Scrooling

পশ্চিমবঙ্গে ক্ষমতার পালাবদল মুখ্যমন্ত্রী পদে শুভেন্দু অধিকারী # ৯২ বছর বয়সে মুম্বইয়ে প্রয়াত হলেন সুরের দুনিয়ার কিংবদন্তি আশা ভোঁসলে # রজতজয়ন্তী বর্ষে সংবাদ প্রভাতী পত্রিকা। সকল পাঠক-পাঠিকা বিজ্ঞাপনদাতা ও শুভানুধ্যায়ীদের প্রতি শুভেচ্ছা # আন্তর্জাতিক স্বীকৃতি পেলেন বঙ্গতনয়া, ৮২তম ভেনিস ফিল্ম ফেস্টিভ্যালের অরিজন্তি বিভাগে সেরা পরিচালকের খেতাব জয় করলেন চিত্রপরিচালক অনুপর্ণা রায়। বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এর শুভেচ্ছা। # বর্ধমানে জাতীয় সড়কে ভয়াবহ বাস দুর্ঘটনায় ১১ পুণ্যার্থীর মৃত্যু। মৃতদের পরিবারকে আর্থিক সাহায্যের ঘোষণা মুখ্যমন্ত্রীর # UGC NET 2025-এ অল ইন্ডিয়া র‍্যাঙ্ক-১ করেছেন বর্ধমান বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের পিএইচডি স্কলার নিলুফা ইয়াসমিন # উচ্চ মাধ্যমিকের পর নিটেও রাজ্যে প্রথম বর্ধমানের রূপায়ণ পাল। # ষষ্ঠ সিন্ধু জিব্রাল্টার জয় করে ইতিহাসের পাতায় সায়নী # 'দাদাসাহেব ফালকে' সম্মানে ভূষিত হলেন অভিনেতা মিঠুন চক্রবর্তী

রাঢ়কৃষ্টি ওয়েলফেয়ার এর উদ্যেগে বর্ধমানে দুদিন ব্যাপী চিত্র কর্মশালা


 

রাঢ়কৃষ্টি ওয়েলফেয়ার এর উদ্যেগে বর্ধমানে দুদিন ব্যাপী চিত্র কর্মশালা




Sangbad Prabhati, 19 February 2024

ডিজিটাল ডেস্ক রিপোর্ট, সংবাদ প্রভাতী : রাঢ়কৃষ্টি ওয়েলফেয়ার এর উদ্যেগে বর্ধমানের ঐতিহ্যমন্ডিত স্থান ১০৮ শিবমন্দির ক্যাম্পাসে ১৯ ও ২০ ফেব্রুয়ারি দুদিন ব্যাপী শিল্প শিবির শীর্ষক চিত্র কর্মশালার আয়োজন করা হয়েছে। সোমবার প্রদীপ প্রজ্জ্বলনের মাধ্যমে এই শিল্প শিবিরের উদ্বোধন করেন পূর্ব বর্ধমান জেলা আদিবাসী ও অনগ্রসর কল্যান দপ্তরের আধিকারিক কৃষ্ণেন্দু কুমার মন্ডল। উপস্থিত ছিলেন ১০৮ শিবমন্দির ট্রাস্ট কমিটির সহ-সম্পাদক গৌতম তা। উদ্বোধনী অনুষ্ঠান সঞ্চালনা করেন বর্ধমানের বাচিক শিল্পী শ্যামা প্রসাদ চৌধুরী।

রাঢ়কৃষ্টি ওয়েলফেয়ার বর্ধমান এর সম্পাদক প্রদ্যুত কুমার পাল বলেন, এই শিবির আয়োজনে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছে বর্ধমান ১০৮ শিবমন্দির ট্রাস্ট কমিটি। পশ্চিমবঙ্গের স্বনামধন্য ২৮ জন চিত্রশিল্পী এই চিত্র কর্মশালায় অংশ নিয়েছেন। মঙ্গলবার কর্মশালা চলবে সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত।

প্রদ্যুত বাবু আক্ষেপ করে বলেন, শিল্প সংস্কৃতিতে বর্ধমান উজ্জ্বল জায়গায় থাকলেও আজ পর্যন্ত এই শহরে একটি আর্ট গ্যালারি গড়ে উঠলো না। বর্ধমান শহরে বিশিষ্ট চিত্র শিল্পী রয়েছেন অনেকেই। তাই ভবিষ্যত প্রজন্মের শিক্ষার জন্য এটা খুবই প্রয়োজন। বর্ধমান বিশ্ববিদ্যালয়ের অধীনস্থ কৃষ্ণসায়র পার্কে সৃজনী আর্ট গ্যালারি তৈরি হলেও বন্ধ হয়ে গেছে। 

রাঢ়কৃষ্টি ওয়েলফেয়ার বর্ধমান এর পক্ষ থেকে এবিষয়ে শীঘ্রই তারা জেলা প্রশাসনের কাছে আবেদন রাখবেন।