Scrooling

পশ্চিমবঙ্গের মুখ্যসচিব পদে নন্দিনী চক্রবর্তী # রজতজয়ন্তী বর্ষে সংবাদ প্রভাতী পত্রিকা। সকল পাঠক-পাঠিকা বিজ্ঞাপনদাতা ও শুভানুধ্যায়ীদের প্রতি শুভেচ্ছা # আন্তর্জাতিক স্বীকৃতি পেলেন বঙ্গতনয়া, ৮২তম ভেনিস ফিল্ম ফেস্টিভ্যালের অরিজন্তি বিভাগে সেরা পরিচালকের খেতাব জয় করলেন চিত্রপরিচালক অনুপর্ণা রায়। বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এর শুভেচ্ছা। # বর্ধমানে জাতীয় সড়কে ভয়াবহ বাস দুর্ঘটনায় ১১ পুণ্যার্থীর মৃত্যু। মৃতদের পরিবারকে আর্থিক সাহায্যের ঘোষণা মুখ্যমন্ত্রীর # UGC NET 2025-এ অল ইন্ডিয়া র‍্যাঙ্ক-১ করেছেন বর্ধমান বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের পিএইচডি স্কলার নিলুফা ইয়াসমিন # উচ্চ মাধ্যমিকের পর নিটেও রাজ্যে প্রথম বর্ধমানের রূপায়ণ পাল। # ষষ্ঠ সিন্ধু জিব্রাল্টার জয় করে ইতিহাসের পাতায় সায়নী # 'দাদাসাহেব ফালকে' সম্মানে ভূষিত হলেন অভিনেতা মিঠুন চক্রবর্তী

Sales Promotion ওষুধের অত্যাধিক মূল্য বৃদ্ধির প্রতিবাদ ও জিএসটি প্রত্যাহার সহ ৮ দফা দাবিতে সেলস প্রমোশন কর্মীদের ধর্মঘট


 

Sales Promotion 

ওষুধের অত্যাধিক মূল্য বৃদ্ধির প্রতিবাদ ও জিএসটি প্রত্যাহার সহ ৮ দফা দাবিতে সেলস প্রমোশন কর্মীদের ধর্মঘট 


Sangbad Prabhati, 20 December 2023

ডিজিটাল ডেস্ক রিপোর্ট, সংবাদ প্রভাতী : এফএমআরএআই এর ডাকে সারা ভারতে প্রায় ৫ লক্ষ সেলস প্রমোশন কর্মীরা বুধবার ধর্মঘটে সামিল হয়। ওষুধের অত্যাধিক মূল্য বৃদ্ধি, ওষুধের ওপর থেকে জিএসটি প্রত্যাহার, সেলস প্রমোশন কর্মীদের জন্য বিধিবদ্ধ কাজের নিয়মাবলী চালু সহ ৮ দফা দাবীতে ধর্মঘটে নামে সেলস প্রমোশন কর্মীরা। 

একই সঙ্গে পশ্চিমবঙ্গে প্রায় ৫০,০০০ সেলস প্রমোশন কর্মী এই ধর্মঘটে সক্রিয় ভাবে অংশগ্রহণ করেন। সকাল থেকেই রাজ্য জুড়ে সেলস প্রমোশন কর্মীদের পিকেটিং বিক্ষোভ কর্মসূচি ছিল চোখে পড়ার মতো। 

পূর্ব বর্ধমান জেলায় সংগঠনের তরফে জেলার বিভিন্ন প্রান্তে ১৫টি পিকেটিং পয়েন্টে শতাধিক কর্মী উপস্থিত ছিলেন। জেলায় এই ধর্মঘট উপলক্ষে বর্ণময় মানব বন্ধন কর্মসূচী ও পথসভা বর্ধমানের ডাক্তার পাড়া খোসবাগান অঞ্চলে সংগঠিত হয়। যেখানে বক্তব্য রাখেন জেলা সম্পাদক ইন্দ্রজিৎ কুন্ডু, জেলা নেতৃত্ব অঞ্জন হালদার, সঞ্জীব পোদ্দার, শৌভিক সরকার প্রমুখ। সংগঠনের তরফে রাজ্য সম্পাদক কৌশিক ব্যানার্জী অবিলম্বে ওষুধের দাম কমানো, সেলস প্রমোশন কর্মীদের কাজের নিশ্চয়তার দাবী তোলেন। দাবি পূরণ না হলে আগামী দিনে বড় আন্দোলনের পথে নামবেন সেলস প্রমোশন কর্মীরা।