Scrooling

পশ্চিমবঙ্গে ক্ষমতার পালাবদল মুখ্যমন্ত্রী পদে শুভেন্দু অধিকারী # ৯২ বছর বয়সে মুম্বইয়ে প্রয়াত হলেন সুরের দুনিয়ার কিংবদন্তি আশা ভোঁসলে # রজতজয়ন্তী বর্ষে সংবাদ প্রভাতী পত্রিকা। সকল পাঠক-পাঠিকা বিজ্ঞাপনদাতা ও শুভানুধ্যায়ীদের প্রতি শুভেচ্ছা # আন্তর্জাতিক স্বীকৃতি পেলেন বঙ্গতনয়া, ৮২তম ভেনিস ফিল্ম ফেস্টিভ্যালের অরিজন্তি বিভাগে সেরা পরিচালকের খেতাব জয় করলেন চিত্রপরিচালক অনুপর্ণা রায়। বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এর শুভেচ্ছা। # বর্ধমানে জাতীয় সড়কে ভয়াবহ বাস দুর্ঘটনায় ১১ পুণ্যার্থীর মৃত্যু। মৃতদের পরিবারকে আর্থিক সাহায্যের ঘোষণা মুখ্যমন্ত্রীর # UGC NET 2025-এ অল ইন্ডিয়া র‍্যাঙ্ক-১ করেছেন বর্ধমান বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের পিএইচডি স্কলার নিলুফা ইয়াসমিন # উচ্চ মাধ্যমিকের পর নিটেও রাজ্যে প্রথম বর্ধমানের রূপায়ণ পাল। # ষষ্ঠ সিন্ধু জিব্রাল্টার জয় করে ইতিহাসের পাতায় সায়নী # 'দাদাসাহেব ফালকে' সম্মানে ভূষিত হলেন অভিনেতা মিঠুন চক্রবর্তী

কথা রাখলেন মুখ্যমন্ত্রী, ১০০ দিনের কাজের বকেয়া টাকা পেয়ে সবুজ আবিরে মহিলাদের উচ্ছ্বাস


 

কথা রাখলেন মুখ্যমন্ত্রী, ১০০ দিনের কাজের বকেয়া টাকা পেয়ে সবুজ আবিরে মহিলাদের উচ্ছ্বাস




Atanu Hazra
Sangbad Prabhati, 26 February 2024

অতনু হাজরা, জামালপুর : ১০০ দিনের কাজের বকেয়া টাকা পেয়ে আনন্দে ভাসলেন জামালপুরের মানুষ। সোমবার ১০০ দিনের কাজের বকেয়া টাকা পেয়ে মহিলারা আবির মেখে, মিষ্টি মুখ করে খুশিতে মাতলেন। জামালপুরবাসী রাজ্যের মুখ্যমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা জানান। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেছিলেন সেই ঘোষণামত রাজ্যের বঞ্চিত ১০০ দিনের কাজের মজুরদের নিজের ব্যাঙ্ক একাউন্টে টাকা ঢুকতে শুরু করেছে। সোমবার থেকেই রাজ্যের সকল বঞ্চিত ১০০ দিনের কাজের মজুররা টাকা পেতে শুরু করেছন। 

পূর্ব বর্ধমানের জামালপুরেও ১০০ দিনের কাজের মজুরদের টাকা ব্যাঙ্কে ঢুকতে শুরু করেছে। টাকা পেয়ে খুবই খুশী এই অসহায় বঞ্চিত মানুষরা। বিভিন্ন জায়গায় আবির মেখে তারা তাদের উচ্ছ্বাস প্রকাশ করেন। তৃণমূল কংগ্রেসের জামালপুর ব্লক সভাপতি মেহেমুদ খান এদিন জামালপুর ১অঞ্চলের বেত্রাগড় গ্রামে গিয়ে এই অসহায় মানুষগুলোর পাশে দাঁড়ান। তিনি খুশি হয়ে উপস্থিত সকলকে মিষ্টিমুখ করান। তাঁর সামনেই অসহায় বঞ্চিত এই মানুষগুলো মুখ্যমন্ত্রীর নামে জয়ধ্বনি করেন। 

মেহেমুদ খান বলেন, রাজ্যের মুখ্যমন্ত্রী আবার প্রমাণ করলেন যে তিনি সব সময়ই অসহায় সাধারণ মানুষের পাশে আছেন। প্রকৃতই এই সরকার মা মাটি মানুষের সরকার। তিনি মুখ্যমন্ত্রী তথা দলনেত্রীকে প্রণাম ও কৃতজ্ঞতা জানান। যাদের একাউন্টে টাকা ঢুকলো সকলেই মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জানান।