Scrooling

পশ্চিমবঙ্গের মুখ্যসচিব পদে নন্দিনী চক্রবর্তী # রজতজয়ন্তী বর্ষে সংবাদ প্রভাতী পত্রিকা। সকল পাঠক-পাঠিকা বিজ্ঞাপনদাতা ও শুভানুধ্যায়ীদের প্রতি শুভেচ্ছা # আন্তর্জাতিক স্বীকৃতি পেলেন বঙ্গতনয়া, ৮২তম ভেনিস ফিল্ম ফেস্টিভ্যালের অরিজন্তি বিভাগে সেরা পরিচালকের খেতাব জয় করলেন চিত্রপরিচালক অনুপর্ণা রায়। বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এর শুভেচ্ছা। # বর্ধমানে জাতীয় সড়কে ভয়াবহ বাস দুর্ঘটনায় ১১ পুণ্যার্থীর মৃত্যু। মৃতদের পরিবারকে আর্থিক সাহায্যের ঘোষণা মুখ্যমন্ত্রীর # UGC NET 2025-এ অল ইন্ডিয়া র‍্যাঙ্ক-১ করেছেন বর্ধমান বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের পিএইচডি স্কলার নিলুফা ইয়াসমিন # উচ্চ মাধ্যমিকের পর নিটেও রাজ্যে প্রথম বর্ধমানের রূপায়ণ পাল। # ষষ্ঠ সিন্ধু জিব্রাল্টার জয় করে ইতিহাসের পাতায় সায়নী # 'দাদাসাহেব ফালকে' সম্মানে ভূষিত হলেন অভিনেতা মিঠুন চক্রবর্তী

রেলের ই-টিকিট নিয়ে কালোবাজারীতে গ্রেপ্তার এক, ৫১ টি ই-টিকিট বাজেয়াপ্ত


 

রেলের ই-টিকিট নিয়ে কালোবাজারীতে গ্রেপ্তার এক, ৫১ টি ই-টিকিট বাজেয়াপ্ত 




Sangbad Prabhati, 15 February 2024

ডিজিটাল ডেস্ক রিপোর্ট, সংবাদ প্রভাতী : রেলের ই-টিকিট নিয়ে কালোবাজারী করার অভিযোগে রেল পুলিশ একজনকে গ্রেপ্তার করেছে। পূর্ব বর্ধমান জেলার মেমারি থানার পারিজাতনগর এলাকার ঘটনা। আরপিএফ সূত্রে জানা গেছে, ধৃত ব্যাক্তির নাম দিব্যেন্দু মণ্ডল। বাড়ি মেমারী থানার মহেশডাঙ্গা গ্রামে। জানা যায়, মেমারীর পারিজাত নগরে দিব্যেন্দুর একটি মোবাইলের দোকান আছে। আরপিএফ শক্তিগড় ইউনিট গোপন সূত্রে খবর পায় ওই দোকান থেকে রেলের ই-টিকিট এর কালোবাজারী চলছে। 

শক্তিগড় আরপিএফ এরপর অতর্কিতে মেমারীর পারিজাত নগরে দিব্যেন্দু মণ্ডলের মোবাইলের দোকানে অভিযান চালায়। অভিযানে ধৃতের কাছ থেকে ৫১টি ই-টিকিট বাজেয়াপ্ত করা হয়েছে। যার আনুমানিক মূল্য ১ লক্ষ ২৫ হাজার টাকা। এছাড়াও একটি মোবাইল, একটি ল্যাপটপ, একটা ডেস্কটপ ও নগদ ৩ হাজার ১০ টাকা বাজেয়াপ্ত করা হয়েছে। জানা গেছে, শনিবার ধৃতকে আদালতে পেশ করা হবে।