Scrooling

পশ্চিমবঙ্গের মুখ্যসচিব পদে নন্দিনী চক্রবর্তী # রজতজয়ন্তী বর্ষে সংবাদ প্রভাতী পত্রিকা। সকল পাঠক-পাঠিকা বিজ্ঞাপনদাতা ও শুভানুধ্যায়ীদের প্রতি শুভেচ্ছা # আন্তর্জাতিক স্বীকৃতি পেলেন বঙ্গতনয়া, ৮২তম ভেনিস ফিল্ম ফেস্টিভ্যালের অরিজন্তি বিভাগে সেরা পরিচালকের খেতাব জয় করলেন চিত্রপরিচালক অনুপর্ণা রায়। বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এর শুভেচ্ছা। # বর্ধমানে জাতীয় সড়কে ভয়াবহ বাস দুর্ঘটনায় ১১ পুণ্যার্থীর মৃত্যু। মৃতদের পরিবারকে আর্থিক সাহায্যের ঘোষণা মুখ্যমন্ত্রীর # UGC NET 2025-এ অল ইন্ডিয়া র‍্যাঙ্ক-১ করেছেন বর্ধমান বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের পিএইচডি স্কলার নিলুফা ইয়াসমিন # উচ্চ মাধ্যমিকের পর নিটেও রাজ্যে প্রথম বর্ধমানের রূপায়ণ পাল। # ষষ্ঠ সিন্ধু জিব্রাল্টার জয় করে ইতিহাসের পাতায় সায়নী # 'দাদাসাহেব ফালকে' সম্মানে ভূষিত হলেন অভিনেতা মিঠুন চক্রবর্তী

বিপিসিসি'র শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতা


 

বিপিসিসি'র শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতা 




Sangbad Prabhati, 7 February 2024

ডিজিটাল ডেস্ক রিপোর্ট, সংবাদ প্রভাতী : বর্ধমান ফিজিক্যাল কালচারাল সেন্টার (বিপিসিসি) এর ৪১তম শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হলো বুধবার। শহর বর্ধমানে ভাতছালা বাঁশতলা বাঁকার মাঠে আয়োজিত এই প্রতিযোগিতা ঘিরে কচিকাঁচাদের মধ্যে বিশেষ উৎসাহ লক্ষ্য করা যায়। ‌সকাল ৯টায় প্রতিযোগিতা শুরুর আগে সংস্থার পতাকা উত্তোলন করেন বিপিসিসি'র সভাপতি মানস বক্সি, তাকে সহযোগিতা করেন ক্রীড়া আহ্বায়ক ডঃ অর্ণব ঘোষ।

 উপস্থিত ছিলেন সংস্থার প্রতিষ্ঠাতা সম্পাদক গৌতম মজুমদার। প্রতিযোগিতা পরিচলনা করেন শুভঙ্কর দে, ডঃ সন্দিপা সরকার, স্নেহাংশু গোস্বামী। প্রায় ১৬০ জন শিশু কিশোর, প্রশিক্ষক ও অভিভাবক অংশগ্ৰহন করে। 

প্রতিযোগিতায় ৬৩টি ইভেন্ট ছিল। প্রথম ও দ্বিতীয় স্থানাধিকারী শহর প্রতিযোগীতায় অংশগ্ৰহন করবে। বর্ধমান পৌরসভার ১৮ নং ওয়াডে'র কাউন্সিলার তথা পৌরপতি পারিষদ প্রদীপ রহমান বিপিসিসির শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতায় সহযোগিতা করেন।