Scrooling

পশ্চিমবঙ্গের মুখ্যসচিব পদে নন্দিনী চক্রবর্তী # রজতজয়ন্তী বর্ষে সংবাদ প্রভাতী পত্রিকা। সকল পাঠক-পাঠিকা বিজ্ঞাপনদাতা ও শুভানুধ্যায়ীদের প্রতি শুভেচ্ছা # আন্তর্জাতিক স্বীকৃতি পেলেন বঙ্গতনয়া, ৮২তম ভেনিস ফিল্ম ফেস্টিভ্যালের অরিজন্তি বিভাগে সেরা পরিচালকের খেতাব জয় করলেন চিত্রপরিচালক অনুপর্ণা রায়। বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এর শুভেচ্ছা। # বর্ধমানে জাতীয় সড়কে ভয়াবহ বাস দুর্ঘটনায় ১১ পুণ্যার্থীর মৃত্যু। মৃতদের পরিবারকে আর্থিক সাহায্যের ঘোষণা মুখ্যমন্ত্রীর # UGC NET 2025-এ অল ইন্ডিয়া র‍্যাঙ্ক-১ করেছেন বর্ধমান বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের পিএইচডি স্কলার নিলুফা ইয়াসমিন # উচ্চ মাধ্যমিকের পর নিটেও রাজ্যে প্রথম বর্ধমানের রূপায়ণ পাল। # ষষ্ঠ সিন্ধু জিব্রাল্টার জয় করে ইতিহাসের পাতায় সায়নী # 'দাদাসাহেব ফালকে' সম্মানে ভূষিত হলেন অভিনেতা মিঠুন চক্রবর্তী

Marshall Art মার্শাল আর্ট উসুর প্রতি ছাত্র ছাত্রীদের আগ্রহ বাড়ছে কালনায়


 

Marshall Art

মার্শাল আর্ট উসুর প্রতি ছাত্র ছাত্রীদের আগ্রহ বাড়ছে কালনায়




Sangbad Prabhati, 31 January 2024

ডিজিটাল ডেস্ক রিপোর্ট, সংবাদ প্রভাতী : মার্শাল আর্ট উসুর প্রতি কালনা মহকুমায় ছাত্র ছাত্রীদের আগ্রহ বাড়ছে। ২০২৪ সালের ৩-৬ জানুয়ারি অসমে আয়োজিত
খেলো ইন্ডিয়া অস্মিতা গ্রুপ-এ বিভাগে উসুতে ব্রোঞ্জ পদক পায় দশম শ্রেণীর ছাত্রী ঋত্বিকা সোম। দিন আনা দিন খাওয়া পরিবারের মেয়ে ঋত্বিকা সোম পরপর দু'বার 'খেলো ইন্ডিয়া' টুর্নামেন্টে মার্শাল আর্ট উসুতে পদক জয় করে সকলকে চমকে দিয়েছে। 

কালনা শহরের চকবাজার সংলগ্ন মিলিটারি বাগানের বাসিন্দা ঋত্বিকা হিন্দু বালিকা উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্রী। জানা গেছে, মঙ্গলবার বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা ফাল্গুনী মল্লিক বিদ্যালয়ের পক্ষ থেকে কিছু শিক্ষা সরঞ্জাম তুলে দিয়ে ঋত্বিকাকে সংবর্ধিত করেছেন।

 উল্লেখ্য কালনা শহরের বাসিন্দা মার্শাল আর্ট এর কোচ নারায়ণ দাসের কাছে ঋত্বিকা প্রশিক্ষণ নিয়ে এগিয়ে চলেছে। করোনা পরিস্থিতিতে এই খেলায় রাজ্য সরকারের পক্ষ থেকে নারায়ণ দাসকে এককালীন এক লক্ষ টাকা দেওয়া হয়েছে। এছাড়া কালনা মহকুমার তিন প্রাক্তন উসু খেলোয়াড়কে রাজ্য সরকার মাসিক এক হাজার টাকা করে ভাতার ব্যবস্থা করেছেন। তাঁদের অ্যাকাউন্টে টাকাও ঢুকে গিয়েছে।  ফলে, এই খেলার প্রতি কালনা মহকুমায় উৎসাহ বাড়ছে।