Scrooling

পশ্চিমবঙ্গে ক্ষমতার পালাবদল মুখ্যমন্ত্রী পদে শুভেন্দু অধিকারী # ৯২ বছর বয়সে মুম্বইয়ে প্রয়াত হলেন সুরের দুনিয়ার কিংবদন্তি আশা ভোঁসলে # রজতজয়ন্তী বর্ষে সংবাদ প্রভাতী পত্রিকা। সকল পাঠক-পাঠিকা বিজ্ঞাপনদাতা ও শুভানুধ্যায়ীদের প্রতি শুভেচ্ছা # আন্তর্জাতিক স্বীকৃতি পেলেন বঙ্গতনয়া, ৮২তম ভেনিস ফিল্ম ফেস্টিভ্যালের অরিজন্তি বিভাগে সেরা পরিচালকের খেতাব জয় করলেন চিত্রপরিচালক অনুপর্ণা রায়। বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এর শুভেচ্ছা। # বর্ধমানে জাতীয় সড়কে ভয়াবহ বাস দুর্ঘটনায় ১১ পুণ্যার্থীর মৃত্যু। মৃতদের পরিবারকে আর্থিক সাহায্যের ঘোষণা মুখ্যমন্ত্রীর # UGC NET 2025-এ অল ইন্ডিয়া র‍্যাঙ্ক-১ করেছেন বর্ধমান বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের পিএইচডি স্কলার নিলুফা ইয়াসমিন # উচ্চ মাধ্যমিকের পর নিটেও রাজ্যে প্রথম বর্ধমানের রূপায়ণ পাল। # ষষ্ঠ সিন্ধু জিব্রাল্টার জয় করে ইতিহাসের পাতায় সায়নী # 'দাদাসাহেব ফালকে' সম্মানে ভূষিত হলেন অভিনেতা মিঠুন চক্রবর্তী

SVEEP নির্বাচনে ভোটারদের অংশগ্রহণ নিশ্চিত করতে ক্ষেতখামারে মেমারি-১ ব্লক প্রশাসন

 


 SVEEP 
নির্বাচনে ভোটারদের অংশগ্রহণ নিশ্চিত করতে ক্ষেতখামারে মেমারি-১ ব্লক প্রশাসন



Sangbad Prabhati, 19 December 2023

ডিজিটাল ডেস্ক রিপোর্ট, সংবাদ প্রভাতী : এখন ধান তোলা-ঝাড়ার সময়। আমন চাষের এই পিক টাইমে চাষী, ক্ষেতমজুর সকলে চরম ব্যস্ত। সেই ব্যস্ততার সময় নষ্ট না করে তাদের কাছেই নির্বাচনীর প্রচারের এগিয়ে গেল মেমারি-১ ব্লক প্রশাসন। ১৯ ডিসেম্বর মেমারি বিধানসভা ক্ষেত্রের গন্তার গ্রামে SVEEP (Systematic Voters’ Education and Electoral Participation) প্রচারে গিয়েছিলো মেমারি ব্লকের নির্বাচন দপ্তরের কর্মীরা। ভোটারদের পদ্ধতিগত শিক্ষা এবং নির্বাচনে অংশগ্রহণ নিশ্চিত করতেই নির্বাচন কমিশনের এই ফ্ল্যাগশিপ প্রোগ্রাম। 
তারা ক্ষেতখামারের কৃষি শ্রমিকদের সামনে নির্বাচন কমিশনের বিভিন্ন বার্তা তুলে ধরেন। তাদের ভোটার কার্ডের কোনো ত্রুটি আছে কিনা, ভোটার তালিকায় কারোর নাম তুলতে বাকি আছে কিনা সে বিষয়ে সচেতন করা হয়। পাশাপাশি গণতন্ত্রকে শক্তিশালী করতে সকলে যাতে ভোট দেন এবং নির্ভয়ে নিজের ভোট নিজে দেন সেই বিষয়েও সকলকে সচেতন করা হয়। 
আজকের এই প্রচারে উপস্থিত ছিলেন
  মেমারি-১ ব্লকের কো-অপারেটিভ ইন্সপেক্টর অরুপ মণ্ডল, ডিইও শুভেন্দু সাঁই এবং গোপ গন্তার-১ গ্রাম পঞ্চায়েতের কর্মীবৃন্দ সহ অনেকেই।