Scrooling

৯২ বছর বয়সে মুম্বইয়ে প্রয়াত হলেন সুরের দুনিয়ার কিংবদন্তি আশা ভোঁসলে # রজতজয়ন্তী বর্ষে সংবাদ প্রভাতী পত্রিকা। সকল পাঠক-পাঠিকা বিজ্ঞাপনদাতা ও শুভানুধ্যায়ীদের প্রতি শুভেচ্ছা # আন্তর্জাতিক স্বীকৃতি পেলেন বঙ্গতনয়া, ৮২তম ভেনিস ফিল্ম ফেস্টিভ্যালের অরিজন্তি বিভাগে সেরা পরিচালকের খেতাব জয় করলেন চিত্রপরিচালক অনুপর্ণা রায়। বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এর শুভেচ্ছা। # বর্ধমানে জাতীয় সড়কে ভয়াবহ বাস দুর্ঘটনায় ১১ পুণ্যার্থীর মৃত্যু। মৃতদের পরিবারকে আর্থিক সাহায্যের ঘোষণা মুখ্যমন্ত্রীর # UGC NET 2025-এ অল ইন্ডিয়া র‍্যাঙ্ক-১ করেছেন বর্ধমান বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের পিএইচডি স্কলার নিলুফা ইয়াসমিন # উচ্চ মাধ্যমিকের পর নিটেও রাজ্যে প্রথম বর্ধমানের রূপায়ণ পাল। # ষষ্ঠ সিন্ধু জিব্রাল্টার জয় করে ইতিহাসের পাতায় সায়নী # 'দাদাসাহেব ফালকে' সম্মানে ভূষিত হলেন অভিনেতা মিঠুন চক্রবর্তী

পিছিয়ে পড়া ছেলে মেয়েদের শিক্ষার আঙিনায় নিয়ে এলেন উপপ্রধান


 

পিছিয়ে পড়া ছেলে মেয়েদের শিক্ষার আঙিনায় নিয়ে এলেন উপপ্রধান




Atanu Hazra
Sangbad Prabhati, 4 January 2024

অতনু হাজরা, জামালপুর : সেবামূলক বিভিন্ন কাজের জন্য অতি অল্প বয়সেই মানুষের কাছে পরিচিত জামালপুর ১ গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান তথা ব্লকের নেতা সাহাবুদ্দিন মন্ডল ওরফে পাঞ্জাব। বৃহস্পতিবার তিনি সমাজের পিছিয়ে পড়া শ্রেণী অর্থাৎ এস সি, এস টি ও মাইনরিটি মুসলিম পরিবারের ১৬ জন ছেলে মেয়েকে সেলিমাবাদ হাই স্কুলে নিজের উদ্যোগে নিজের পয়সায় ভর্তি করিয়ে দিলেন যাতে শিক্ষার আলো থেকে তারা বঞ্চিত না হয়।

 আবার নতুন করে স্কুলে ভর্তি হতে পেরে বেজায় খুশি এই পড়ুয়ারা। সাহাবুদ্দিন বাবু তথা পাঞ্জাব এই ধরনের কাজ করে থাকেন। তিনি বলেন, এই ছেলে মেয়ে গুলো অর্থের এভাবে ভর্তি না হতে পেরে ঘুরে বেড়াচ্ছিল। তিনি খোঁজ পেয়েই এদের ভর্তির ব্যবস্থা করেন। শুধু সেলিমাবাদ হাই স্কুল নয় তাঁর পঞ্চায়েতের অন্তর্গত যেকোনো গ্রামে এই রকম ছেলে মেয়ে থাকলে তিনি ভর্তির ব্যবস্থা ও বই খাতার ব্যবস্থা করে দেবেন। তাঁর এই ভূমিকায় খুশি এই ছোট ছোট ছেলে মেয়ে ও তাদের পরিবারের মানুষজন।