Scrooling

৯২ বছর বয়সে মুম্বইয়ে প্রয়াত হলেন সুরের দুনিয়ার কিংবদন্তি আশা ভোঁসলে # রজতজয়ন্তী বর্ষে সংবাদ প্রভাতী পত্রিকা। সকল পাঠক-পাঠিকা বিজ্ঞাপনদাতা ও শুভানুধ্যায়ীদের প্রতি শুভেচ্ছা # আন্তর্জাতিক স্বীকৃতি পেলেন বঙ্গতনয়া, ৮২তম ভেনিস ফিল্ম ফেস্টিভ্যালের অরিজন্তি বিভাগে সেরা পরিচালকের খেতাব জয় করলেন চিত্রপরিচালক অনুপর্ণা রায়। বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এর শুভেচ্ছা। # বর্ধমানে জাতীয় সড়কে ভয়াবহ বাস দুর্ঘটনায় ১১ পুণ্যার্থীর মৃত্যু। মৃতদের পরিবারকে আর্থিক সাহায্যের ঘোষণা মুখ্যমন্ত্রীর # UGC NET 2025-এ অল ইন্ডিয়া র‍্যাঙ্ক-১ করেছেন বর্ধমান বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের পিএইচডি স্কলার নিলুফা ইয়াসমিন # উচ্চ মাধ্যমিকের পর নিটেও রাজ্যে প্রথম বর্ধমানের রূপায়ণ পাল। # ষষ্ঠ সিন্ধু জিব্রাল্টার জয় করে ইতিহাসের পাতায় সায়নী # 'দাদাসাহেব ফালকে' সম্মানে ভূষিত হলেন অভিনেতা মিঠুন চক্রবর্তী

ডাম্পারের ধাক্কায় মোটরসাইকেল আরোহীর মৃত্যু




ডাম্পারের ধাক্কায় মোটরসাইকেল আরোহীর মৃত্যু 



Sk Samsuddin
Sangbad Prabhati, 2 February 2024

সেখ সামসুদ্দিন, মেমারি : পূর্ব বর্ধমান জেলার মেমারি থানার কালসি এলাকায় একটি ডাম্পার মোটর সাইকেল আরোহীকে পিছন থেকে ধাক্কা মেরে চাপা দিয়ে পালিয়ে যায়। ঘটনাস্থলেই মৃত্যু হয় বাইক চালকের। বাইক চালকের নাম সঞ্জীব দাস। আনুমানিক বয়স ৫০ বছর। বাড়ি হুগলি জেলার সিমলাগড় এলাকার তালবোনা গ্রামে। প্রতিবেশী সূত্রে জানা যায়, মৃতের নাম সঞ্জীব দাস, পেশায় ক্ষেতমজুর, বাড়িতে স্ত্রী সহ এক ছেলে ও এক মেয়ে বর্তমান। মেমারি থানার বাগিলা গ্রামে মাসির শ্রাদ্ধানুষ্ঠানে যোগ দিতে আসছিলেন, পথে এই দুর্ঘটনা। মেমারি থানার পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে রক্তাক্ত দেহ তুলে নিয়ে আসে। হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত বলে ঘোষণা করেন। পরে মৃতদেহ নিয়ে এসে থানার মর্গে রাখা হয়। শনিবার ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হবে। পুলিশ গাড়িটির খোঁজে তল্লাশি চালাচ্ছে বলে জানা যায়।
                                      ছবি : প্রতিকী