Scrooling

আন্তর্জাতিক স্বীকৃতি পেলেন বঙ্গতনয়া, ৮২তম ভেনিস ফিল্ম ফেস্টিভ্যালের অরিজন্তি বিভাগে সেরা পরিচালকের খেতাব জয় করলেন চিত্রপরিচালক অনুপর্ণা রায়। বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এর শুভেচ্ছা। # রজতজয়ন্তী বর্ষে সংবাদ প্রভাতী পত্রিকা। সকল পাঠক-পাঠিকা বিজ্ঞাপনদাতা ও শুভানুধ্যায়ীদের প্রতি শুভেচ্ছা # বর্ধমানে জাতীয় সড়কে ভয়াবহ বাস দুর্ঘটনায় ১১ পুণ্যার্থীর মৃত্যু। মৃতদের পরিবারকে আর্থিক সাহায্যের ঘোষণা মুখ্যমন্ত্রীর # UGC NET 2025-এ অল ইন্ডিয়া র‍্যাঙ্ক-১ করেছেন বর্ধমান বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের পিএইচডি স্কলার নিলুফা ইয়াসমিন # উচ্চ মাধ্যমিকের পর নিটেও রাজ্যে প্রথম বর্ধমানের রূপায়ণ পাল। # ষষ্ঠ সিন্ধু জিব্রাল্টার জয় করে ইতিহাসের পাতায় সায়নী # 'দাদাসাহেব ফালকে' সম্মানে ভূষিত হলেন অভিনেতা মিঠুন চক্রবর্তী

শিক্ষামূলক ভ্রমণে আলীপুর চিড়িয়াখানায় বেরুগ্রাম স্কুল


 

শিক্ষামূলক ভ্রমণে আলীপুর চিড়িয়াখানায় বেরুগ্রাম স্কুল




Atanu Hazra
Sangbad Prabhati, 29 January 2024

অতনু হাজরা, জামালপুর : পূর্ব বর্ধমানের জামালপুর ব্লকের বেরুগ্রাম আচার্য্য গিরিশ চন্দ্র বসু বিদ্যাপীঠ স্কুলের ছাত্র ছাত্রীদের নিয়ে শিক্ষামূলক ভ্রমণের জন্য কলকাতার আলীপুর চিড়িয়াখানায় নিয়ে যায়। সোমবার দুটি বাস ভাড়া করে সকালেই স্কুল থেকে বের হন তাঁরা। সারাদিন চিড়িয়াখানায় ঘুরে সন্ধ্যায় ছাত্র ছাত্রীদের নিয়ে ফিরে আসেন। 

বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক দেবাশীষ মালিক জানান, তাঁরা প্রতিবছরই চেষ্টা করেন গ্রামের এই ছাত্র ছাত্রীদের নিয়ে একটু বাইরে বেরোতে। আগের বার তাঁরা গিয়েছিলেন দেউল পার্ক আর এবারে নিয়ে গেলেন চিড়িয়াখানা। 

তিনি জানান বিদ্যালয় থেকে প্রায় ৮০ জন ছাত্র ছাত্রী এবং তিনি ছাড়ও অতনু হাজরা, শেখ নূর আলী, সোমা হালদার, মঞ্জুশ্রী মাইতি ও মোহাম্মদ হোসেন দেওয়ান এই শিক্ষক শিক্ষিকারা গিয়েছিলেন। গ্রাম থেকে আসা ছাত্র ছাত্রীরা অনেকেই হয়তো প্রথম চিড়িয়াখানা দেখলো। এক দিনের এই ভ্রমণে ছাত্র ছাত্রীরা খুবই খুশি।