Scrooling

পশ্চিমবঙ্গে ক্ষমতার পালাবদল মুখ্যমন্ত্রী পদে শুভেন্দু অধিকারী # ৯২ বছর বয়সে মুম্বইয়ে প্রয়াত হলেন সুরের দুনিয়ার কিংবদন্তি আশা ভোঁসলে # রজতজয়ন্তী বর্ষে সংবাদ প্রভাতী পত্রিকা। সকল পাঠক-পাঠিকা বিজ্ঞাপনদাতা ও শুভানুধ্যায়ীদের প্রতি শুভেচ্ছা # আন্তর্জাতিক স্বীকৃতি পেলেন বঙ্গতনয়া, ৮২তম ভেনিস ফিল্ম ফেস্টিভ্যালের অরিজন্তি বিভাগে সেরা পরিচালকের খেতাব জয় করলেন চিত্রপরিচালক অনুপর্ণা রায়। বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এর শুভেচ্ছা। # বর্ধমানে জাতীয় সড়কে ভয়াবহ বাস দুর্ঘটনায় ১১ পুণ্যার্থীর মৃত্যু। মৃতদের পরিবারকে আর্থিক সাহায্যের ঘোষণা মুখ্যমন্ত্রীর # UGC NET 2025-এ অল ইন্ডিয়া র‍্যাঙ্ক-১ করেছেন বর্ধমান বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের পিএইচডি স্কলার নিলুফা ইয়াসমিন # উচ্চ মাধ্যমিকের পর নিটেও রাজ্যে প্রথম বর্ধমানের রূপায়ণ পাল। # ষষ্ঠ সিন্ধু জিব্রাল্টার জয় করে ইতিহাসের পাতায় সায়নী # 'দাদাসাহেব ফালকে' সম্মানে ভূষিত হলেন অভিনেতা মিঠুন চক্রবর্তী

Jesus christ খ্রীষ্ট ধর্মাবলম্বী মানুষদের ইংরেজি নববর্ষের শুভেচ্ছা জানাতে সেন্ট থমাস চার্চে মন্ত্রী স্বপন দেবনাথ


 

 Jesus christ 


খ্রীষ্ট ধর্মাবলম্বী মানুষদের ইংরেজি নববর্ষের শুভেচ্ছা জানাতে সেন্ট থমাস চার্চে মন্ত্রী স্বপন দেবনাথ 



Sangbad Prabhati, 2 January 2024

ডিজিটাল ডেস্ক রিপোর্ট, সংবাদ প্রভাতী : পূর্বস্থলী ১ নম্বর ব্লকের শ্রীরামপুর গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত বিদ্যানগরের খ্রিস্টানপাড়ায় খ্রীষ্ট ধর্মাবলম্বী মানুষদের ইংরেজি নববর্ষের শুভেচ্ছা জানাতে সেন্ট থমাস চার্চে উপস্থিত হয়েছেন এলাকার বিধায়ক তথা রাজ্যের মন্ত্রী স্বপন দেবনাথ। সোমবার ইংরেজি নতুন বছরের প্রথম দিনে তিনি এখানে এসে উপস্থিত হন। সকলের সাথে নতুন বছরের শুভেচ্ছা বিনিময় করেন। পরে সবার সাথে বসে খাওয়া-দাওয়াও করেন। 

সব সময়ের মতো এদিনও তার মুখ থেকে সর্ব ধর্ম সমন্বয়ের কথা শোনা যায়। তিনি বলেন গীতা বাইবেল কোরানের মূল কথা এক। ঈশ্বর এক এবং অদ্বিতীয়। ধর্ম নিয়ে ভেদাভেদ না করে সকলে মিলেমিশে থাকার কথা বলেন তিনি।