Scrooling

৯২ বছর বয়সে মুম্বইয়ে প্রয়াত হলেন সুরের দুনিয়ার কিংবদন্তি আশা ভোঁসলে # রজতজয়ন্তী বর্ষে সংবাদ প্রভাতী পত্রিকা। সকল পাঠক-পাঠিকা বিজ্ঞাপনদাতা ও শুভানুধ্যায়ীদের প্রতি শুভেচ্ছা # আন্তর্জাতিক স্বীকৃতি পেলেন বঙ্গতনয়া, ৮২তম ভেনিস ফিল্ম ফেস্টিভ্যালের অরিজন্তি বিভাগে সেরা পরিচালকের খেতাব জয় করলেন চিত্রপরিচালক অনুপর্ণা রায়। বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এর শুভেচ্ছা। # বর্ধমানে জাতীয় সড়কে ভয়াবহ বাস দুর্ঘটনায় ১১ পুণ্যার্থীর মৃত্যু। মৃতদের পরিবারকে আর্থিক সাহায্যের ঘোষণা মুখ্যমন্ত্রীর # UGC NET 2025-এ অল ইন্ডিয়া র‍্যাঙ্ক-১ করেছেন বর্ধমান বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের পিএইচডি স্কলার নিলুফা ইয়াসমিন # উচ্চ মাধ্যমিকের পর নিটেও রাজ্যে প্রথম বর্ধমানের রূপায়ণ পাল। # ষষ্ঠ সিন্ধু জিব্রাল্টার জয় করে ইতিহাসের পাতায় সায়নী # 'দাদাসাহেব ফালকে' সম্মানে ভূষিত হলেন অভিনেতা মিঠুন চক্রবর্তী

তৃণমূল কংগ্রেস ও রাজ্যের মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে আঙ্গুল তুলে তীব্র ভাষায় কটাক্ষ


 

তৃণমূল কংগ্রেস ও রাজ্যের মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে আঙ্গুল তুলে তীব্র ভাষায় কটাক্ষ 




Sangbad Prabhati, 11 January 2024

ডিজিটাল ডেস্ক রিপোর্ট, সংবাদ প্রভাতী : বিজেপির দলীয় কর্মসূচিতে বর্ধমানে এসে তৃণমূল কংগ্রেস ও রাজ্যের মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে আঙ্গুল তুলে তীব্র ভাষায় কটাক্ষ করলেন বিজেপির রাজ্য কমিটির সাধারণ সম্পাদক তথা সাংসদ লকেট চট্টোপাধ্যায়। বৃহস্পতিবার দুপুরে বর্ধমানে বিজেপি'র জেলা কার্যালয়ে দলের সাংগঠনিক সভায় উপস্থিত ছিলেন বিজেপি নেত্রী লকেট চট্টোপাধ্যায়। এদিন বৈঠকের ফাঁকে এক সাংবাদিক সম্মেলনে বলেন মুখ্যমন্ত্রী চোর, ডাকাত, ক্রিমিনাল, টেরোরিস্ট এদের সঙ্গে আছেন। তাইতো সন্দেশখালি কাণ্ডে প্রধান অভিযুক্ত শাহজাহান সেখ এখনো অধরা। সেই নিয়ে বিজেপি নেত্রী বলেন, সামনে লোকসভা ভোট, ভোট ব্যাঙ্ক বাড়াতে হবে। একশ্রেণির তুষ্টিকরণ ও ৩০ শতাংশ ভোটের জন্য শাহজাহানের মত গুণ্ডা, যারা দেশ বিরোধী কার্যকলাপ করে,খুনোখুনি করে, যারা নেগেটিভ ব্যবসার সঙ্গে যুক্ত রয়েছে তাদের মদত দিচ্ছে। 

 তৃণমূল কংগ্রেসে নবীন প্রবীণ নিয়ে লকেট চট্টোপাধ্যায় বলেন, একদল পিসির গুণগান করছে। আর একদল ভাইপোর হয়ে গলা ফাটাচ্ছে। আসলে ভাইপোকে আগামীদিনে মুখ্যমন্ত্রী হিসেবে তুলে ধরা হচ্ছে। আসলে তৃণমূলে সবাই চোর। এরা ১২ বছরে রাজ্যের কোন উন্নয়ন করে নি। শুধু তোলা বাজি, সিণ্ডিকেট রাজ করছে। যেখানেই অভিযান হচ্ছে, সেখানেই গাদা গাদা টাকা পাওয়া যাচ্ছে।