Scrooling

আন্তর্জাতিক স্বীকৃতি পেলেন বঙ্গতনয়া, ৮২তম ভেনিস ফিল্ম ফেস্টিভ্যালের অরিজন্তি বিভাগে সেরা পরিচালকের খেতাব জয় করলেন চিত্রপরিচালক অনুপর্ণা রায়। বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এর শুভেচ্ছা। # রজতজয়ন্তী বর্ষে সংবাদ প্রভাতী পত্রিকা। সকল পাঠক-পাঠিকা বিজ্ঞাপনদাতা ও শুভানুধ্যায়ীদের প্রতি শুভেচ্ছা # বর্ধমানে জাতীয় সড়কে ভয়াবহ বাস দুর্ঘটনায় ১১ পুণ্যার্থীর মৃত্যু। মৃতদের পরিবারকে আর্থিক সাহায্যের ঘোষণা মুখ্যমন্ত্রীর # UGC NET 2025-এ অল ইন্ডিয়া র‍্যাঙ্ক-১ করেছেন বর্ধমান বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের পিএইচডি স্কলার নিলুফা ইয়াসমিন # উচ্চ মাধ্যমিকের পর নিটেও রাজ্যে প্রথম বর্ধমানের রূপায়ণ পাল। # ষষ্ঠ সিন্ধু জিব্রাল্টার জয় করে ইতিহাসের পাতায় সায়নী # 'দাদাসাহেব ফালকে' সম্মানে ভূষিত হলেন অভিনেতা মিঠুন চক্রবর্তী

The opening made sense of the festival সংস্কৃতি, বিনোদন এবং খাদ্য রসিকদের ডেস্টিনেশন এখন নীলপুর যুব উৎসব


 

 The opening made 

 sense of the festival 


সংস্কৃতি, বিনোদন এবং খাদ্য রসিকদের ডেস্টিনেশন এখন নীলপুর যুব উৎসব 





Jagannath Bhoumick
Sangbad Prabhati, 10 January 2024

জগন্নাথ ভৌমিক, বর্ধমান : মহাসমারোহে নীলপুর যুব উৎসব ২০২৪ ও ‘বাহারে আহারে ফুড ফেস্টিভ্যাল’ এর উদ্বোধন হলো। সোমবার সন্ধ্যায় ছোটনীলপুর জাগরণী সংঘের ফুটবল ময়দানে প্রদীপ প্রজ্জ্বলনের মাধ্যমে উৎসবের উদ্বোধন হয়‌। উপস্থিত ছিলেন অভিনেত্রী সোহিনী সরকার ও সায়নী ঘোষ সহ রাজ্যের মন্ত্রী স্বপন দেবনাথ, পূর্ব বর্ধমান জেলা পরিষদের সভাধিপতি শ্যামাপ্রসন্ন লোহার, সহকারী সভাধিপতি গার্গী নাহা, বর্ধমান দক্ষিণের বিধায়ক খোকন দাস, বিধায়ক অলক কুমার মাঝি, মধুসূদন ভট্টাচার্য, অভেদানন্দ থান্ডার, বর্ধমান পৌরসভার পৌরপতি পরেশ চন্দ্র সরকার, উৎসবের উদ্যোক্তা রাসবিহারী হালদার এবং সমাজের বিভিন্ন ক্ষেত্রের বিশিষ্টজনেরা।

 উদ্বোধনেই বোঝা গেল উৎসবের ঝাঁজ। সংস্কৃতি ও বিনোদনের পাশাপাশি ভোজন রসিকদের জন্য অনন্য সমাহার। রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে এসেছে সেরা খাবারের ৫০ টি স্টল। দাদা বৌদির বিখ্যাত বিরিয়ানি থেকে কলকাতার মিত্র কাফের ফিস কবিরাজি সবই পাবেন উৎসব ময়দানে। সামনাসামনি সঙ্গীত থেকে অভিনয় জগতের তারকাদের দেখার পাশাপাশি সুস্বাদু খাবারের আস্বাদন পেতে এখন ডেস্টিনেশন একটাই নীলপুর যুব উৎসব। চলবে ১৪ জানুয়ারি পর্যন্ত।