Scrooling

পশ্চিমবঙ্গের মুখ্যসচিব পদে নন্দিনী চক্রবর্তী # রজতজয়ন্তী বর্ষে সংবাদ প্রভাতী পত্রিকা। সকল পাঠক-পাঠিকা বিজ্ঞাপনদাতা ও শুভানুধ্যায়ীদের প্রতি শুভেচ্ছা # আন্তর্জাতিক স্বীকৃতি পেলেন বঙ্গতনয়া, ৮২তম ভেনিস ফিল্ম ফেস্টিভ্যালের অরিজন্তি বিভাগে সেরা পরিচালকের খেতাব জয় করলেন চিত্রপরিচালক অনুপর্ণা রায়। বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এর শুভেচ্ছা। # বর্ধমানে জাতীয় সড়কে ভয়াবহ বাস দুর্ঘটনায় ১১ পুণ্যার্থীর মৃত্যু। মৃতদের পরিবারকে আর্থিক সাহায্যের ঘোষণা মুখ্যমন্ত্রীর # UGC NET 2025-এ অল ইন্ডিয়া র‍্যাঙ্ক-১ করেছেন বর্ধমান বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের পিএইচডি স্কলার নিলুফা ইয়াসমিন # উচ্চ মাধ্যমিকের পর নিটেও রাজ্যে প্রথম বর্ধমানের রূপায়ণ পাল। # ষষ্ঠ সিন্ধু জিব্রাল্টার জয় করে ইতিহাসের পাতায় সায়নী # 'দাদাসাহেব ফালকে' সম্মানে ভূষিত হলেন অভিনেতা মিঠুন চক্রবর্তী

টেকনিকো এগ্রি সায়েন্সেস লিমিটেড এর সৌজন্যে লায়ন্স ক্লাব অফ বর্ধমান পেল অত্যাধুনিক অ্যাম্বুলেন্স


 

টেকনিকো এগ্রি সায়েন্সেস লিমিটেড এর সৌজন্যে লায়ন্স ক্লাব অফ বর্ধমান পেল অত্যাধুনিক অ্যাম্বুলেন্স 





Jagannath Bhoumick
Sangbad Prabhati, 21 January 2024

জগন্নাথ ভৌমিক, বর্ধমান : লায়ন্স ক্লাব অফ বর্ধমান এর পরিষেবা আরও একধাপ এগোল। ২১ জানুয়ারি তাদের হাতে এলো অত্যাধুনিক একটি অ্যাম্বুলেন্স। চন্ডীগড়ের টেকনিকো এগ্রি সায়েন্সেস লিমিটেড এই অ্যাম্বুলেন্সটি লায়ন্স ক্লাব অব বর্ধমান কে প্রদান করেছে। রবিবার লেন্স ক্লাব অব বর্ধমানের ক্যাম্পাসে অ্যাম্বুলেন্স এর চাবি কর্মকর্তাদের হাতে তুলে দিয়েছেন টেকনিকো এগ্রি সায়েন্সেস লিমিটেড এর আধিকারিকরা। 

ব্যবসায়িক এই প্রতিষ্ঠানের তরফে এদিন উপস্থিত ছিলেন সেলস এন্ড মার্কেটিং ম্যানেজার সৌরভ ব্যানার্জী, অ্যাডমিনিস্ট্রেটিভ অফিসার তপন কুমার গণ এবং দক্ষিণবঙ্গের সেলস প্রমোশন ম্যানেজার গৌরব কুমার। লান্স ক্লাব অফ বর্ধমানের পক্ষ থেকে এই অনুষ্ঠানে উপস্থিত  ছিলেন সভাপতি সঞ্জয় গুপ্তা, সম্পাদক সায়ন ব্যানার্জী, কোষাধ্যক্ষ প্রসেনজিৎ যশ সহ বর্ষিয়ান লায়ন্স সদস্য রাইচাঁদ সুরানা, দিলীপ সামন্ত, জহর মন্ডল এবং অন্যান্য লায়ন সদস্যরা।

অ্যাম্বুলেন্সের চাবি হস্তান্তরের পর  অ্যাম্বুলেন্সের উদ্বোধন করেন বর্ষিয়ান লায়ন সদস্য রাইচাঁদ সুরানা। সব মিলিয়ে লায়ন্স ক্লাবের সদস্যরা রবিবারের ছোট্ট অনুষ্ঠানে ছিল উচ্ছ্বসিত।