Scrooling

পশ্চিমবঙ্গের মুখ্যসচিব পদে নন্দিনী চক্রবর্তী # রজতজয়ন্তী বর্ষে সংবাদ প্রভাতী পত্রিকা। সকল পাঠক-পাঠিকা বিজ্ঞাপনদাতা ও শুভানুধ্যায়ীদের প্রতি শুভেচ্ছা # আন্তর্জাতিক স্বীকৃতি পেলেন বঙ্গতনয়া, ৮২তম ভেনিস ফিল্ম ফেস্টিভ্যালের অরিজন্তি বিভাগে সেরা পরিচালকের খেতাব জয় করলেন চিত্রপরিচালক অনুপর্ণা রায়। বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এর শুভেচ্ছা। # বর্ধমানে জাতীয় সড়কে ভয়াবহ বাস দুর্ঘটনায় ১১ পুণ্যার্থীর মৃত্যু। মৃতদের পরিবারকে আর্থিক সাহায্যের ঘোষণা মুখ্যমন্ত্রীর # UGC NET 2025-এ অল ইন্ডিয়া র‍্যাঙ্ক-১ করেছেন বর্ধমান বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের পিএইচডি স্কলার নিলুফা ইয়াসমিন # উচ্চ মাধ্যমিকের পর নিটেও রাজ্যে প্রথম বর্ধমানের রূপায়ণ পাল। # ষষ্ঠ সিন্ধু জিব্রাল্টার জয় করে ইতিহাসের পাতায় সায়নী # 'দাদাসাহেব ফালকে' সম্মানে ভূষিত হলেন অভিনেতা মিঠুন চক্রবর্তী

মেমারি ব্যবসায়ী কল্যাণ সমিতির বার্ষিক সাধারণ সভা


 

মেমারি ব্যবসায়ী কল্যাণ সমিতির বার্ষিক সাধারণ সভা




Sk Samsuddin
Sangbad Prabhati, 25 February 2024

সেখ সামসুদ্দিন, মেমারি : পূর্ব বর্ধমান জেলার মেমারি ব্যবসায়ী কল্যাণ সমিতির বার্ষিক সাধারণ সভা আয়োজিত হয় মেমারি বামুনপাড়া মোড় উৎসব হলে। অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন হুগলি চেম্বার অফ কমার্সের সভাপতি অম্বিকা মান্না, বেঙ্গল চ্যাপ্টার অফ ক্যাটের সম্পাদক মধুসূদন ব্যানার্জী, কোষাধক্ষ্য নিখিল কুমার রায়, চুঁচুড়া সদর সাব ডিভিশন সম্পাদক মতিয়ার রহমান এবং সদস্য সুদামা পালা ছাড়াও 

বর্ধমান জেলা ব্যবসায়ী সুরক্ষা সমিতির সম্পাদক অনিরুদ্ধ চ্যাটার্জী, কোষাধক্ষ মধুসূদন দাস, ডেভেলপমেন্ট সেক্রেটারি অমরনাথ সাউ, সদস্য বীণা সাউ, লেবার সেক্রেটারি উত্তম সাহা, মেমারি ব্যবসায়ী কল্যাণ সমিতির সভাপতি বিপ্লব কুমার পাল, সম্পাদক রামকৃষ্ণ হাজরা সহ সকল সদস্যরা। 

প্রায় ৪০০ সদস্যের উপস্থিতিতে এদিনের কার্যসূচী পালিত হয়। উপস্থিত অতিথিরা মেমারি ব্যবসায়ী কল্যাণ সমিতির ভূমিকার ভূয়সী প্রশংসা করেন। প্রদীপ প্রজ্জ্বলন ও অতিথিদের বক্তব্য শেষে স্থানীয় ব্যান্ডের সঙ্গীতানুষ্ঠান করা হয়। ব্যবসায়ী কল্যাণ সমিতির আয়োজনে সকলেই খুশি বলে জানা যায়।