Scrooling

পশ্চিমবঙ্গের মুখ্যসচিব পদে নন্দিনী চক্রবর্তী # রজতজয়ন্তী বর্ষে সংবাদ প্রভাতী পত্রিকা। সকল পাঠক-পাঠিকা বিজ্ঞাপনদাতা ও শুভানুধ্যায়ীদের প্রতি শুভেচ্ছা # আন্তর্জাতিক স্বীকৃতি পেলেন বঙ্গতনয়া, ৮২তম ভেনিস ফিল্ম ফেস্টিভ্যালের অরিজন্তি বিভাগে সেরা পরিচালকের খেতাব জয় করলেন চিত্রপরিচালক অনুপর্ণা রায়। বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এর শুভেচ্ছা। # বর্ধমানে জাতীয় সড়কে ভয়াবহ বাস দুর্ঘটনায় ১১ পুণ্যার্থীর মৃত্যু। মৃতদের পরিবারকে আর্থিক সাহায্যের ঘোষণা মুখ্যমন্ত্রীর # UGC NET 2025-এ অল ইন্ডিয়া র‍্যাঙ্ক-১ করেছেন বর্ধমান বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের পিএইচডি স্কলার নিলুফা ইয়াসমিন # উচ্চ মাধ্যমিকের পর নিটেও রাজ্যে প্রথম বর্ধমানের রূপায়ণ পাল। # ষষ্ঠ সিন্ধু জিব্রাল্টার জয় করে ইতিহাসের পাতায় সায়নী # 'দাদাসাহেব ফালকে' সম্মানে ভূষিত হলেন অভিনেতা মিঠুন চক্রবর্তী

Madhyamik Exam. মাধ্যমিক পরীক্ষা ব্যবস্থা পরিদর্শনে মধ্যশিক্ষা পর্ষদের রিজিওন অফিসার ও জেলা কনভেনার



Madhyamik Exam.

মাধ্যমিক পরীক্ষা ব্যবস্থা পরিদর্শনে মধ্যশিক্ষা পর্ষদের রিজিওন অফিসার ও জেলা কনভেনার 




Atanu Hazra
Sangbad Prabhati, 6 February 2024

অতনু হাজরা, জামালপুর : সোমবার ছিল মাধ্যমিক পরীক্ষার চতুর্থ দিন। প্রথম তিনদিন নির্বিঘ্নেই হয়েছে পরীক্ষা। সোমবার পূর্ব বর্ধমানের জামালপুরে মাধ্যমিক পরীক্ষার বিভিন্ন কেন্দ্র পরিদর্শনে এসছিলেন জেলা পরিদর্শক টিম। 

টিমে ছিলেন মধ্যশিক্ষা পর্ষদের রিজিয়ন অফিসার অঞ্জন ঘোষ, মাধ্যমিকের জেলা কনভেনর অমিত ঘোষ, অতনু নায়েক সহ অন্যান্যরা। আজ তাঁরা জামালপুরের গোপালপুর মুক্তকেশী বিদ্যালয়, আঝাপুর হাই স্কুল, সেলিমাবাদ হাই স্কুল, বনবিবিতলা হাই স্কুল ও শুঁড়ে কালীতলা হাই স্কুলে মাধ্যমিক পরীক্ষা কেন্দ্রে যান। মধ্যশিক্ষা পর্ষদের বর্ধমান রিজিয়ন অফিসার অঞ্জন বাবু জানান জেলার মাধ্যমিক পরীক্ষা এখনও পর্যন্ত শান্তিপূর্ন। কয়েকটি ক্ষেত্রে শুধুমাত্র অসুস্থ হওয়ার ঘটনা ঘটেছে। জামালপুরের পরীক্ষা কেন্দ্রগুলির ব্যবস্থাপনায় খুশি তাঁরা।
 জেলার মাধ্যমিক কনভেনর অমিত বাবু জানান পরীক্ষা ঠিক ভাবেই চলছে। তিনি সংবাদ মাধ্যমের মাধ্যমে জেলার মাধ্যমিক পরীক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন তারা যেনো কোনোভাবেই মোবাইল ফোন নিয়ে পরীক্ষাকেন্দ্রে না ঢোকে। তাতে করে তাদের পরীক্ষা বাতিল হয়ে যাবে। তাঁরা প্রশাসনের ভুয়সী প্রশংসা করেন।