Scrooling

পশ্চিমবঙ্গের মুখ্যসচিব পদে নন্দিনী চক্রবর্তী # রজতজয়ন্তী বর্ষে সংবাদ প্রভাতী পত্রিকা। সকল পাঠক-পাঠিকা বিজ্ঞাপনদাতা ও শুভানুধ্যায়ীদের প্রতি শুভেচ্ছা # আন্তর্জাতিক স্বীকৃতি পেলেন বঙ্গতনয়া, ৮২তম ভেনিস ফিল্ম ফেস্টিভ্যালের অরিজন্তি বিভাগে সেরা পরিচালকের খেতাব জয় করলেন চিত্রপরিচালক অনুপর্ণা রায়। বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এর শুভেচ্ছা। # বর্ধমানে জাতীয় সড়কে ভয়াবহ বাস দুর্ঘটনায় ১১ পুণ্যার্থীর মৃত্যু। মৃতদের পরিবারকে আর্থিক সাহায্যের ঘোষণা মুখ্যমন্ত্রীর # UGC NET 2025-এ অল ইন্ডিয়া র‍্যাঙ্ক-১ করেছেন বর্ধমান বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের পিএইচডি স্কলার নিলুফা ইয়াসমিন # উচ্চ মাধ্যমিকের পর নিটেও রাজ্যে প্রথম বর্ধমানের রূপায়ণ পাল। # ষষ্ঠ সিন্ধু জিব্রাল্টার জয় করে ইতিহাসের পাতায় সায়নী # 'দাদাসাহেব ফালকে' সম্মানে ভূষিত হলেন অভিনেতা মিঠুন চক্রবর্তী

জামালপুরে দুটি রক্তদান শিবির ঘিরে উৎসাহ


 

জামালপুরে দুটি রক্তদান শিবির ঘিরে উৎসাহ




Atanu Hazra
Sangbad Prabhati, 15 February 2024

অতনু হাজরা, জামালপুর : পূর্ব বর্ধমানের জামালপুরে জানকুলি নেতাজী সংঘ এবছর তাদের রজত জয়ন্তী বর্ষ পালন করছে। সেই উপলক্ষ্যে ক্লাবের পক্ষ থেকে দুদিন ব্যাপী নানা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। বৃহস্পতিবার শেষ দিনে সকালে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের করে গোটা গ্রাম পরিক্রমা করে। এদিন নেতাজী সংঘ একটি রক্তদান শিবিরের আয়োজন করে। 

ক্লাবের সদস্য ছাড়াও এলাকার ৮০ জন মানুষ রক্তদান করেন। যার মধ্যে বেশির ভাগই ছিলেন মহিলা। সংগৃহীত রক্ত তুলে দেওয়া হয় বর্ধমান মেডিক্যাল কলেজ ও হাসপাতালের ব্লাড ব্যাঙ্কের হাতে। প্রত্যেক রক্তদাতার হাতে ক্লাবের পক্ষ থেকে একটি করে রজত জয়ন্তীর স্মারক তুলে দেওয়া হয়। রক্তদাতাদের উৎসাহিত করতে উপস্থিত ছিলেন পঞ্চায়েত সমিতির সভাপতি পূর্ণিমা মালিক, তৃণমূলের ব্লক সভাপতি তথা পঞ্চায়েত সমিতির পূর্ত কর্মাধ্যক্ষ মেহেমুদ খান, জামালপুর ১পঞ্চায়েতের প্রধান ডলি নন্দী সহ বিশিষ্ট জনেরা। 

ক্লাবের সভাপতি জানান তাঁরা প্রতিবছরই রক্তদান শিবির করে থাকেন। এবছর রজত জয়ন্তী উপলক্ষ্যে দুদিন ব্যাপী অনুষ্ঠান রেখেছেন। বিভিন্ন ধরনের কম্পিটিশন করেছেন তাঁরা। এই উপলক্ষ্যে তাঁরা সম্প্রীতি নামে একটি স্মারক পত্রিকা প্রকাশ করেন।

         জারোগ্রাম অঞ্চল তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে একটি রক্তদান উৎসব করা হয়।এই উপলক্ষ্যে উপস্থিত ছিলেন হুগলি জেলা বুদ্ধিজীবী মঞ্চের সভাপতি আব্রাম শাহেদী, হুগলি জেলা সংখ্যালঘু বুদ্ধিজীবী মঞ্চের রাজ্য সভানেত্রী রুবি বেগম, জামালপুরের বিধায়ক অলক কুমার মাঝি, তৃণমূলের ব্লক সভাপতি মেহেমুদ খান, পঞ্চায়েত সমিতির সভাপতি পূর্ণিমা মালিক, সহ সভাপতি ভূতনাথ মালিক, তৃণমূল কংগ্রেসের জেলা নেতা চন্দ্রনাথ মুখার্জী, জারোগ্রাম অঞ্চল তৃণমূল সভাপতি আলাউদ্দিন শেখ সহ অন্যান্যরা। ৬০ জন রক্তদাতা রক্তদান করেন। সংগৃহীত রক্ত তুলে দেওয়া চন্দননগর হাসপাতালের ব্লাড ব্যাঙ্কে। এদিনের এই অনুষ্ঠানের মঞ্চ থেকে তৃণমূলের প্রবীণ কর্মীদের সম্বর্ধনা দেওয়া হয়।