Scrooling

পশ্চিমবঙ্গে ক্ষমতার পালাবদল মুখ্যমন্ত্রী পদে শুভেন্দু অধিকারী # ৯২ বছর বয়সে মুম্বইয়ে প্রয়াত হলেন সুরের দুনিয়ার কিংবদন্তি আশা ভোঁসলে # রজতজয়ন্তী বর্ষে সংবাদ প্রভাতী পত্রিকা। সকল পাঠক-পাঠিকা বিজ্ঞাপনদাতা ও শুভানুধ্যায়ীদের প্রতি শুভেচ্ছা # আন্তর্জাতিক স্বীকৃতি পেলেন বঙ্গতনয়া, ৮২তম ভেনিস ফিল্ম ফেস্টিভ্যালের অরিজন্তি বিভাগে সেরা পরিচালকের খেতাব জয় করলেন চিত্রপরিচালক অনুপর্ণা রায়। বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এর শুভেচ্ছা। # বর্ধমানে জাতীয় সড়কে ভয়াবহ বাস দুর্ঘটনায় ১১ পুণ্যার্থীর মৃত্যু। মৃতদের পরিবারকে আর্থিক সাহায্যের ঘোষণা মুখ্যমন্ত্রীর # UGC NET 2025-এ অল ইন্ডিয়া র‍্যাঙ্ক-১ করেছেন বর্ধমান বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের পিএইচডি স্কলার নিলুফা ইয়াসমিন # উচ্চ মাধ্যমিকের পর নিটেও রাজ্যে প্রথম বর্ধমানের রূপায়ণ পাল। # ষষ্ঠ সিন্ধু জিব্রাল্টার জয় করে ইতিহাসের পাতায় সায়নী # 'দাদাসাহেব ফালকে' সম্মানে ভূষিত হলেন অভিনেতা মিঠুন চক্রবর্তী

বর্জ্য ব্যবস্থাপনায় গ্রামের মানুষকে সুরাহা দিতে পঞ্চায়েতের উদ্যোগ


 

বর্জ্য ব্যবস্থাপনায় গ্রামের মানুষকে সুরাহা দিতে পঞ্চায়েতের উদ্যোগ



Atanu Hazra
Sangbad Prabhati, 8 February 2024

অতনু হাজরা, জামালপুর : পরিবেশ রক্ষায় জামালপুর ব্লকের আবুইঝাটি ২ গ্রাম পঞ্চায়েতের চক হনুমান মন্দির সংলগ্ন এলাকায় বর্জ্য ফেলার শেডের উদ্বোধন করা হলো বুধবার। 

বর্জ্য ব্যবস্থাপনায় গ্রামের মানুষকে নোংরা আবর্জনা থেকে সুরাহা দিতে গ্রাম পঞ্চায়েত এই উদ্যোগ নিয়েছে। এস বি এম (জি) ২০২৩- ২০২৪ ফান্ড থেকে ২৮৯২৩৮.৬৭ টাকা ব্যয়ে এটি নির্মিত হয়েছে। ৭ ফেব্রুয়ারি উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জামালপুর পঞ্চায়েত সমিতির সভাপতি পূর্ণিমা মালিক, পূর্ত কর্মাধ্যক্ষ মেহেমুদ খান, আবুইঝাটি ২ পঞ্চায়েতের প্রধান ঝর্না দাস, রমেন্দ্রনাথ কোনার সহ পঞ্চায়েতের কর্মীরা। 

মেহেমুদ খান বলেন এই ধরনের শেড সব পঞ্চায়েতেই হবে। যাতে যত্রতত্র বর্জ্য কেউ না ফেলে, তাই পঞ্চায়েতের বর্জ্যবাহী গাড়ি গ্রামে বাড়ি বাড়ি গিয়ে বর্জ্য সংগ্রহ করে এখানে নিয়ে এসে এই শেডে জমা করবে। যার ফলে পরিবেশ দূষণ অনেকটাই কমবে।