Scrooling

পশ্চিমবঙ্গে ক্ষমতার পালাবদল মুখ্যমন্ত্রী পদে শুভেন্দু অধিকারী # ৯২ বছর বয়সে মুম্বইয়ে প্রয়াত হলেন সুরের দুনিয়ার কিংবদন্তি আশা ভোঁসলে # রজতজয়ন্তী বর্ষে সংবাদ প্রভাতী পত্রিকা। সকল পাঠক-পাঠিকা বিজ্ঞাপনদাতা ও শুভানুধ্যায়ীদের প্রতি শুভেচ্ছা # আন্তর্জাতিক স্বীকৃতি পেলেন বঙ্গতনয়া, ৮২তম ভেনিস ফিল্ম ফেস্টিভ্যালের অরিজন্তি বিভাগে সেরা পরিচালকের খেতাব জয় করলেন চিত্রপরিচালক অনুপর্ণা রায়। বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এর শুভেচ্ছা। # বর্ধমানে জাতীয় সড়কে ভয়াবহ বাস দুর্ঘটনায় ১১ পুণ্যার্থীর মৃত্যু। মৃতদের পরিবারকে আর্থিক সাহায্যের ঘোষণা মুখ্যমন্ত্রীর # UGC NET 2025-এ অল ইন্ডিয়া র‍্যাঙ্ক-১ করেছেন বর্ধমান বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের পিএইচডি স্কলার নিলুফা ইয়াসমিন # উচ্চ মাধ্যমিকের পর নিটেও রাজ্যে প্রথম বর্ধমানের রূপায়ণ পাল। # ষষ্ঠ সিন্ধু জিব্রাল্টার জয় করে ইতিহাসের পাতায় সায়নী # 'দাদাসাহেব ফালকে' সম্মানে ভূষিত হলেন অভিনেতা মিঠুন চক্রবর্তী

প্রায় কোটি টাকা মূল্যের নিষিদ্ধ ফেনসিডিল সিরাপ উদ্ধার, গ্রেপ্তার - ১, আটক দুটি লরি ও একটি চার চাকা গাড়ি


 

প্রায় কোটি টাকা মূল্যের নিষিদ্ধ ফেনসিডিল সিরাপ উদ্ধার, গ্রেপ্তার - ১, আটক দুটি লরি ও একটি চার চাকা গাড়ি




Sangbad Prabhati, 19 January 2024

ডিজিটাল ডেস্ক রিপোর্ট, সংবাদ প্রভাতী : প্রায় কোটি টাকা মূল্যের নিষিদ্ধ ফেনসিডিল সিরাপ উদ্ধার করেছে পূর্ব বর্ধমান জেলার ভাতার থানার পুলিশ। ধানের বস্তার আড়ালে লুকিয়ে লরিতে পাচার করার সময় পুলিশী জালে আটক হয় দুটি লরি। পুলিশ সূত্রে জানা যায়, ঝাড়খণ্ড থেকে বাংলাদেশ পাচারের পরিকল্পনা ছিল। শুক্রবার দুপুরে ভাতারের ছয় মাইল এলাকা থেকে ভাতার থানার পুলিশ ফেনসিডিল সিরাপ ভর্তি লরি দুটি আটক করেছে। প্রায় কোটি টাকার মূল্যের নিষিদ্ধ ফেনসিডিল পাচারের আগেই হাতেনাতে ধরা পড়ে যায়। এই ঘটনায় গ্রেপ্তার করা হয়েছে এক যুবককে। ধৃত যুবকের নাম দীপ বিশ্বাস। বাড়ি অসমে। একই সঙ্গে দুটি লরি এবং একটি চার চাকা গাড়িও বাজেয়াপ্ত করেছে পুলিশ। 

ভাতারের ছয় মাইল বাসস্ট্যান্ড ও গর্দানমারি গ্রামের মাঝামাঝি রাস্তার ধারে একটি চিঁড়েমিল লাগোয়া গোডাউন রয়েছে। জানা যায়, শুক্রবার সকাল থেকে দুটি লরি ওই গোডাউনের সামনে দাঁড়িয়ে ছিল। দুপুর নাগাদ সূত্র মারফত পুলিশের কাছে খবর আসে বেশকিছু লোকজন মিলে ধানবোঝাই লরির ভিতর থেকে প্রচুর পেটি আর একটি লরিতে চাপাচ্ছে। দ্বিতীয় লরিতে রয়েছে কিছু চালের বস্তাও। ঘটনার সময় একটি সাদা রঙের চারচাকা গাড়ি ওই লরিদুটির সামনে দাঁড়িয়ে থাকতে দেখা যায়। ওই গোডাউনের সামনের কিছুটা অংশ প্রাচীর দিয়ে ঘেরা রয়েছে। বিষয়টি সন্দেহজনক মনে হওয়ায় স্থানীয় থানায় খবর দিলে ভাতার থানার ওসি পঙ্কজ নস্করের নেতৃত্বে পুলিশবাহিনী ঘটনাস্থলে পৌঁছে যায়। পুলিশ দেখেই দুটি লরি ও ওই চারচাকা গাড়িতে থাকা লোকজন পেটি ও বস্তা ফেলেই মাঠে মাঠে ছুটে পালিয়ে যায়।

 পুলিশ একজনকে ধরে ফেলে। ধৃত যুবক পুলিশের কাছে জানায় একজনের নির্দেশমতো ওষুধের পেটিগুলি একটি লরি থেকে আর একটি লরিতে চাপানো হচ্ছিল। পুলিশ খবর দেয় ভাতারের বিডিও দেবজিৎ দত্তকে। বিডিও তথা ম্যাজিস্ট্রেট ঘটনাস্থলে চলে আসেন। খবর পেয়ে ঘটনাস্থলে আসেন পূর্ব বর্ধমান জেলার ডিএসপি (ক্রাইম) শাশ্বতী শ্বেতা সামন্ত, সিআই সাধন বন্দ্যোপাধ্যায়। ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে দুটি গাড়িতেই পুলিশ তল্লাশি চালিয়ে দেখতে পায় প্রচুর পরিমাণে নিষিদ্ধ ফেন্সিডিল সিরাপ রয়েছে। লরি দুটি আটক ও ফেন্সিডিল সিরাপ উদ্ধার করার সঙ্গে পুলিশ তদন্ত শুরু করেছে।