Scrooling

পশ্চিমবঙ্গের মুখ্যসচিব পদে নন্দিনী চক্রবর্তী # রজতজয়ন্তী বর্ষে সংবাদ প্রভাতী পত্রিকা। সকল পাঠক-পাঠিকা বিজ্ঞাপনদাতা ও শুভানুধ্যায়ীদের প্রতি শুভেচ্ছা # আন্তর্জাতিক স্বীকৃতি পেলেন বঙ্গতনয়া, ৮২তম ভেনিস ফিল্ম ফেস্টিভ্যালের অরিজন্তি বিভাগে সেরা পরিচালকের খেতাব জয় করলেন চিত্রপরিচালক অনুপর্ণা রায়। বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এর শুভেচ্ছা। # বর্ধমানে জাতীয় সড়কে ভয়াবহ বাস দুর্ঘটনায় ১১ পুণ্যার্থীর মৃত্যু। মৃতদের পরিবারকে আর্থিক সাহায্যের ঘোষণা মুখ্যমন্ত্রীর # UGC NET 2025-এ অল ইন্ডিয়া র‍্যাঙ্ক-১ করেছেন বর্ধমান বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের পিএইচডি স্কলার নিলুফা ইয়াসমিন # উচ্চ মাধ্যমিকের পর নিটেও রাজ্যে প্রথম বর্ধমানের রূপায়ণ পাল। # ষষ্ঠ সিন্ধু জিব্রাল্টার জয় করে ইতিহাসের পাতায় সায়নী # 'দাদাসাহেব ফালকে' সম্মানে ভূষিত হলেন অভিনেতা মিঠুন চক্রবর্তী

তিনদিন ব্যাপী প্রথম বর্ষ জৌগ্রাম উৎসব শুরু হচ্ছে ১৯ জানুয়ারি



 

তিনদিন ব্যাপী প্রথম বর্ষ জৌগ্রাম উৎসব শুরু হচ্ছে ১৯ জানুয়ারি 




Sangbad Prabhati, 15 January 2024

ডিজিটাল ডেস্ক রিপোর্ট, সংবাদ প্রভাতী : এবারই প্রথম আয়োজিত হচ্ছে জৌগ্রাম উৎসব। তিন দিন ব্যাপী এই উৎসবের সূচনা হবে ১৯ জানুয়ারি। চলবে ২১ জানুয়ারি পর্যন্ত। সোমবার বর্ধমান গঙ্গা কিশোর ভট্টাচার্য প্রেস কর্ণারে এক সাংবাদিক বৈঠকে এই খবর জানান, জৌগ্রাম উৎসব কমিটির সভাপতি মৃদুল কান্তি মন্ডল। উপস্থিত ছিলেন উৎসব কমিটির সম্পাদক তাপস সরকার এবং কোষাধ্যক্ষ সুমন বিশ্বাস। 

উৎসব কমিটির সভাপতি মৃদুলবাবু জানান, জামালপুর ব্লকের জৌগ্রাম অঞ্চলের কলুপুকুর এফ ইউ সি ফুটবল মাঠে আয়োজিত হচ্ছে প্রথম বর্ষ জৌগ্রাম উৎসব। উৎসবের উদ্বোধন করবেন পূর্ব বর্ধমান জেলা পরিষদের সভাধিপতি শ্যামা প্রসন্ন লোহার। সম্মানীয় অতিথি হিসেবে উপস্থিত থাকবেন জামালপুরের বিধায়ক অলক কুমার মাঝি ও জামালপুর পঞ্চায়েত সমিতির পূর্ত কর্মাধ্যক্ষ তথা বিশিষ্ট সমাজসেবী মেহেমুদ খান সহ অন্যান্যরা। ১৯ জানুয়ারি র‍্যালির মাধ্যমে জৌগ্রাম উৎসবের শুভ সূচনা হবে। র‍্যালিতে স্থানীয় বিদ্যালয়ের ছাত্র ছাত্রীদের সঙ্গে পা মেলাবেন সমাজের বিভিন্ন স্তরের মানুষজন ও বিশিষ্টজনেরা। এরপর উৎসব মঞ্চে প্রদীপ প্রজ্জ্বলনের মাধ্যমে উৎসবের আনুষ্ঠানিক উদ্বোধন হবে। উৎসবের অঙ্গ হিসেবে ১২ জানুয়ারি সঙ্গীত, আবৃত্তি, অঙ্কন ও নৃত্য প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। ১৯ জানুয়ারি উদ্বোধনী মঞ্চে স্থানাধিকারীদের পুরস্কৃত করা হবে। প্রতিদিন বিকেল ৩ টা থেকে রাত ১০ টা পর্যন্ত থাকছে সাংস্কৃতিক অনুষ্ঠান। উৎসবের শেষ দিন অর্থাৎ ২১ জানুয়ারি এলাকার কৃতি ছাত্র ছাত্রীদের সম্বর্ধনা জানানো হবে। এদিনই আতশবাজি প্রদর্শনের মাধ্যমে প্রথম বর্ষ জৌগ্রাম উৎসবের সমাপ্তি হবে।