Scrooling

৯২ বছর বয়সে মুম্বইয়ে প্রয়াত হলেন সুরের দুনিয়ার কিংবদন্তি আশা ভোঁসলে # রজতজয়ন্তী বর্ষে সংবাদ প্রভাতী পত্রিকা। সকল পাঠক-পাঠিকা বিজ্ঞাপনদাতা ও শুভানুধ্যায়ীদের প্রতি শুভেচ্ছা # আন্তর্জাতিক স্বীকৃতি পেলেন বঙ্গতনয়া, ৮২তম ভেনিস ফিল্ম ফেস্টিভ্যালের অরিজন্তি বিভাগে সেরা পরিচালকের খেতাব জয় করলেন চিত্রপরিচালক অনুপর্ণা রায়। বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এর শুভেচ্ছা। # বর্ধমানে জাতীয় সড়কে ভয়াবহ বাস দুর্ঘটনায় ১১ পুণ্যার্থীর মৃত্যু। মৃতদের পরিবারকে আর্থিক সাহায্যের ঘোষণা মুখ্যমন্ত্রীর # UGC NET 2025-এ অল ইন্ডিয়া র‍্যাঙ্ক-১ করেছেন বর্ধমান বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের পিএইচডি স্কলার নিলুফা ইয়াসমিন # উচ্চ মাধ্যমিকের পর নিটেও রাজ্যে প্রথম বর্ধমানের রূপায়ণ পাল। # ষষ্ঠ সিন্ধু জিব্রাল্টার জয় করে ইতিহাসের পাতায় সায়নী # 'দাদাসাহেব ফালকে' সম্মানে ভূষিত হলেন অভিনেতা মিঠুন চক্রবর্তী

বালিচুরি রুখতে তৎপর মঙ্গলকোট পুলিশ, আটক বালি ভর্তি ৭ টি লরি


 

বালিচুরি রুখতে তৎপর মঙ্গলকোট পুলিশ, আটক বালি ভর্তি ৭ টি লরি



Molla Jasimuddin
Sangbad Prabhati, 25 February 2024

মোল্লা জসিমউদ্দিন, মঙ্গলকোট : চোরাই গাড়ি উদ্ধারের পর এবার অজয় নদের বালিলুট রুখতে তৎপর পূর্ব বর্ধমান জেলার মঙ্গলকোট থানার পুলিশ। শুক্রবার গভীররাতে উত্তর-পূর্ব মঙ্গলকোট এলাকায় সড়কপথে কড়া নজরদারির মধ্যে ৭ টি বালি ভর্তি গাড়ি পাকরাও করলো স্থানীয় থানার পুলিশ। এইসব গাড়িগুলি থেকে বালি নিয়ে যাওয়ার কোন অনুমতি ছিলনা বলে জানিয়েছেন মঙ্গলকোট থানার আইসি মধুসূদন ঘোষ। জানা গেছে, দুটি ফৌজদারি মামলা রুজু হয়েছে। কোয়ারপুর এলাকা থেকে গাড়ি গুলি আটক রয়েছে থানায়। বেশ কয়েকদিন আগেই আউশগ্রাম এলাকা থেকে এক চুরি হয়ে যাওয়া গাড়ি কয়েক ঘন্টার মধ্যেই উদ্ধার করে থাকে মঙ্গলকোট থানার পুলিশ। নবাগত আইসি পদে যিনি এসেছেন তিনি অপরাধ দমনে অত্যন্ত তৎপর বলে স্থানীয় বাসিন্দারা জানাচ্ছেন। 

মঙ্গলকোটের প্রায় কুড়ি কিমি দীর্ঘ অজয় নদের মধ্যে রয়েছে অনেক গুলি বালিঘাট। কোন ঘাটের লিজ শেষ হয়েছে ? কোন ঘাটে কত পরিমাণ বালি উত্তোলন করার অনুমতি আছে ? তার বিস্তারিত তথ্য থাকে ভূমি সংস্কার দপ্তরের কাছে। তাই সেইসব তথ্য পুলিশ কে জানালে সড়কপথে অভিযান চালাতে সুবিধা হবে বলে মনে করছে ওয়াকিবহাল মহল। আবার অজয় নদে এপারে যেমন পূর্ব বর্ধমান জেলার মঙ্গলকোট রয়েছে, ঠিক তেমনি অজয় নদের ওপারে রয়েছে বীরভূমের নানুর। অজয় নদের জলের ধারা বছরের বেশিরভাগ সময় কম থাকায় নানুর এলাকার বালিলুটেরারা মঙ্গলকোট সীমানায় বালি চুরি করে। এরফলে মঙ্গলকোট এলাকায় অশান্তির ঘটনা ঘটে। তবে মঙ্গলকোট পুলিশ সূত্র মারফত খবর পেলে অত্যন্ত দ্রুত পদক্ষেপ গ্রহণ করে। স্থানীয় বাসিন্দাদের একাংশ জানিয়েছেন, 'ভুমি সংস্কার দপ্তর বালিঘাট নিয়ে সম্পূর্ণ তথ্য ( লিজ,পরিমাণ ইত্যাদি) যথাসময়ে পুলিশ কে দিলে বালিলুটের প্রকোপ অনেকটাই কমবে'।