Scrooling

৯২ বছর বয়সে মুম্বইয়ে প্রয়াত হলেন সুরের দুনিয়ার কিংবদন্তি আশা ভোঁসলে # রজতজয়ন্তী বর্ষে সংবাদ প্রভাতী পত্রিকা। সকল পাঠক-পাঠিকা বিজ্ঞাপনদাতা ও শুভানুধ্যায়ীদের প্রতি শুভেচ্ছা # আন্তর্জাতিক স্বীকৃতি পেলেন বঙ্গতনয়া, ৮২তম ভেনিস ফিল্ম ফেস্টিভ্যালের অরিজন্তি বিভাগে সেরা পরিচালকের খেতাব জয় করলেন চিত্রপরিচালক অনুপর্ণা রায়। বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এর শুভেচ্ছা। # বর্ধমানে জাতীয় সড়কে ভয়াবহ বাস দুর্ঘটনায় ১১ পুণ্যার্থীর মৃত্যু। মৃতদের পরিবারকে আর্থিক সাহায্যের ঘোষণা মুখ্যমন্ত্রীর # UGC NET 2025-এ অল ইন্ডিয়া র‍্যাঙ্ক-১ করেছেন বর্ধমান বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের পিএইচডি স্কলার নিলুফা ইয়াসমিন # উচ্চ মাধ্যমিকের পর নিটেও রাজ্যে প্রথম বর্ধমানের রূপায়ণ পাল। # ষষ্ঠ সিন্ধু জিব্রাল্টার জয় করে ইতিহাসের পাতায় সায়নী # 'দাদাসাহেব ফালকে' সম্মানে ভূষিত হলেন অভিনেতা মিঠুন চক্রবর্তী

মাধ্যমিক পরীক্ষা ২০২৪ শেষ হলো নির্বিঘ্নেই


 

মাধ্যমিক পরীক্ষা ২০২৪ শেষ হলো নির্বিঘ্নেই



Atanu Hazra
Sangbad Prabhati, 10 February 2024

অতনু হাজরা, পূর্ব বর্ধমান : পূর্ব বর্ধমান জেলায় নির্বিঘ্নেই শেষ হলো ২০২৪ এর মাধ্যমিক পরীক্ষা। এবছর পূর্ব বর্ধমান জেলায় মোট ৪১ হাজার ৬০৬ ছাত্র -ছাত্রী মাধ্যমিক পরীক্ষায় বসেছে। এর মধ্যে ছাত্রীর সংখ্যা ২৩ হাজার ৩১২ জন এবং ছাত্র'র সংখ্যা ১৮ হাজার ২৯৪ জন। ছাত্র -ছাত্রীরা যাতে জীবনের প্রথম বড় পরীক্ষা সুষ্ঠুভাবে এবং নির্ভয়ে দিতে পারে সেই জন্য প্রশাসনিক কর্তা ব্যক্তিরা সহ জনপ্রতিনিধিরা গোলাপ ফুল, জলের বোতল, চকোলেট দিয়ে শুভেচ্ছা জানান। শ্রীরামপুর, সমুদ্রগড়, ধাত্রীগ্রামের স্কুলে উপস্থিত হয়ে মন্ত্রী স্বপন দেবনাথ ছাত্র -ছাত্রীদের সঙ্গে তাদের অভিভাবকদেরও শুভেচ্ছা জানিয়েছেন। 

শনিবার মাধ্যমিক পরীক্ষার শেষ দিনে জামালপুরের সেলিমাবাদ হাই স্কুলে ছাত্র ছাত্রীদের মনোবল বাড়াতে তাদের সাথে দেখা করেন বিধায়ক অলোক কুমার মাঝি। প্রথম দিনও তিনি ছাত্র ছাত্রীদের সাথে দেখা করেছিলেন। জামালপুরে মাধ্যমিক পরীক্ষার দায়িত্বপ্রাপ্ত জেলা কনভেনর কমিটির মেম্বার দেবব্রত মুখোপাধ্যায় সমস্ত সেন্টার, ইনভিজিলেটর, পরীক্ষার সঙ্গে যুক্ত সকলকে, ব্লক প্রশাসন ও পুলিশ প্রশাসন কে ধন্যবাদ জানিয়েছেন। বিডিও পার্থ সারথী দে জানিয়েছেন, তাঁর ব্লকে শান্তিপূর্ন ভাবেই শেষ হয়েছে মাধ্যমিক পরীক্ষা। তিনিও মাধ্যমিক পরীক্ষার সাথে যুক্ত সকলকে ধন্যবাদ জানিয়েছেন। 

তবে পরীক্ষার কদিন পুলিশের ভূমিকা ছিল প্রশংসনীয়। পূর্ব বর্ধমান জেলার মাধ্যমিক পরীক্ষার কনভেনর অমিত ঘোষ জানান, এবছর জেলায় মোট ১২৫ টি সেন্টার হয়েছিল। যার মধ্যে মেন ভেন্যু ছিল ৬০ টি এবং সাব ভেন্যু ছিল ৬৫ টি। পরীক্ষা শান্তিপূর্ন ভাবেই শেষ হয়েছে। তিনি প্রশাসনকে ধন্যবাদ জানান এত সুন্দর ভাবে পরীক্ষা সম্পন্ন হতে সাহায্য করার জন্য।