Scrooling

পশ্চিমবঙ্গে ক্ষমতার পালাবদল মুখ্যমন্ত্রী পদে শুভেন্দু অধিকারী # ৯২ বছর বয়সে মুম্বইয়ে প্রয়াত হলেন সুরের দুনিয়ার কিংবদন্তি আশা ভোঁসলে # রজতজয়ন্তী বর্ষে সংবাদ প্রভাতী পত্রিকা। সকল পাঠক-পাঠিকা বিজ্ঞাপনদাতা ও শুভানুধ্যায়ীদের প্রতি শুভেচ্ছা # আন্তর্জাতিক স্বীকৃতি পেলেন বঙ্গতনয়া, ৮২তম ভেনিস ফিল্ম ফেস্টিভ্যালের অরিজন্তি বিভাগে সেরা পরিচালকের খেতাব জয় করলেন চিত্রপরিচালক অনুপর্ণা রায়। বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এর শুভেচ্ছা। # বর্ধমানে জাতীয় সড়কে ভয়াবহ বাস দুর্ঘটনায় ১১ পুণ্যার্থীর মৃত্যু। মৃতদের পরিবারকে আর্থিক সাহায্যের ঘোষণা মুখ্যমন্ত্রীর # UGC NET 2025-এ অল ইন্ডিয়া র‍্যাঙ্ক-১ করেছেন বর্ধমান বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের পিএইচডি স্কলার নিলুফা ইয়াসমিন # উচ্চ মাধ্যমিকের পর নিটেও রাজ্যে প্রথম বর্ধমানের রূপায়ণ পাল। # ষষ্ঠ সিন্ধু জিব্রাল্টার জয় করে ইতিহাসের পাতায় সায়নী # 'দাদাসাহেব ফালকে' সম্মানে ভূষিত হলেন অভিনেতা মিঠুন চক্রবর্তী

জাতীয় ভোটার দিবস বিষয়ক প্রতিযোগিতায় জামালপুরের সাফল্য

 


জাতীয় ভোটার দিবস বিষয়ক প্রতিযোগিতায় জামালপুরের সাফল্য




Atanu Hazra

Sangbad Prabhati, 25 January 2024

অতনু হাজরা, জামালপুর : আজ জাতীয় ভোটার দিবস। ভোটদান বিষয়ে মানুষকে সচেতন করার জন্য এই দিনটিকেই বেছে নিয়েছেন জাতীয় নির্বাচন কমিশন। এই উপলক্ষ্যে সমগ্র পূর্ব বর্ধমানের বিভিন্ন ব্লকে নানা সময়ে ছাত্র ছাত্রীদের নিয়ে প্রতিযোগিতা করা হয়। প্রতিটি ব্লকের প্রথম স্থানাধিকারিকে পাঠানো হয় জেলায়। আজ জেলা স্তরে কম্পিটিশনে বিজয়ীদের পুরস্কৃত করা হয়। পূর্ব বর্ধমানের জামালপুরে এই বিষয়ে ব্লক অফিসে গত ২৩ শে ডিসেম্বর ২০২৩ একটি প্রতিযোগিতা করা হয় যাতে ছিল - প্রবন্ধ লেখা, স্লোগান লেখা ও আঁকা প্রতিযোগিতা। জামালপুর থেকে জেলায় অংশ গ্রহণ করে ছবি আঁকায় নিকিতা সাউ প্রথম স্থান অধিকার করে। নিকিতা জামালপুর গার্লস স্কুলের ছাত্রী। 

 স্লোগান লেখায় প্রথম হয় আফসোনা খাতুন। আফসোনা জামালপুর হাই স্কুলের ছাত্রী। জামালপুরের বিডিও পার্থ সারথী দে জানান, এটা খুবই আনন্দের খবর যে জামালপুরের দুজন ছাত্রী তারা জেলাস্তরে প্রতিযোগিতায় প্রথম স্থান পেয়েছে। তিনি তাদের শুভেচ্ছা ও অভিনন্দন জানান।