Scrooling

পশ্চিমবঙ্গের মুখ্যসচিব পদে নন্দিনী চক্রবর্তী # রজতজয়ন্তী বর্ষে সংবাদ প্রভাতী পত্রিকা। সকল পাঠক-পাঠিকা বিজ্ঞাপনদাতা ও শুভানুধ্যায়ীদের প্রতি শুভেচ্ছা # আন্তর্জাতিক স্বীকৃতি পেলেন বঙ্গতনয়া, ৮২তম ভেনিস ফিল্ম ফেস্টিভ্যালের অরিজন্তি বিভাগে সেরা পরিচালকের খেতাব জয় করলেন চিত্রপরিচালক অনুপর্ণা রায়। বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এর শুভেচ্ছা। # বর্ধমানে জাতীয় সড়কে ভয়াবহ বাস দুর্ঘটনায় ১১ পুণ্যার্থীর মৃত্যু। মৃতদের পরিবারকে আর্থিক সাহায্যের ঘোষণা মুখ্যমন্ত্রীর # UGC NET 2025-এ অল ইন্ডিয়া র‍্যাঙ্ক-১ করেছেন বর্ধমান বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের পিএইচডি স্কলার নিলুফা ইয়াসমিন # উচ্চ মাধ্যমিকের পর নিটেও রাজ্যে প্রথম বর্ধমানের রূপায়ণ পাল। # ষষ্ঠ সিন্ধু জিব্রাল্টার জয় করে ইতিহাসের পাতায় সায়নী # 'দাদাসাহেব ফালকে' সম্মানে ভূষিত হলেন অভিনেতা মিঠুন চক্রবর্তী

International language day পূর্ব বর্ধমানে তথ্য ও সংস্কৃতি দপ্তরের ব্যবস্থাপনায় আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন


 

International language day

পূর্ব বর্ধমানে তথ্য ও সংস্কৃতি দপ্তরের ব্যবস্থাপনায় আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন 




Sangbad Prabhati, 21 February 2024

ডিজিটাল ডেস্ক রিপোর্ট, সংবাদ প্রভাতী : "ভাষাই আমার মনের ফসল, ভাষাই মোদের ভোর"। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এর উদ্যোগে রাজ্যের প্রতিটি জেলায় সরকারি ব্যবস্থাপনায় আন্তর্জাতিক মাতৃভাষা দিবস যথাযোগ্য মর্যাদায় পালিত হয়। বুধবার পূর্ব বর্ধমান জেলায় বর্ধমান রবীন্দ্র ভবনে জেলা তথ্য ও সংস্কৃতি দপ্তরের উদ্যোগে পালিত হলো আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। উপস্থিত ছিলেন পূর্ব বর্ধমান জেলার সমাহর্তা বিধান চন্দ্র রায়, বর্ধমান পৌরসভার পৌরপতি পরেশ চন্দ্র সরকার, জেলা অনগ্রসর কল্যান দপ্তরের প্রকল্প আধিকারিক কৃষ্ণেন্দু কুমার মণ্ডল, জেলা সমাজ কল্যাণ আধিকারিক সৌরভ কোলে সহ অন্যান্যরা।

এদিন সঙ্গীত, নৃত্য, আবৃত্তি ও জেলা প্রশাসনের আধিকারিকদের বক্তব্যের মাধ্যমে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করা হয়।

পূর্ব বর্ধমান জেলা তথ্য ও সংস্কৃতি আধিকারিক রামশঙ্কর মন্ডল জানান, যে সব লোকশিল্পীরা সরাসরি মুখ্যমন্ত্রী মাধ্যমে আবেদন করেছিলেন তাদের বাছাই পর্বের পরে বুধবার ৪৫০ জনের হাতে লোকশিল্পী পরিচয় পত্র প্রদান করেন জেলাশাসক বিধান চন্দ্র রায়।