Scrooling

পশ্চিমবঙ্গের মুখ্যসচিব পদে নন্দিনী চক্রবর্তী # রজতজয়ন্তী বর্ষে সংবাদ প্রভাতী পত্রিকা। সকল পাঠক-পাঠিকা বিজ্ঞাপনদাতা ও শুভানুধ্যায়ীদের প্রতি শুভেচ্ছা # আন্তর্জাতিক স্বীকৃতি পেলেন বঙ্গতনয়া, ৮২তম ভেনিস ফিল্ম ফেস্টিভ্যালের অরিজন্তি বিভাগে সেরা পরিচালকের খেতাব জয় করলেন চিত্রপরিচালক অনুপর্ণা রায়। বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এর শুভেচ্ছা। # বর্ধমানে জাতীয় সড়কে ভয়াবহ বাস দুর্ঘটনায় ১১ পুণ্যার্থীর মৃত্যু। মৃতদের পরিবারকে আর্থিক সাহায্যের ঘোষণা মুখ্যমন্ত্রীর # UGC NET 2025-এ অল ইন্ডিয়া র‍্যাঙ্ক-১ করেছেন বর্ধমান বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের পিএইচডি স্কলার নিলুফা ইয়াসমিন # উচ্চ মাধ্যমিকের পর নিটেও রাজ্যে প্রথম বর্ধমানের রূপায়ণ পাল। # ষষ্ঠ সিন্ধু জিব্রাল্টার জয় করে ইতিহাসের পাতায় সায়নী # 'দাদাসাহেব ফালকে' সম্মানে ভূষিত হলেন অভিনেতা মিঠুন চক্রবর্তী

পরীক্ষা কেন্দ্রে অসুস্থ মাধ্যমিক পরীক্ষার্থী


 

পরীক্ষা কেন্দ্রে অসুস্থ মাধ্যমিক পরীক্ষার্থী




Saiyad Abu Jafar
Sangbad Prabhati, 5 February 2024

সৈয়দ আবু জাফর, নবদ্বীপ : রানীরচড়া শ্রীচৈতন্য উচ্চ বিদ্যালয়ে পরীক্ষা শুরুর আগেই অসুস্থ হয়ে পড়ে এক মাধ্যমিক পরীক্ষার্থী। খবর পেয়ে বিদ্যালয়ে এসে পৌঁছায় চিকিৎসক সহ মেডিকেল টিম। অসুস্থ হয়ে পড়া নবদ্বীপ বকুলতলা গার্লস হাই স্কুলের ওই পরীক্ষার্থীর নাম মেঘা মন্ডল। বাড়ি নবদ্বীপ পৌরসভার ব্যাদরাপাড়া গুমটি এলাকায়। সূত্রের খবর ওই পরীক্ষার্থী সোমবার পরীক্ষা কেন্দ্রে প্রবেশ করার কিছু সময় পরে অচৈতন্য হয়ে পড়ে। 

স্কুল কর্তৃপক্ষের বিষয়টি নজরে আসতেই খবর পাঠানো হয় নবদ্বীপ স্টেট জেনারেল হাসপাতালে। সেখান থেকেই এক চিকিৎসকের নেতৃত্বে মেডিকেল টিম ঘটনাস্থলে এসে পৌঁছায়। শুরু হয় অসুস্থ ছাত্রীর চিকিৎসা। বেশ কিছুক্ষণ চিকিৎসার পর কিছুটা সুস্থতা বোধ করলে সকাল ১১ টা নাগাদ একটি আলাদা ঘরে পরীক্ষা দেওয়ার ব্যবস্থা করে স্কুল কর্তৃপক্ষ। 

উল্লেখ থাকে গত ২ ফেব্রুয়ারি সারা রাজ্যের পাশাপাশি নবদ্বীপের দশটি কেন্দ্রে শুরু হয়েছে মাধ্যমিক পরীক্ষা। প্রায় বারোশো ছাত্রছাত্রী পরীক্ষা দিচ্ছে নবদ্বীপের দশটি পরীক্ষা কেন্দ্রে। সোমবার মাধ্যমিক পরীক্ষার তৃতীয়তম দিনে পরীক্ষার্থীদের বিষয় ছিল ইতিহাস।