Scrooling

পশ্চিমবঙ্গের মুখ্যসচিব পদে নন্দিনী চক্রবর্তী # রজতজয়ন্তী বর্ষে সংবাদ প্রভাতী পত্রিকা। সকল পাঠক-পাঠিকা বিজ্ঞাপনদাতা ও শুভানুধ্যায়ীদের প্রতি শুভেচ্ছা # আন্তর্জাতিক স্বীকৃতি পেলেন বঙ্গতনয়া, ৮২তম ভেনিস ফিল্ম ফেস্টিভ্যালের অরিজন্তি বিভাগে সেরা পরিচালকের খেতাব জয় করলেন চিত্রপরিচালক অনুপর্ণা রায়। বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এর শুভেচ্ছা। # বর্ধমানে জাতীয় সড়কে ভয়াবহ বাস দুর্ঘটনায় ১১ পুণ্যার্থীর মৃত্যু। মৃতদের পরিবারকে আর্থিক সাহায্যের ঘোষণা মুখ্যমন্ত্রীর # UGC NET 2025-এ অল ইন্ডিয়া র‍্যাঙ্ক-১ করেছেন বর্ধমান বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের পিএইচডি স্কলার নিলুফা ইয়াসমিন # উচ্চ মাধ্যমিকের পর নিটেও রাজ্যে প্রথম বর্ধমানের রূপায়ণ পাল। # ষষ্ঠ সিন্ধু জিব্রাল্টার জয় করে ইতিহাসের পাতায় সায়নী # 'দাদাসাহেব ফালকে' সম্মানে ভূষিত হলেন অভিনেতা মিঠুন চক্রবর্তী

Road accident মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় লরির চাকায় পিষ্ট হয়ে বাইক আরোহীর মৃত্যু, আহত এক শিশু ও মহিলা


 

Road accident 

মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় লরির চাকায় পিষ্ট হয়ে বাইক আরোহীর মৃত্যু, আহত এক শিশু ও মহিলা




Atanu Hazra
Sangbad Prabhati, 30 January 2024

অতনু হাজরা, জামালপুর : মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় এক জনের মৃত্যু হয়েছে। পূর্ব বর্ধমান জেলার জামালপুর থানার অন্তর্গত কেরিলি গ্রামের ঘটনা। কেরিলি পেট্রোল পাম্পের উল্টোদিকে মশাগ্রাম রেলগেট থেকে জামালপুর যাওয়ার পথে নিয়ন্ত্রণ হারিয়ে একটি লরি অপর দিক থেকে আসা এক বাইক আরোহীকে ধাক্কা মারলে ঘটনাস্থলেই মৃত্যু হয় ওই ব্যক্তির। ঘটনায় আহত হয়েছেন আরও দু'জন। লরির ধাক্কায় রাস্তার ধারে একটি বাড়ির একাংশও ভেঙে গিয়েছে‌। সকালের এই দুর্ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। 

জানা যায়, মঙ্গলবার সকাল নটা পঞ্চাশ নাগাদ মেমারির দিক থেকে তারকেশ্বরের দিকে যাওয়ার সময় কেরিলি পাম্প এর কাছে দ্রুত গতিতে আসা একটি লরি এক বাইক আরোহীকে ধাক্কা মারলে ঘটনাস্থলেই মৃত্যু হয় ওই ব্যক্তির। ওই মৃত ব্যক্তির নাম শেখ শওকত (৫৫)। জামালপুর থানার কেরিলি গ্রামের বাসিন্দা তিনি। আশঙ্কাজনক অবস্থায় আহত এক মহিলা ও এক শিশু চিকিৎসার জন্য বর্ধমানে নিয়ে যাওয়া হয়েছে।