Scrooling

পশ্চিমবঙ্গে ক্ষমতার পালাবদল মুখ্যমন্ত্রী পদে শুভেন্দু অধিকারী # ৯২ বছর বয়সে মুম্বইয়ে প্রয়াত হলেন সুরের দুনিয়ার কিংবদন্তি আশা ভোঁসলে # রজতজয়ন্তী বর্ষে সংবাদ প্রভাতী পত্রিকা। সকল পাঠক-পাঠিকা বিজ্ঞাপনদাতা ও শুভানুধ্যায়ীদের প্রতি শুভেচ্ছা # আন্তর্জাতিক স্বীকৃতি পেলেন বঙ্গতনয়া, ৮২তম ভেনিস ফিল্ম ফেস্টিভ্যালের অরিজন্তি বিভাগে সেরা পরিচালকের খেতাব জয় করলেন চিত্রপরিচালক অনুপর্ণা রায়। বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এর শুভেচ্ছা। # বর্ধমানে জাতীয় সড়কে ভয়াবহ বাস দুর্ঘটনায় ১১ পুণ্যার্থীর মৃত্যু। মৃতদের পরিবারকে আর্থিক সাহায্যের ঘোষণা মুখ্যমন্ত্রীর # UGC NET 2025-এ অল ইন্ডিয়া র‍্যাঙ্ক-১ করেছেন বর্ধমান বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের পিএইচডি স্কলার নিলুফা ইয়াসমিন # উচ্চ মাধ্যমিকের পর নিটেও রাজ্যে প্রথম বর্ধমানের রূপায়ণ পাল। # ষষ্ঠ সিন্ধু জিব্রাল্টার জয় করে ইতিহাসের পাতায় সায়নী # 'দাদাসাহেব ফালকে' সম্মানে ভূষিত হলেন অভিনেতা মিঠুন চক্রবর্তী

Marshall Art রাজ্য স্কুল মার্শাল আর্ট প্রতিযোগিতায় অংশ নেবে বর্ধমান দুবরাজ দীঘি হাই স্কুলের দশম শ্রেণীর ছাত্র জিৎ

 


Marshall Art 


রাজ্য স্কুল মার্শাল আর্ট প্রতিযোগিতায় অংশ নেবে বর্ধমান দুবরাজ দীঘি হাই স্কুলের দশম শ্রেণীর ছাত্র জিৎ




Sangbad Prabhati, 2 December 2023

ডিজিটাল ডেস্ক রিপোর্ট, সংবাদ প্রভাতী : বর্ধমান দুবরাজ দীঘি হাই স্কুলের দশম শ্রেণীর ছাত্র জিৎ মন্ডল রাজ্য স্কুল মার্শাল আর্ট প্রতিযোগিতায় অংশ গ্রহণের ছাড়পত্র অর্জন করেছে। স্বভাবতই ছাত্রের সাফল্যে খুশি স্কুলের শিক্ষক শিক্ষিকারা। কয়েকদিন আগেই জেলার মার্শাল আর্ট প্রতিযোগিতায় প্রথম স্থান অধিকার করে জিৎ। আগামী ৩ ডিসেম্বর আসাসোলে রাজ্যস্তরের মার্শাল আর্ট প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। সেই প্রতিযোগিতায় অংশ নেবে জিৎ মন্ডল।

আজ স্কুল ছুটির পর ছাত্রের অনুশীলন দেখে নিলেন শিক্ষকরা। পঠন পাঠনের পাশাপাশি স্কুলের ছাত্র-ছাত্রীদের অন্যান্য বিভাগে পারদর্শী করে তোলার উদ্যোগ নিয়েছে বর্ধমান দুবরাজ দীঘি হাই স্কুল। চলছে নাচ, গান, অঙ্কন সহ মার্শাল আর্টের প্রশিক্ষণ। স্কুলের প্রধান শিক্ষক নবকুমার মালিক জানালেন, এই সব প্রশিক্ষণ আমাদের স্কুলের নিজস্ব তহবিল থেকেই ছাত্র-ছাত্রীদেরকে শেখানো হচ্ছে। আমরা চাই লেখাপড়ার পাশাপাশি শারীরিক মানসিক ভাবে ছাত্র ছাত্রীরা দক্ষ হয়ে উঠুক। যাতে আগামী দিনে ওরা নিজের পায়ে দাঁড়াতে পারে। শেষে বলেন, আমরা আশাবাদী জিৎ মন্ডল রাজ্য মার্শাল আর্ট প্রতিযোগিতায় সাফল্য লাভ করবে। স্কুলের সহকারী প্রধান শিক্ষক মাসুদ রেজা চৌধুরী জানালেন স্কুলের পক্ষ থেকে ছাত্র-ছাত্রীদের বিভিন্ন বিষয়ে প্রশিক্ষণের ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। জিৎ মন্ডলের সাফল্যে স্কুলের অন্যান্য পড়ুয়ারা অনুপ্রাণিত হয়ে এগিয়ে আসবে। জিৎ মন্ডল এই মুহূর্তে ব্রাউন বেল্ট পেয়েছে। আগামী দিনে মার্শাল আর্টের উচ্চতর প্রশিক্ষণ দেওয়ার ব্যবস্থা স্কুলের পক্ষ থেকে করা হবে যাতে এর মাধ্যমে ও স্বনির্ভর হতে পারে।