Scrooling

পশ্চিমবঙ্গের মুখ্যসচিব পদে নন্দিনী চক্রবর্তী # রজতজয়ন্তী বর্ষে সংবাদ প্রভাতী পত্রিকা। সকল পাঠক-পাঠিকা বিজ্ঞাপনদাতা ও শুভানুধ্যায়ীদের প্রতি শুভেচ্ছা # আন্তর্জাতিক স্বীকৃতি পেলেন বঙ্গতনয়া, ৮২তম ভেনিস ফিল্ম ফেস্টিভ্যালের অরিজন্তি বিভাগে সেরা পরিচালকের খেতাব জয় করলেন চিত্রপরিচালক অনুপর্ণা রায়। বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এর শুভেচ্ছা। # বর্ধমানে জাতীয় সড়কে ভয়াবহ বাস দুর্ঘটনায় ১১ পুণ্যার্থীর মৃত্যু। মৃতদের পরিবারকে আর্থিক সাহায্যের ঘোষণা মুখ্যমন্ত্রীর # UGC NET 2025-এ অল ইন্ডিয়া র‍্যাঙ্ক-১ করেছেন বর্ধমান বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের পিএইচডি স্কলার নিলুফা ইয়াসমিন # উচ্চ মাধ্যমিকের পর নিটেও রাজ্যে প্রথম বর্ধমানের রূপায়ণ পাল। # ষষ্ঠ সিন্ধু জিব্রাল্টার জয় করে ইতিহাসের পাতায় সায়নী # 'দাদাসাহেব ফালকে' সম্মানে ভূষিত হলেন অভিনেতা মিঠুন চক্রবর্তী

BJP movement বর্ধমানে বিজেপির পুলিশ সুপার অফিস অভিযান ঘিরে ধুন্ধুমার কান্ড


 

BJP movement

বর্ধমানে বিজেপির পুলিশ সুপার অফিস অভিযান ঘিরে ধুন্ধুমার কান্ড




Sangbad Prabhati, 15 February 2024

ডিজিটাল ডেস্ক রিপোর্ট, সংবাদ প্রভাতী : বর্ধমানে বিজেপির পুলিশ সুপার অফিস অভিযান ঘিরে ধুন্ধুমার কান্ড। টাউন হল প্রাঙ্গন থেকে মিছিল শুরু হয়ে কার্জনগেটের সামনে দিয়ে কোর্ট কম্পাউন্ডে ঢোকে। বিজেপি নেতা কর্মীরা পর পর পুলিশের দুটি ব্যারিকেড ভেঙে এগিয়ে যায়। নেতাজী মূর্তির পাদদেশে ছিল জেলা পুলিশের শক্তপোক্ত ব্যারিকেড ও জল কামান গাড়ি। পুলিশের পক্ষ থেকে মাইকে ঘোষণা করা হয় ১৪৪ ধারা জারি আছে কেউ এগোবার চেষ্টা করবেন না।

 এখানে বিজেপি 'র ব্যারিকেড ভাঙতে গেলে পুলিশের সঙ্গে ধস্তাধস্তি শুরু হয়। এই সময় একজন পুলিশ কর্মী ও একজন সিভিক ভলেন্টিয়ার আহত হন। মিছিল ছত্রভঙ্গ করতে পুলিশ জল কামান ব্যবহার করে। বিজেপির এদিনের আন্দোলনের নেতৃত্বে ছিলেন বর্ধমান সদর জেলা সভাপতি অভিজিৎ তা, দুর্গাপুর পশ্চিমের বিধায়ক লক্ষন ঘড়ুই, জেলা যুব মোর্চার সভাপতি সৌমেন কার্ফা সহ অন্যান্যরা।

উল্লেখ্য সন্দেশখালি সহ সমগ্র পশ্চিমবঙ্গের মা বোনদের সম্মান বাঁচাতে এবং নৈরাজ্য সৃষ্টি ও আইনশৃঙ্খলা অবনতির প্রতিবাদে বর্ধমানে বিজেপির জেলা পুলিশ সুপার অফিস ঘেরাও অভিযান ছিল।

জেলা পুলিশ সুপার আমনদীপ জানান, ব্যারিকেডে মিছিল আটকে গেলে ইঁটপাটকেল ছোড়া হয়। তাতে ট্রাফিকে কর্মরত দু'জন সিভিক ভলেন্টিয়ার জখম হন।

দুর্গাপুর পশ্চিমের বিধায়ক লক্ষ্মণ ঘড়ুই বলেন, দলদাস পুলিশ বিনা কারণে জল কামান দিয়ে আমাদের কর্মী সমর্থকের আক্রমণ করে। মমতার পুলিশ এর থেকে ভালো কিছু জানে না। চোর তোলা বাজ তৃণমূল নেতারা দিব্যি অন্যায় করে ঘুরে বেড়াচ্ছে। পুলিশ সেই শাহাজানদের ধরতে পারছে না।