Scrooling

পশ্চিমবঙ্গের মুখ্যসচিব পদে নন্দিনী চক্রবর্তী # রজতজয়ন্তী বর্ষে সংবাদ প্রভাতী পত্রিকা। সকল পাঠক-পাঠিকা বিজ্ঞাপনদাতা ও শুভানুধ্যায়ীদের প্রতি শুভেচ্ছা # আন্তর্জাতিক স্বীকৃতি পেলেন বঙ্গতনয়া, ৮২তম ভেনিস ফিল্ম ফেস্টিভ্যালের অরিজন্তি বিভাগে সেরা পরিচালকের খেতাব জয় করলেন চিত্রপরিচালক অনুপর্ণা রায়। বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এর শুভেচ্ছা। # বর্ধমানে জাতীয় সড়কে ভয়াবহ বাস দুর্ঘটনায় ১১ পুণ্যার্থীর মৃত্যু। মৃতদের পরিবারকে আর্থিক সাহায্যের ঘোষণা মুখ্যমন্ত্রীর # UGC NET 2025-এ অল ইন্ডিয়া র‍্যাঙ্ক-১ করেছেন বর্ধমান বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের পিএইচডি স্কলার নিলুফা ইয়াসমিন # উচ্চ মাধ্যমিকের পর নিটেও রাজ্যে প্রথম বর্ধমানের রূপায়ণ পাল। # ষষ্ঠ সিন্ধু জিব্রাল্টার জয় করে ইতিহাসের পাতায় সায়নী # 'দাদাসাহেব ফালকে' সম্মানে ভূষিত হলেন অভিনেতা মিঠুন চক্রবর্তী

লোকসংস্কৃতি উৎসব ও কৃষি মেলা কমিটির উদ্যোগে মহতী রক্তদান শিবির


 

লোকসংস্কৃতি উৎসব ও কৃষি মেলা কমিটির উদ্যোগে মহতী রক্তদান শিবির 




Saiyad Abu Jafar
Sangbad Prabhati, 18 January 2024

সৈয়দ আবু জাফর পূর্বস্থলী : পূর্বস্থলী ১ নম্বর ব্লকের নাদনঘাট থানার অন্তর্গত হেমাতপুরে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায়, লোকসংস্কৃতি উৎসব ও কৃষি মেলা কমিটির উদ্যোগে এবং এলাকার বিধায়ক তথা রাজ্যের প্রাণী সম্পদ বিকাশ দপ্তরের মন্ত্রী স্বপন দেবনাথের তত্ত্বাবধানে ভারতী ভূষণ দে এবং স্বপন সাহার স্মৃতির উদ্দেশ্যে চব্বিশ তম রক্তদান শিবির অনুষ্ঠিত হয়। বৃহস্পতিবার এই মহতী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের মন্ত্রী স্বপন দেবনাথ পূর্বস্থলী ১ নম্বর পঞ্চায়েত সমিতির সভাপতি দিলীপ মল্লিক সহ বিশিষ্ট ব্যক্তিরা। আজ এখানে কালনা ব্লাড ব্যাঙ্কের কর্মীরা রক্ত সংগ্রহ করেন। প্রায় ১০০ জন রক্তদাতা স্বেচ্ছায় তাদের রক্ত দান করেন। এদিন এখানে পারুলিয়ার বাসিন্দা সুধীর সাহা, ১১৫ তম বার রক্ত দান করলেন। তিনি এভাবেই আগামী দিনেও সমাজের পাশে থাকতে চান বলে জানান। শুরুতেই মন্ত্রী স্বপন দেবনাথ কৃতজ্ঞ চিত্তে এবং শ্রদ্ধার সঙ্গে ভারতী ভূষণ দে এবং স্বপন সাহার কথা স্মরণ করেন। কৃষি মেলার বর্তমান যে রূপ তা এই দুজন দেখে যেতে পারেননি বলে আজ মন্ত্রীর গলায় আক্ষেপের সুরও শোনা যায়। আজ এখানে তিনি রক্ত দান করে মুমূর্ষ রোগীদের প্রাণ বাঁচানোর জন্য আহ্বান জানান। সাথে সাথেই যতজন এই মহান কর্মযজ্ঞে অংশ নিয়ে রক্ত দান করছেন তাদের প্রত্যেককে আন্তরিকভাবে কৃতজ্ঞতা ও অভিনন্দন জানান।