Scrooling

পশ্চিমবঙ্গের মুখ্যসচিব পদে নন্দিনী চক্রবর্তী # রজতজয়ন্তী বর্ষে সংবাদ প্রভাতী পত্রিকা। সকল পাঠক-পাঠিকা বিজ্ঞাপনদাতা ও শুভানুধ্যায়ীদের প্রতি শুভেচ্ছা # আন্তর্জাতিক স্বীকৃতি পেলেন বঙ্গতনয়া, ৮২তম ভেনিস ফিল্ম ফেস্টিভ্যালের অরিজন্তি বিভাগে সেরা পরিচালকের খেতাব জয় করলেন চিত্রপরিচালক অনুপর্ণা রায়। বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এর শুভেচ্ছা। # বর্ধমানে জাতীয় সড়কে ভয়াবহ বাস দুর্ঘটনায় ১১ পুণ্যার্থীর মৃত্যু। মৃতদের পরিবারকে আর্থিক সাহায্যের ঘোষণা মুখ্যমন্ত্রীর # UGC NET 2025-এ অল ইন্ডিয়া র‍্যাঙ্ক-১ করেছেন বর্ধমান বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের পিএইচডি স্কলার নিলুফা ইয়াসমিন # উচ্চ মাধ্যমিকের পর নিটেও রাজ্যে প্রথম বর্ধমানের রূপায়ণ পাল। # ষষ্ঠ সিন্ধু জিব্রাল্টার জয় করে ইতিহাসের পাতায় সায়নী # 'দাদাসাহেব ফালকে' সম্মানে ভূষিত হলেন অভিনেতা মিঠুন চক্রবর্তী

তাঁতখন্ড মিলনী সংঘ ও গ্রন্থাগারের প্রতিষ্ঠা দিবসে রক্তদান শিবির ও বৃক্ষরোপণ অনুষ্ঠান


 

তাঁতখন্ড মিলনী সংঘ ও গ্রন্থাগারের প্রতিষ্ঠা দিবসে রক্তদান শিবির ও বৃক্ষরোপণ অনুষ্ঠান




Lutub Ali
Sangbad Prabhati, 10 January 2024

লুতুব আলি, বড়শুল : বর্ধমান ২ ব্লকের বড়শুল অঞ্চলের তাঁতখন্ড মিলনী সংঘ ও গ্রন্থাগারের উদ্যোগে রক্তদান শিবির আয়োজিত হয়। তাঁতখণ্ড মিলনী সংঘ ও গ্রন্থাগারের ৬৯ তম বর্ষপূর্তি উপলক্ষে স্বেচ্ছায় রক্তদান শিবির ও বৃক্ষরোপণ অনুষ্ঠিত হয়। ১০ জানুয়ারি মিলনী সংঘ ও গ্রন্থাগারের প্রতিষ্ঠা দিবস উপলক্ষে স্বেচ্ছায় রক্তদান শিবিরকে কেন্দ্র করে এক বর্ণাঢ্য অনুষ্ঠান হয়। অনুষ্ঠানের উদ্বোধন করেন বর্ধমান ২ নং পঞ্চায়েত সমিতির সভাপতি রাখি কোনার। অনুষ্ঠানে স্বাগত ভাষণ দেন তাঁতখন্ড মিলনী সংঘ ও গ্রন্থাগারের সম্পাদক মইদুল আলম মল্লিক। এদিনের অনুষ্ঠানে বক্তব্য রাখেন পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ পরমেশ্বর কোনার। তিনি বলেন, এই ক্লাবের মহতি উদ্যোগের প্রতি সাধুবাদ জানাতেই হয়। রক্তদান জীবন দান। রক্তের ভয়াবহ সংকটে এই ক্লাব স্বেচ্ছায় রক্তদান শিবির অনুষ্ঠিত করে রক্তদানের প্রবণতা এই বার্তা তারা দিতে চাইছে। তাঁতখন্ড মিলনী সংঘ ও গ্রন্থাগারের সেবামূলক কাজের প্রতি পরমেশ্বর বাবু ভূয়ষী প্রশংসা করেন। এই ক্লাবকে উত্তরণ ঘটানোর জন্য তিনি সব রকমের সহযোগিতার আশ্বাস দেন। 

বিশিষ্ট সমাজসেবী ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব শেখ মোঃ হাবিব বলেন, গ্রামের উন্নয়ন ঘটানোর মুখ হিসাবে পরিগণিত হয়েছে তাঁতখন্ড মিলনী সংঘ ও গ্রন্থাগার। ক্লাবের সম্পাদক মইদুল আলম মল্লিক বলেন, সামাজিক কাজের অগ্রগতি ঘটানোর সাথে সাথে সাংস্কৃতিক চেতনারও উন্মেষ ঘটাতে এই ক্লাবটি সক্ষম হয়েছে। ক্লাবের সকল সদস্য, সদস্যাদের প্রতি তিনি অকৃত্রিম ভালোবাসা জ্ঞাপন করেন। 

অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ পরেশ কাহার, প্রাক্তন ফুটবলার মোঃ সিরাজ উদ্দিন, ক্লাবের সভাপতি শেখ শফিক, শেখ মহসিন, শামসের আলম মল্লিক, শহিদুল আলম মল্লিক ওরফে তপন, শেখ নাজির প্রমুখ। অনুষ্ঠানে ক্লাবের পক্ষ থেকে সকলকে স্বাগত জানান, আশিক ইকবাল মল্লিক, শেখ আনসার হোসেন, শেখ প্রদীপ, শেখ জাহাঙ্গীর, শেখ নাসের, শেখ রমিত, শেখ মিলন, শেখ আতর আলি, শেখ হাসান, শেখ শাহীন, শেখ গোলাপ, শেখ সাদ্দাম, শেখ মেহতাব প্রমুখ। টেরেসা ওম ব্লাড সেন্টারের পক্ষ থেকে এদিনের রক্তদান শিবিরে রক্ত সংগ্রহ করে।