Scrooling

৯২ বছর বয়সে মুম্বইয়ে প্রয়াত হলেন সুরের দুনিয়ার কিংবদন্তি আশা ভোঁসলে # রজতজয়ন্তী বর্ষে সংবাদ প্রভাতী পত্রিকা। সকল পাঠক-পাঠিকা বিজ্ঞাপনদাতা ও শুভানুধ্যায়ীদের প্রতি শুভেচ্ছা # আন্তর্জাতিক স্বীকৃতি পেলেন বঙ্গতনয়া, ৮২তম ভেনিস ফিল্ম ফেস্টিভ্যালের অরিজন্তি বিভাগে সেরা পরিচালকের খেতাব জয় করলেন চিত্রপরিচালক অনুপর্ণা রায়। বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এর শুভেচ্ছা। # বর্ধমানে জাতীয় সড়কে ভয়াবহ বাস দুর্ঘটনায় ১১ পুণ্যার্থীর মৃত্যু। মৃতদের পরিবারকে আর্থিক সাহায্যের ঘোষণা মুখ্যমন্ত্রীর # UGC NET 2025-এ অল ইন্ডিয়া র‍্যাঙ্ক-১ করেছেন বর্ধমান বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের পিএইচডি স্কলার নিলুফা ইয়াসমিন # উচ্চ মাধ্যমিকের পর নিটেও রাজ্যে প্রথম বর্ধমানের রূপায়ণ পাল। # ষষ্ঠ সিন্ধু জিব্রাল্টার জয় করে ইতিহাসের পাতায় সায়নী # 'দাদাসাহেব ফালকে' সম্মানে ভূষিত হলেন অভিনেতা মিঠুন চক্রবর্তী

ট্রেনের ধাক্কায় মর্মান্তিক ভাবে মৃত্যু হল এক কিশোরীর


 

ট্রেনের ধাক্কায় মর্মান্তিক ভাবে মৃত্যু হল এক কিশোরীর




Saiyad Abu Jafar
Sangbad Prabhati, 3 February 2024

সৈয়দ আবু জাফর, সমুদ্রগড় : সাত সকালে ট্রেনের ধাক্কায় মর্মান্তিক ভাবে মৃত্যু হল এক কিশোরীর। শনিবার ঘটনাটি ঘটেছে হাওড়া কাটোয়া শাখায় সমুদ্রগড় নান্দাই স্টেশনের মাঝামাঝি এলাকায়। ঘটনায় মৃত ওই কিশোরীর নাম লক্ষ্মী হালদার, বয়স আনুমানিক ১৭। তার বাড়ি পূর্ব বর্ধমান জেলার নাদনঘাট থানার উপর হাটি গ্রামে। স্থানীয় সূত্রে জানতে পারা যায়, যথাসময়ে খবর পেলেও অনেক দেরিতে দেহটি উদ্ধার করে জিআরপি কালনা। ঘটনার জেরে এলাকায় ছড়ায় তীব্র চাঞ্চল্য। স্থানীয় সূত্রে জানতে পারা যায়, শনিবার সকালে সম্ভবত ডাউন কাটোয়া হাওড়া লোকাল ট্রেনের ধাক্কায় ঘটনাস্থলেই মৃত্যু হয় ওই কিশোরীর। 

বিষয়টি নজরে আসতেই স্থানীয় মানুষজন এলাকায় ভিড় জমাতে শুরু করেন। পাশাপাশি খবর দেওয়া হয় কাছাকাছি সমুদ্রগড় স্টেশন ম্যানেজার ও জিআরপি কালনাকে। খবর পেয়েও দেহ উদ্ধারে অনেকটাই দেরি করায় ডাউন লাইনে একের পর এক যাত্রীবাহী ট্রেন কিশোরীর উপর দিয়ে চলে যাওয়ায় রেলের ভূমিকা নিয়ে উঠল প্রশ্ন। অপরদিকে দেহ অক্ষত থাকলেও একের পর এক দেহর উপর দিয়ে ট্রেন চলে যাওয়ায় জিআরপি থেকে রেল দপ্তর, কোনও ভাবেই দায়িত্ব এড়িয়ে যেতে পারে না বলে স্থানীয়দের দাবি। ফলে রেলদপ্তরের অমানবিকতার নিদর্শন চাক্ষুস করলেন ঘটনাস্থলে দাঁড়িয়ে থাকা এলাকার বাসীন্দারা।