Scrooling

পশ্চিমবঙ্গে ক্ষমতার পালাবদল মুখ্যমন্ত্রী পদে শুভেন্দু অধিকারী # ৯২ বছর বয়সে মুম্বইয়ে প্রয়াত হলেন সুরের দুনিয়ার কিংবদন্তি আশা ভোঁসলে # রজতজয়ন্তী বর্ষে সংবাদ প্রভাতী পত্রিকা। সকল পাঠক-পাঠিকা বিজ্ঞাপনদাতা ও শুভানুধ্যায়ীদের প্রতি শুভেচ্ছা # আন্তর্জাতিক স্বীকৃতি পেলেন বঙ্গতনয়া, ৮২তম ভেনিস ফিল্ম ফেস্টিভ্যালের অরিজন্তি বিভাগে সেরা পরিচালকের খেতাব জয় করলেন চিত্রপরিচালক অনুপর্ণা রায়। বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এর শুভেচ্ছা। # বর্ধমানে জাতীয় সড়কে ভয়াবহ বাস দুর্ঘটনায় ১১ পুণ্যার্থীর মৃত্যু। মৃতদের পরিবারকে আর্থিক সাহায্যের ঘোষণা মুখ্যমন্ত্রীর # UGC NET 2025-এ অল ইন্ডিয়া র‍্যাঙ্ক-১ করেছেন বর্ধমান বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের পিএইচডি স্কলার নিলুফা ইয়াসমিন # উচ্চ মাধ্যমিকের পর নিটেও রাজ্যে প্রথম বর্ধমানের রূপায়ণ পাল। # ষষ্ঠ সিন্ধু জিব্রাল্টার জয় করে ইতিহাসের পাতায় সায়নী # 'দাদাসাহেব ফালকে' সম্মানে ভূষিত হলেন অভিনেতা মিঠুন চক্রবর্তী

২৪ ঘন্টার মধ্যে ভিনরাজ্য থেকে উদ্ধার অপহৃত ব্যবসায়ী


 

২৪ ঘন্টার মধ্যে ভিনরাজ্য থেকে উদ্ধার অপহৃত ব্যবসায়ী 




Sangbad Prabhati, 16 January 2024

ডিজিটাল ডেস্ক রিপোর্ট, সংবাদ প্রভাতী : মেমারী এলাকা থেকে এক ব্যবসায়ীকে অপহরণের ঘটনা ঘটে। ঘটনার খবর পাওয়া মাত্র তদন্ত শুরু করে পূর্ব বর্ধমান জেলা পুলিশ। প্রাথমিক তদন্তে মেমারী থানার পুলিশ জানতে পারে অপহৃত ব্যাক্তি বিড়ি পাতার ব্যবসার সঙ্গে যুক্ত এবং সেই সূত্রে মুর্শিদাবাদের কয়েকজনের সাথে লেনদেনের পর কিছু টাকা ধার হয়ে যায়। সেই টাকা আদায় করতে ১৪ জানুয়ারি সন্ধ্যায় কিছু দুষ্কৃতী একটি স্করপিও গাড়ি করে তাকে অপহরণ করে। বিভিন্ন সূত্র থেকে পাওয়া তথ্যের ওপর নির্ভর করে মেমারী থানা ও জেলা পুলিশের একটি দল দ্রুত পৌঁছায় ঝাড়খন্ডে এবং বিশেষ অভিযান চালিয়ে ১৫ জানুয়ারি সকালের মধ্যে ঝাড়খণ্ডের পাকুড় থেকে অপহৃত ব্যাক্তিকে উদ্ধার করে এবং উক্ত অপরাধে জড়িত তিন জনকে গ্রেপ্তার করে। অপরাধে জড়িত গাড়িটিকেও বাজেয়াপ্ত করা হয়। অভিযানের নেতৃত্বে ছিলেন সাতগাছিয়া পুলিশ ফাঁড়ির ভারপ্রাপ্ত আধিকারিক অনুপ দে।