Scrooling

আন্তর্জাতিক স্বীকৃতি পেলেন বঙ্গতনয়া, ৮২তম ভেনিস ফিল্ম ফেস্টিভ্যালের অরিজন্তি বিভাগে সেরা পরিচালকের খেতাব জয় করলেন চিত্রপরিচালক অনুপর্ণা রায়। বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এর শুভেচ্ছা। # রজতজয়ন্তী বর্ষে সংবাদ প্রভাতী পত্রিকা। সকল পাঠক-পাঠিকা বিজ্ঞাপনদাতা ও শুভানুধ্যায়ীদের প্রতি শুভেচ্ছা # বর্ধমানে জাতীয় সড়কে ভয়াবহ বাস দুর্ঘটনায় ১১ পুণ্যার্থীর মৃত্যু। মৃতদের পরিবারকে আর্থিক সাহায্যের ঘোষণা মুখ্যমন্ত্রীর # UGC NET 2025-এ অল ইন্ডিয়া র‍্যাঙ্ক-১ করেছেন বর্ধমান বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের পিএইচডি স্কলার নিলুফা ইয়াসমিন # উচ্চ মাধ্যমিকের পর নিটেও রাজ্যে প্রথম বর্ধমানের রূপায়ণ পাল। # ষষ্ঠ সিন্ধু জিব্রাল্টার জয় করে ইতিহাসের পাতায় সায়নী # 'দাদাসাহেব ফালকে' সম্মানে ভূষিত হলেন অভিনেতা মিঠুন চক্রবর্তী

Railway related competition রেল সম্পর্কিত চিত্রাঙ্কন ও প্রবন্ধ প্রতিযোগিতায় বিজয়ীদের পুরস্কৃত করলেন পশ্চিমবঙ্গের রাজ্যপাল


 

Railway related competition 

রেল সম্পর্কিত চিত্রাঙ্কন ও প্রবন্ধ প্রতিযোগিতায় বিজয়ীদের পুরস্কৃত করলেন পশ্চিমবঙ্গের রাজ্যপাল 




Jayati Bhoumick
Sangbad Prabhati, 27 February 2024

জয়তী ভৌমিক, ব্যান্ডেল : রেল সম্পর্কিত চিত্রাঙ্কন ও প্রবন্ধ রচনা প্রতিযোগিতার বিজয়ীদের পুরস্কৃত করলেন পশ্চিমবঙ্গের রাজ্যপাল সি ভি আনন্দ বোস। উল্লেখ্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ২৬ ফেব্রুয়ারি ভিডিও কনফারেন্সের মাধ্যমে প্রায় ২০০০ রেলওয়ের গঠনমূলক প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন ও উদ্বোধন করার মাধ্যমে জাতির উদ্দেশ্যে উৎসর্গ করেছেন। যার আনুমানিক খরচ প্রায় ৪১০০০ কোটি টাকা। এর মধ্যে পূর্ব রেলের হাওড়া, শিয়ালদহ, আসানসোল এবং মালদা এই চারটি ডিভিশনের মোট ২৮ টি স্টেশনের পুনর্বিকাশ এর ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন অমৃত ভারত স্টেশন যোজনার আওতায়। এই উপলক্ষে ব্যান্ডেল স্টেশনেও একটি অনুষ্ঠানের আয়োজন করা হয় যেখানে পশ্চিমবঙ্গের রাজ্যপাল ডঃ সি ভি আনন্দ বোস, পূর্ব রেলের জেনারেল ম্যানেজার মিলিন্দ কে দেওস্কর উপস্থিত ছিলেন।

এই অনুষ্ঠান উপলক্ষে স্কুল ছাত্র ছাত্রীদের নিয়ে চিত্রাঙ্কন ও প্রবন্ধ রচনা প্রতিযোগিতার আয়োজন করা হয়েছিল। রাজ্যপাল ডঃ সি ভি আনন্দ বোস এই প্রতিযোগিতার বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন। তিনি ঘোষণা করেন যে, সমস্ত বিজয়ী প্রতিযোগীদের তিনি ৫০০০ টাকা করে পুরস্কার দেবেন। এছাড়াও তিনি রেল কর্মচারীদের কাজে খুশি হয়ে ৫ জন রেল কর্মচারীকে রাজভবনে আমন্ত্রণ জানান। পাশাপাশি তিনি রেল সুরক্ষা বাহিনীর ব্যান্ডবাদকদের উপহার দিয়ে উৎসাহিত করেন।