Scrooling

পশ্চিমবঙ্গের মুখ্যসচিব পদে নন্দিনী চক্রবর্তী # রজতজয়ন্তী বর্ষে সংবাদ প্রভাতী পত্রিকা। সকল পাঠক-পাঠিকা বিজ্ঞাপনদাতা ও শুভানুধ্যায়ীদের প্রতি শুভেচ্ছা # আন্তর্জাতিক স্বীকৃতি পেলেন বঙ্গতনয়া, ৮২তম ভেনিস ফিল্ম ফেস্টিভ্যালের অরিজন্তি বিভাগে সেরা পরিচালকের খেতাব জয় করলেন চিত্রপরিচালক অনুপর্ণা রায়। বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এর শুভেচ্ছা। # বর্ধমানে জাতীয় সড়কে ভয়াবহ বাস দুর্ঘটনায় ১১ পুণ্যার্থীর মৃত্যু। মৃতদের পরিবারকে আর্থিক সাহায্যের ঘোষণা মুখ্যমন্ত্রীর # UGC NET 2025-এ অল ইন্ডিয়া র‍্যাঙ্ক-১ করেছেন বর্ধমান বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের পিএইচডি স্কলার নিলুফা ইয়াসমিন # উচ্চ মাধ্যমিকের পর নিটেও রাজ্যে প্রথম বর্ধমানের রূপায়ণ পাল। # ষষ্ঠ সিন্ধু জিব্রাল্টার জয় করে ইতিহাসের পাতায় সায়নী # 'দাদাসাহেব ফালকে' সম্মানে ভূষিত হলেন অভিনেতা মিঠুন চক্রবর্তী

আত্মা প্রকল্পে আদিবাসী মানুষদের সাহায্য প্রদান


 

আত্মা প্রকল্পে আদিবাসী মানুষদের সাহায্য প্রদান




Atanu Hazra
Sangbad Prabhati, 6; February 2024

অতনু হাজরা, জামালপুর : পূর্ব বর্ধমানের জামালপুরে জামালপুর ব্লক কৃষি অধিকরণ এর পক্ষ থেকে ব্লক অফিসে আত্মা প্রকল্পে ২৬ জন খেটে খাওয়া আদিবাসী মানুষদের হাতে মাঠে কাজ করার সরঞ্জাম হিসাবে দুটি ধামা, একটি করে কোদাল, টাঙ্গনা, কাস্তে, পাশী, লাঙ্গল তুলে দেওয়া হয়।

 সোমবার এই সরঞ্জাম প্রদান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিডিও পার্থ সারথী দে, পঞ্চায়েত সমিতির সভাপতি পূর্ণিমা মালিক, পূর্ত কর্মাধ্যক্ষ মেহেমুদ খান, ব্লক কৃষি আধিকারিক সঞ্জীবুল ইসলাম, এস টি সেলের জেলা সভাপতি তারক টুডু, আত্মা কমিটির চেয়ারম্যান লালু হেমব্রম, কৃষি কর্মাধ্যক্ষ জয়দেব দাস সহ অন্যান্যরা।

 মেহেমুদ খান বলেন মাঠে কাজ করার উপযোগী এই জিনিসগুলি এই মাঠে খেটে খাওয়া আদিবাসী মানুষগুলোর যথেষ্ট উপকার হবে। তিনি বলেন রাজ্যের মুখ্যমন্ত্রীর নজর সবার উপরই আছে। তাই বিভিন্ন ভাবে বিভিন্ন প্রকল্পের মাধ্যমে অসহায় সাধারণ মানুষের পাশে দাঁড়ান তিনি।উপভোক্তা এই মানুষগুলো এই জিনিস গুলো পেয়ে রাজ্যের মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান।