Scrooling

পশ্চিমবঙ্গের মুখ্যসচিব পদে নন্দিনী চক্রবর্তী # রজতজয়ন্তী বর্ষে সংবাদ প্রভাতী পত্রিকা। সকল পাঠক-পাঠিকা বিজ্ঞাপনদাতা ও শুভানুধ্যায়ীদের প্রতি শুভেচ্ছা # আন্তর্জাতিক স্বীকৃতি পেলেন বঙ্গতনয়া, ৮২তম ভেনিস ফিল্ম ফেস্টিভ্যালের অরিজন্তি বিভাগে সেরা পরিচালকের খেতাব জয় করলেন চিত্রপরিচালক অনুপর্ণা রায়। বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এর শুভেচ্ছা। # বর্ধমানে জাতীয় সড়কে ভয়াবহ বাস দুর্ঘটনায় ১১ পুণ্যার্থীর মৃত্যু। মৃতদের পরিবারকে আর্থিক সাহায্যের ঘোষণা মুখ্যমন্ত্রীর # UGC NET 2025-এ অল ইন্ডিয়া র‍্যাঙ্ক-১ করেছেন বর্ধমান বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের পিএইচডি স্কলার নিলুফা ইয়াসমিন # উচ্চ মাধ্যমিকের পর নিটেও রাজ্যে প্রথম বর্ধমানের রূপায়ণ পাল। # ষষ্ঠ সিন্ধু জিব্রাল্টার জয় করে ইতিহাসের পাতায় সায়নী # 'দাদাসাহেব ফালকে' সম্মানে ভূষিত হলেন অভিনেতা মিঠুন চক্রবর্তী

জামালপুরে অটো দুর্ঘটনায় নিহত এক, আহত পাঁচ


 

জামালপুরে অটো দুর্ঘটনায় নিহত এক, আহত পাঁচ 




Atanu Hazra
Sangbad Prabhati, 22 February 2024

অতনু হাজরা, জামালপুর : পূর্ব বর্ধমান জেলার জামালপুরের মহিন্দর এলাকায় দ্রুতগতিতে আসা একটি অটো নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেলে ভয়ঙ্কর দুর্ঘটনা ঘটে। ঘটনাস্থলেই মৃত্যু হয় মহিন্দরের চিড়ারডাঙ্গা এলাকার বাসিন্দা, ছবি কোড়া নামে এক মহিলার। গুরুতর ভাবে যখন হন ৫ জন। সূত্রের খবর অটোটি জামালপুর থেকে জৌগ্রামের দিকে যাচ্ছিল। সামনের একটি গাড়িকে ওভারটেক করতে গিয়ে নিয়ন্ত্রণ হারায় সেটি এবং দুর্ঘটনাটি তখনই ঘটে। খবর পাওয়ার সাথে সাথেই সেখানে উপস্থিত হয় জামালপুর থানার পুলিশ আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠায় তারা।