Scrooling

পশ্চিমবঙ্গের মুখ্যসচিব পদে নন্দিনী চক্রবর্তী # রজতজয়ন্তী বর্ষে সংবাদ প্রভাতী পত্রিকা। সকল পাঠক-পাঠিকা বিজ্ঞাপনদাতা ও শুভানুধ্যায়ীদের প্রতি শুভেচ্ছা # আন্তর্জাতিক স্বীকৃতি পেলেন বঙ্গতনয়া, ৮২তম ভেনিস ফিল্ম ফেস্টিভ্যালের অরিজন্তি বিভাগে সেরা পরিচালকের খেতাব জয় করলেন চিত্রপরিচালক অনুপর্ণা রায়। বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এর শুভেচ্ছা। # বর্ধমানে জাতীয় সড়কে ভয়াবহ বাস দুর্ঘটনায় ১১ পুণ্যার্থীর মৃত্যু। মৃতদের পরিবারকে আর্থিক সাহায্যের ঘোষণা মুখ্যমন্ত্রীর # UGC NET 2025-এ অল ইন্ডিয়া র‍্যাঙ্ক-১ করেছেন বর্ধমান বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের পিএইচডি স্কলার নিলুফা ইয়াসমিন # উচ্চ মাধ্যমিকের পর নিটেও রাজ্যে প্রথম বর্ধমানের রূপায়ণ পাল। # ষষ্ঠ সিন্ধু জিব্রাল্টার জয় করে ইতিহাসের পাতায় সায়নী # 'দাদাসাহেব ফালকে' সম্মানে ভূষিত হলেন অভিনেতা মিঠুন চক্রবর্তী

জামালপুরে বনবিবিতলা উচ্চ বিদ্যালয়ে 'কন্যা সন্তান বাঁচাও' শীর্ষক আলোচনা


 

জামালপুরে বনবিবিতলা উচ্চ বিদ্যালয়ে 'কন্যা সন্তান বাঁচাও' শীর্ষক আলোচনা 



Atanu Hazra
Sangbad Prabhati, 11 January 2024

অতনু হাজরা, জামালপুর : পশ্চিমবঙ্গ সরকারের পূর্ব বর্ধমান জেলা স্বাস্থ্য দপ্তরের নির্দেশ মত জামালপুর ব্লক স্বাস্থ্য কেন্দ্রের তত্ত্বাবধানে জামালপুর ব্লকের অন্তর্গত বনবিবিতলা উচ্চ বিদ্যালয়ে একদিনের সচেতনতা বিষয়ক মনোজ্ঞ আলোচনা সভা অনুষ্ঠিত হলো। আলোচনার বিষয় ছিল 'কন্যা সন্তান বাঁচাও'। 

এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ব্লক স্বাস্থ্য আধিকারিক ঋত্বিক ঘোষ এবং বনবিবিতলা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শ্যামল কুমার রায়। প্রদীপ প্রজ্জ্বলন করে অনুষ্ঠানের শুভ সূচনা হয়। উদ্বোধনী সংগীত পরিবেশন করে দশম শ্রেণীর ছাত্রী ঊষশ্রী দে এবং নৃত্য পরিবেশন করে স্নেহা রুইদাস।  স্বাস্থ্য আধিকারিক ঋত্বিক বাবু বলেন, লিঙ্গ বৈষম্য দূর করতে দরকার চেতনায় পরিবর্তন। তাই সমাজের ভবিষ্যত নাগরিকদের সচেতন করার চেষ্টা করা হলো। প্রধান শিক্ষক, শ্যামল কুমার রায় এই কর্মশালার কেন্দ্র হিসেবে বনবিবিতলা উচ্চ বিদ্যালয়কে নির্বাচন করার জন্য স্বাস্থ্য দপ্তরকে ধন্যবাদ জানান। তিনি বলেন, এই সহশিক্ষা মূলক অনুষ্ঠানের মাধ্যমে বিদ্যালয় ছাত্র ছাত্রীদের চেতনায় পরিবর্তনে সদা সচেষ্ট।