Scrooling

পশ্চিমবঙ্গে ক্ষমতার পালাবদল মুখ্যমন্ত্রী পদে শুভেন্দু অধিকারী # ৯২ বছর বয়সে মুম্বইয়ে প্রয়াত হলেন সুরের দুনিয়ার কিংবদন্তি আশা ভোঁসলে # রজতজয়ন্তী বর্ষে সংবাদ প্রভাতী পত্রিকা। সকল পাঠক-পাঠিকা বিজ্ঞাপনদাতা ও শুভানুধ্যায়ীদের প্রতি শুভেচ্ছা # আন্তর্জাতিক স্বীকৃতি পেলেন বঙ্গতনয়া, ৮২তম ভেনিস ফিল্ম ফেস্টিভ্যালের অরিজন্তি বিভাগে সেরা পরিচালকের খেতাব জয় করলেন চিত্রপরিচালক অনুপর্ণা রায়। বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এর শুভেচ্ছা। # বর্ধমানে জাতীয় সড়কে ভয়াবহ বাস দুর্ঘটনায় ১১ পুণ্যার্থীর মৃত্যু। মৃতদের পরিবারকে আর্থিক সাহায্যের ঘোষণা মুখ্যমন্ত্রীর # UGC NET 2025-এ অল ইন্ডিয়া র‍্যাঙ্ক-১ করেছেন বর্ধমান বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের পিএইচডি স্কলার নিলুফা ইয়াসমিন # উচ্চ মাধ্যমিকের পর নিটেও রাজ্যে প্রথম বর্ধমানের রূপায়ণ পাল। # ষষ্ঠ সিন্ধু জিব্রাল্টার জয় করে ইতিহাসের পাতায় সায়নী # 'দাদাসাহেব ফালকে' সম্মানে ভূষিত হলেন অভিনেতা মিঠুন চক্রবর্তী

আদিবাসী সমাজের পূণ্য স্নান ও অস্থি বিসর্জন অনুষ্ঠানে ৫০ হাজার পুণ্যার্থী সমাগম


 

আদিবাসী সমাজের পূণ্য স্নান ও অস্থি বিসর্জন অনুষ্ঠানে ৫০ হাজার পুণ্যার্থী সমাগম




Atanu Hazra
Sangbad Prabhati, 16 January 2024

অতনু হাজরা, জামালপুর : পূর্ব বর্ধমান জেলার জামালপুরে দামোদর নদের তেলকুপি ঘাটে মহাসমারোহে পালন করা হলো আদিবাসী সমাজের পূণ্য স্নান ও অস্থি বিসর্জন অনুষ্ঠান। শুধু রাজ্যের মধ্যেই নয় মঙ্গলবার ভিন রাজ্য থেকেও অনেক মানুষ এসেছিলেন। সকাল থেকেই জামালপুর পুলমাথায় তেলকুপী ঘাটে আদিবাসী সমাজের মানুষের ভিড় জমতে শুরু করে। সাধারণত ৫০ থেকে ৬০ হাজার মানুষের ভিড় হয় এই অস্থি বিসর্জন ও পূণ্যস্নানে।

 এই উপলক্ষ্যে দামোদর নদের তীর ও সংলগ্ন জায়গায় বসে মেলা। মেলা জুড়ে ছিল ব্যাপক পুলিশী নিরাপত্তা। মসাগ্রাম, জৌগ্রাম সহ জামালপুর ঢোকার সমস্ত রাস্তাতেই যান নিয়ন্ত্রণের জন্য ছিল প্রচুর পুলিশের ব্যবস্থা। ছিল বিভিন্ন জায়গায় পার্কিংয়ের ব্যবস্থা। এবং পুরো ব্যবস্থা সফল ভাবে সামলেছেন জামালপুর থানার ভারপ্রাপ্ত আধিকারিক নিতু সিং। এদিনের এই উৎসবে নিরাপত্তা সরেজমিনে দেখতে উপস্থিত ছিলেন বিভিন্ন পুলিশ আধিকারিক। 

মেলা ঘুরে সমস্ত ব্যবস্থা খতিয়ে দেখেন বিধায়ক অলক কুমার মাঝি, পঞ্চায়েত সমিতির সভাপতি পূর্ণিমা মালিক, সহ সভাপতি ভূতনাথ মালিক, পূর্ত কর্মাধ্যক্ষ মেহেমুদ খান, বিডিও পার্থ সারথী দে। পরে আসেন এস ডি ও কৃষ্ণেন্দু কুমার মন্ডল। সারা দিন পূণ্য কাজ সেরে বিকেলে সকলে বাড়ি ফিরতে থাকেন। সন্ধ্যা হয়ে গেলেও কর্তব্যে অবিচল ছিলেন জামালপুর থানার পুলিশ কর্মীরা।