Scrooling

পশ্চিমবঙ্গের মুখ্যসচিব পদে নন্দিনী চক্রবর্তী # রজতজয়ন্তী বর্ষে সংবাদ প্রভাতী পত্রিকা। সকল পাঠক-পাঠিকা বিজ্ঞাপনদাতা ও শুভানুধ্যায়ীদের প্রতি শুভেচ্ছা # আন্তর্জাতিক স্বীকৃতি পেলেন বঙ্গতনয়া, ৮২তম ভেনিস ফিল্ম ফেস্টিভ্যালের অরিজন্তি বিভাগে সেরা পরিচালকের খেতাব জয় করলেন চিত্রপরিচালক অনুপর্ণা রায়। বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এর শুভেচ্ছা। # বর্ধমানে জাতীয় সড়কে ভয়াবহ বাস দুর্ঘটনায় ১১ পুণ্যার্থীর মৃত্যু। মৃতদের পরিবারকে আর্থিক সাহায্যের ঘোষণা মুখ্যমন্ত্রীর # UGC NET 2025-এ অল ইন্ডিয়া র‍্যাঙ্ক-১ করেছেন বর্ধমান বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের পিএইচডি স্কলার নিলুফা ইয়াসমিন # উচ্চ মাধ্যমিকের পর নিটেও রাজ্যে প্রথম বর্ধমানের রূপায়ণ পাল। # ষষ্ঠ সিন্ধু জিব্রাল্টার জয় করে ইতিহাসের পাতায় সায়নী # 'দাদাসাহেব ফালকে' সম্মানে ভূষিত হলেন অভিনেতা মিঠুন চক্রবর্তী

Netaji Birthday Celebration নেতাজী সুভাষ চন্দ্র বসুর ১২৭ তম জন্ম বার্ষিকী উদযাপন


 

Netaji Birthday Celebration

নেতাজী সুভাষ চন্দ্র বসুর ১২৭ তম জন্ম বার্ষিকী উদযাপন 




Sangbad Prabhati, 23 January 2024

ডিজিটাল ডেস্ক রিপোর্ট, সংবাদ প্রভাতী : নেতাজী সুভাষ চন্দ্র বসুর ১২৭ তম জন্ম বার্ষিকী সমগ্র রাজ্য জুড়ে সরকারি ও বেসরকারি ভাবে নানা অনুষ্ঠানের মাধ্যমে উদযাপিত হয়। ২৩ জানুয়ারি পূর্ব বর্ধমান জেলায় বিভিন্ন বিদ্যালয়, স্বেচ্ছাসেবী সংস্থার পাশাপাশি পশ্চিমবঙ্গ সরকারের তথ্য ও সংস্কৃতি দপ্তরের উদ্যোগে নেতাজী সুভাষ চন্দ্র বসুর জন্ম জয়ন্তী যথাযোগ্য মর্যাদায় পালিত হয়। শহর বর্ধমানের কোর্ট কম্পাউন্ডে নেতাজী মূর্তির সামনে অনুষ্ঠানের আয়োজন করা হয়। জেলা শাসক পূর্ণেন্দু কুমার মাজী নেতাজীর মূর্তিতে মাল্যদান করেন। 

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা শাসক (সাধারণ) অমিয় কুমার দাস, বর্ধমান সদর (উত্তর) মহকুমা শাসক তীর্থঙ্কর বিশ্বাস, জামালপুরের বিধায়ক অলক কুমার মাঝি, জেলা তথ্য ও সংস্কৃতি আধিকারিক রাম শঙ্কর মন্ডল সহ অন্যান্যরা। 

অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে ভারতের স্বাধীনতা সংগ্রামে নেতাজী সুভাষ চন্দ্র বসুর গুরুত্বপূর্ণ ভূমিকা তুলে ধরেন জেলা শাসক পূর্ণেন্দু কুমার মাজী। অনুষ্ঠানে দেশাত্মবোধক সঙ্গীত এবং নৃত্য পরিবেশিত হয়।