Scrooling

৯২ বছর বয়সে মুম্বইয়ে প্রয়াত হলেন সুরের দুনিয়ার কিংবদন্তি আশা ভোঁসলে # রজতজয়ন্তী বর্ষে সংবাদ প্রভাতী পত্রিকা। সকল পাঠক-পাঠিকা বিজ্ঞাপনদাতা ও শুভানুধ্যায়ীদের প্রতি শুভেচ্ছা # আন্তর্জাতিক স্বীকৃতি পেলেন বঙ্গতনয়া, ৮২তম ভেনিস ফিল্ম ফেস্টিভ্যালের অরিজন্তি বিভাগে সেরা পরিচালকের খেতাব জয় করলেন চিত্রপরিচালক অনুপর্ণা রায়। বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এর শুভেচ্ছা। # বর্ধমানে জাতীয় সড়কে ভয়াবহ বাস দুর্ঘটনায় ১১ পুণ্যার্থীর মৃত্যু। মৃতদের পরিবারকে আর্থিক সাহায্যের ঘোষণা মুখ্যমন্ত্রীর # UGC NET 2025-এ অল ইন্ডিয়া র‍্যাঙ্ক-১ করেছেন বর্ধমান বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের পিএইচডি স্কলার নিলুফা ইয়াসমিন # উচ্চ মাধ্যমিকের পর নিটেও রাজ্যে প্রথম বর্ধমানের রূপায়ণ পাল। # ষষ্ঠ সিন্ধু জিব্রাল্টার জয় করে ইতিহাসের পাতায় সায়নী # 'দাদাসাহেব ফালকে' সম্মানে ভূষিত হলেন অভিনেতা মিঠুন চক্রবর্তী

কালনায় গভর্নমেন্ট জেনারেল ডিগ্রী কলেজের বার্ষিক সাংস্কৃতিক অনুষ্ঠান


 

কালনায় গভর্নমেন্ট জেনারেল ডিগ্রী কলেজের বার্ষিক সাংস্কৃতিক অনুষ্ঠান





Saiyad Abu Jafar
Sangbad Prabhati, 10 January 2024

সৈয়দ আবু জাফর, কালনা : পূর্ব বর্ধমানের কালনা ১ নম্বর ব্লকের অন্তর্গত মুড়াগাছায় গভর্নমেন্ট জেনারেল ডিগ্রী কলেজের বার্ষিক সাংস্কৃতিক অনুষ্ঠান হলো বুধবার। এলাকার বিধায়ক তথা রাজ্যের প্রাণীসম্পদ বিকাশ দপ্তরের মন্ত্রী স্বপন দেবনাথ ভার্চুয়ালি এই অনুষ্ঠানের উদ্বোধন করেন। এদিনের অনুষ্ঠানে কালনা এক নম্বর পঞ্চায়েত সমিতির সভাপতি শ্রাবণী পাল সহ বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন। কলেজের অধ্যক্ষ কৃষ্ণেন্দু দত্ত বলেন, রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় এবং এলাকার বিধায়ক তথা মন্ত্রী স্বপন দেবনাথ এর উদ্যোগে ২০১৫ সালের জুলাই মাস থেকে এই কলেজের পথচলা শুরু হয়। 

বর্তমানে এখানে প্রায় ৪০০ জন ছাত্রছাত্রী পাঠরত এবং ২৬ জন অধ্যাপক আছে এই কলেজে। এই কলেজে জেনারেল ও অনার্স সহ সকল বিষয়েই পঠন পাঠনের সুব্যবস্থা আছে। এছাড়াও জানা যায় কলেজের একটি লাইব্রেরী সহ একটি খেলার মাঠ আছে। অধ্যক্ষের কথায় এখানে একটি কম্পিউটার সেন্টার ও আছে। তিনি আরো বলেন এই কলেজের প্রত্যেকটি ছাত্র-ছাত্রীকে স্পোকেন ইংলিশ সহ কম্পিউটার শেখানো হয় সম্পূর্ণ বিনামূল্যে। তিনি এলাকার সকল অভিভাবক অভিভাবিকাদের তাদের সন্তানদের উজ্জ্বল ভবিষ্যতের কথা ভেবে এই কলেজে ভর্তি করার জন্য আবেদনও জানান।