Scrooling

৯২ বছর বয়সে মুম্বইয়ে প্রয়াত হলেন সুরের দুনিয়ার কিংবদন্তি আশা ভোঁসলে # রজতজয়ন্তী বর্ষে সংবাদ প্রভাতী পত্রিকা। সকল পাঠক-পাঠিকা বিজ্ঞাপনদাতা ও শুভানুধ্যায়ীদের প্রতি শুভেচ্ছা # আন্তর্জাতিক স্বীকৃতি পেলেন বঙ্গতনয়া, ৮২তম ভেনিস ফিল্ম ফেস্টিভ্যালের অরিজন্তি বিভাগে সেরা পরিচালকের খেতাব জয় করলেন চিত্রপরিচালক অনুপর্ণা রায়। বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এর শুভেচ্ছা। # বর্ধমানে জাতীয় সড়কে ভয়াবহ বাস দুর্ঘটনায় ১১ পুণ্যার্থীর মৃত্যু। মৃতদের পরিবারকে আর্থিক সাহায্যের ঘোষণা মুখ্যমন্ত্রীর # UGC NET 2025-এ অল ইন্ডিয়া র‍্যাঙ্ক-১ করেছেন বর্ধমান বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের পিএইচডি স্কলার নিলুফা ইয়াসমিন # উচ্চ মাধ্যমিকের পর নিটেও রাজ্যে প্রথম বর্ধমানের রূপায়ণ পাল। # ষষ্ঠ সিন্ধু জিব্রাল্টার জয় করে ইতিহাসের পাতায় সায়নী # 'দাদাসাহেব ফালকে' সম্মানে ভূষিত হলেন অভিনেতা মিঠুন চক্রবর্তী

১০০ দিনের কাজের মজুরদের সহায়তা কেন্দ্রের শেষ দিনেও মানুষের ভিড়


 

১০০ দিনের কাজের মজুরদের সহায়তা কেন্দ্রের শেষ দিনেও মানুষের ভিড়




Atanu Hazra
Sangbad Prabhati, 25 February 2024

অতনু হাজরা, জামালপুর : তৃণমূল কংগ্রেস সুপ্রিমো তথা রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এর নির্দেশে সাত দিন ধরে ১০০ দিনের কাজের মজুরদের জন্য সহায়তা শিবির চলে। প্রতিটি পঞ্চায়েতের বাইরে ক্যাম্প করা হয়েছিল। কেন্দ্রের বঞ্চনার শিকার ১০০ দিনের কাজের মজুরদের প্রাপ্য টাকা রাজ্য সরকার নিজের উদ্যোগে মিটিয়ে দেবে। সেই মানুষ গুলোকে সহায়তা করার জন্য সাত দিন ধরে চলা শিবির রবিবার শেষ হলো। শিবিরে আসা প্রতিটি মানুষকে ফর্ম ফিলাপ করানো, তাঁদের ব্যাঙ্ক একাউন্ট চেক করার কাজ করে দিলেন দলীয় কর্মীরা। প্রতিদিনই এই ক্যাম্প গুলোতে অসহায় বঞ্চিত মানুষগুলো এসে তাঁদের ফর্ম ফিলাপ করে গেছেন। তৃণমূল কংগ্রেসের জামালপুর ব্লক সভাপতি মেহেমুদ খান, বিধায়ক অলক কুমার মাঝি, কার্যকরী সভাপতি ভূতনাথ মালিক সহ সমস্ত ব্লক নেতৃত্ব প্রতিটি অঞ্চলের এই ক্যাম্প গুলো পরিদর্শন করার পাশাপাশি সকলের সাথে কথা বলেন, কাজ ঠিক মতো হচ্ছে কিনা খতিয়ে দেখেন। শেষ দিনে জেলা ও রাজ্য থেকে প্রতিনিধি দল আসেন জামালপুরের ক্যাম্প গুলো পরিদর্শন করতে। ছিলেন জেলা তৃণমূল ছাত্র পরিষদের সভাপতি স্বরাজ ঘোষ। ব্লকের ক্যাম্প গুলো পরিদর্শন করে তাঁরা খুশি হয়েছেন। স্বরাজ ঘোষ বলেন রাজ্যের মানবিক মুখ্যমন্ত্রী এই অসহায় মানুষগুলোর পাশে দাঁড়ালেন। কেন্দ্র সরকার জোর করে এই টাকা আটকে রেখে দিয়েছে। সেই অসহায় মানুষগুলোর মুখে হাসি ফোটালেন। ব্লক সভাপতি মেহেমুদ খান বলেন ব্লকের প্রায় সমস্ত ১০০ দিনের কাজের মজুরই ফর্ম ফিলাপ করে ফেলেছেন। খুব শীঘ্রই ওনাদের ব্যাঙ্ক একাউন্টে টাকা ঢুকে যাবে। এবং এই বিরাট একটা কাজ করার জন্য তিনি দলনেত্রী তথা মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান।