুজো উদ্বোধনে বাংলা সিরিয়ালের অভিনেতা অভিনেত্রী




Atanu Hazra
Sangbad Prabhati, 13 February 2024

অতনু হাজরা, জামালপুর : পূর্ব বর্ধমানের জামালপুরে জামালপুর কিশলয় সমিতির সরস্বতী পুজো উদ্বোধন করলেন বাংলা সিরিয়াল অভিনেতা তীর্থ মল্লিক ও অভিনেত্রী কন্যাকুমারী চন্দ্র। অতিথি হিসেবে ছিলেন তৃণমূল কংগ্রেসের জামালপুর ব্লক সভাপতি তথা পঞ্চায়েত সমিতির পূর্ত কর্মাধ্যক্ষ মেহেমুদ খান। ছিলেন কিশলয় সমিতির সভাপতি অঞ্জন মুখার্জী সহ অন্যান্য সদস্যরা। 

রাত পোহালেই সরস্বতী পুজো। তাঁর আগে মঙ্গলবার সন্ধ্যায় কিশলয় সমিতির পুজো উদ্বোধন করেন তাঁরা। প্রতিমার ডাকের সাজ সন্ধ্যার আলোক সজ্জায় অপরূপ সুন্দর দেখাচ্ছিল। উপস্থিত দুই অতিথিদের জামালপুর পঞ্চায়েত সমিতির পক্ষ থেকে শুভেচ্ছা ও অভিনন্দন জানান মেহেমুদ খান। 

তিনি বলেন, কিশলয় সমিতির প্রত্যেক পুজোতেই তিনি থাকেন বা উদ্বোধন করেন। এবারও তার ব্যতিক্রম হয়নি। তিনি কিশলয় সমিতির অনেক প্রশংসা করেন। সরস্বতী পুজো উপলক্ষ্যে আজকেই তাঁরা একটি যাত্রা পালা মঞ্চস্থ করছেন যার নাম স্বর্গের পরের স্টেশন। এই ইন্টারনেটের যুগে আজও তাঁরা যাত্রা শিল্পকে বাঁচিয়ে রেখেছেন। এরও প্রসংশা করেন মেহেমুদ খান। 

তীর্থ বাবু ও কন্যাকুমারী দেবী জানান জামালপুরের এই পরিবেশ তাঁদের খুবই ভালো লেগেছে। তীর্থ মল্লিক তাঁর বক্তব্যে মেয়েদের শিক্ষার কথা তুলে ধরেন এবং সকলের কাছে অনুরোধ রাখেন নিজের জন্মদাত্রী মাকে সকলে যেন দেবীর মতোই দেখেন। তাঁরা দুজনেই দর্শকদের অনুরোধে গান গেয়ে শোনান।