Scrooling

আন্তর্জাতিক স্বীকৃতি পেলেন বঙ্গতনয়া, ৮২তম ভেনিস ফিল্ম ফেস্টিভ্যালের অরিজন্তি বিভাগে সেরা পরিচালকের খেতাব জয় করলেন চিত্রপরিচালক অনুপর্ণা রায়। বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এর শুভেচ্ছা। # রজতজয়ন্তী বর্ষে সংবাদ প্রভাতী পত্রিকা। সকল পাঠক-পাঠিকা বিজ্ঞাপনদাতা ও শুভানুধ্যায়ীদের প্রতি শুভেচ্ছা # বর্ধমানে জাতীয় সড়কে ভয়াবহ বাস দুর্ঘটনায় ১১ পুণ্যার্থীর মৃত্যু। মৃতদের পরিবারকে আর্থিক সাহায্যের ঘোষণা মুখ্যমন্ত্রীর # UGC NET 2025-এ অল ইন্ডিয়া র‍্যাঙ্ক-১ করেছেন বর্ধমান বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের পিএইচডি স্কলার নিলুফা ইয়াসমিন # উচ্চ মাধ্যমিকের পর নিটেও রাজ্যে প্রথম বর্ধমানের রূপায়ণ পাল। # ষষ্ঠ সিন্ধু জিব্রাল্টার জয় করে ইতিহাসের পাতায় সায়নী # 'দাদাসাহেব ফালকে' সম্মানে ভূষিত হলেন অভিনেতা মিঠুন চক্রবর্তী

যাত্রী প্রতিক্ষালয় নির্মানের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন মন্ত্রী স্বপন দেবনাথ


 

যাত্রী প্রতিক্ষালয় নির্মানের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন মন্ত্রী স্বপন দেবনাথ 




Saiyad Abu Jafar
Sangbad Prabhati, 25 February 2024

সৈয়দ আবু জাফর, পূর্বস্থলী : যাত্রী প্রতীক্ষালয় নির্মাণের শুভ শিলান্যাস হলো পূর্বস্থলী ১ নম্বর পঞ্চায়েত সমিতির শ্রীরামপুর গ্রাম পঞ্চায়েতের গঙ্গানন্দপুরে। এই যাত্রী প্রতীক্ষালয়ের শুভ শিলান্যাস করলেন পশ্চিমবঙ্গ সরকারের প্রাণী সম্পদ উন্নয়ন দপ্তরের মন্ত্রী স্বপন দেবনাথ।

জানা গেছে, পূর্ব বর্ধমান জেলা পরিষদের পঞ্চদশ অর্থ কমিশনের বরাদ্দকৃত অর্থে শ্রীরামপুর গ্রাম পঞ্চায়েতের গঙ্গানন্দপুরে লোহার ব্রিজের সামনে ওই যাত্রী প্রতীক্ষালয় নির্মাণ করা হবে। রবিবার মন্ত্রী নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন। এই প্রতীক্ষালয়টি নির্মাণ করার জন্য ৫,৩১,০০০ টাকা বরাদ্দ করা হয়েছে। এই উপলক্ষ্যে রবিবার এখানে উপস্থিত ছিলেন পূর্বস্থলী ১ নম্বর পঞ্চায়েত সমিতির সভাপতি দিলীপ মল্লিক, পরিমল দেবনাথ সহ বিশিষ্ট ব্যক্তিরা।