Scrooling

পশ্চিমবঙ্গের মুখ্যসচিব পদে নন্দিনী চক্রবর্তী # রজতজয়ন্তী বর্ষে সংবাদ প্রভাতী পত্রিকা। সকল পাঠক-পাঠিকা বিজ্ঞাপনদাতা ও শুভানুধ্যায়ীদের প্রতি শুভেচ্ছা # আন্তর্জাতিক স্বীকৃতি পেলেন বঙ্গতনয়া, ৮২তম ভেনিস ফিল্ম ফেস্টিভ্যালের অরিজন্তি বিভাগে সেরা পরিচালকের খেতাব জয় করলেন চিত্রপরিচালক অনুপর্ণা রায়। বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এর শুভেচ্ছা। # বর্ধমানে জাতীয় সড়কে ভয়াবহ বাস দুর্ঘটনায় ১১ পুণ্যার্থীর মৃত্যু। মৃতদের পরিবারকে আর্থিক সাহায্যের ঘোষণা মুখ্যমন্ত্রীর # UGC NET 2025-এ অল ইন্ডিয়া র‍্যাঙ্ক-১ করেছেন বর্ধমান বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের পিএইচডি স্কলার নিলুফা ইয়াসমিন # উচ্চ মাধ্যমিকের পর নিটেও রাজ্যে প্রথম বর্ধমানের রূপায়ণ পাল। # ষষ্ঠ সিন্ধু জিব্রাল্টার জয় করে ইতিহাসের পাতায় সায়নী # 'দাদাসাহেব ফালকে' সম্মানে ভূষিত হলেন অভিনেতা মিঠুন চক্রবর্তী

কেন্দ্রীয় সরকারি কর্মচারী সমিতির উদ্যোগে রক্তদান শিবির


 

কেন্দ্রীয় সরকারি কর্মচারী সমিতির উদ্যোগে রক্তদান শিবির 




Sangbad Prabhati, 8 February 2024

ডিজিটাল ডেস্ক রিপোর্ট, সংবাদ প্রভাতী : কেন্দ্রীয় সরকারি শ্রমিক কর্মচারী সমিতি সমূহের কো-অর্ডিনেশন কমিটির পূর্ব বর্ধমান জেলা শাখার উদ্যোগে আয়োজিত হলো রক্তদান শিবির। ডাক কর্মচারী, আয়কর, দূরভাষ সহ বিভিন্ন কেন্দ্রীয় সরকারি কর্মচারী সমিতি সদস্যরা স্বেচ্ছায় রক্তদান করেন। 

সমিতির সদস্য অরূপ কুমার চক্রবর্তী জানান, ১৯৭৮ সাল থেকে কে জি বসুর স্মরণে শহর বর্ধমানে প্রতি বছর এই রক্তদান শিবিরের আয়োজন করা হয়। বুধবার বর্ধমান হেড পোস্ট অফিসের পিছনে পোস্টাল ট্রেড ইউনিয়ন কার্যালয়ে কে জি বসুর প্রতিকৃতিতে মাল্যদানের মাধ্যমে রক্তদান অনুষ্ঠানের সূচনা হয়। উপস্থিত ছিলেন সংগঠনের দেব কুমার চট্টোপাধ্যায়, বুলবুল ব্যানার্জী, অভিষেক দে, শিবশঙ্কর দাস, শামসুদ্দিন মিদ্যা, অরূপ চক্রবর্তী, নির্মাল্য যশ, অভিষেক ঘোষ সহ অন্যান্য সদস্যরা।