Scrooling

৯২ বছর বয়সে মুম্বইয়ে প্রয়াত হলেন সুরের দুনিয়ার কিংবদন্তি আশা ভোঁসলে # রজতজয়ন্তী বর্ষে সংবাদ প্রভাতী পত্রিকা। সকল পাঠক-পাঠিকা বিজ্ঞাপনদাতা ও শুভানুধ্যায়ীদের প্রতি শুভেচ্ছা # আন্তর্জাতিক স্বীকৃতি পেলেন বঙ্গতনয়া, ৮২তম ভেনিস ফিল্ম ফেস্টিভ্যালের অরিজন্তি বিভাগে সেরা পরিচালকের খেতাব জয় করলেন চিত্রপরিচালক অনুপর্ণা রায়। বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এর শুভেচ্ছা। # বর্ধমানে জাতীয় সড়কে ভয়াবহ বাস দুর্ঘটনায় ১১ পুণ্যার্থীর মৃত্যু। মৃতদের পরিবারকে আর্থিক সাহায্যের ঘোষণা মুখ্যমন্ত্রীর # UGC NET 2025-এ অল ইন্ডিয়া র‍্যাঙ্ক-১ করেছেন বর্ধমান বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের পিএইচডি স্কলার নিলুফা ইয়াসমিন # উচ্চ মাধ্যমিকের পর নিটেও রাজ্যে প্রথম বর্ধমানের রূপায়ণ পাল। # ষষ্ঠ সিন্ধু জিব্রাল্টার জয় করে ইতিহাসের পাতায় সায়নী # 'দাদাসাহেব ফালকে' সম্মানে ভূষিত হলেন অভিনেতা মিঠুন চক্রবর্তী

DPS Annual Function দিল্লি পাবলিক স্কুলের বার্ষিক অনুষ্ঠান


 

 DPS Annual Function 

দিল্লি পাবলিক স্কুলের বার্ষিক অনুষ্ঠান 


Sangbad Prabhati, 19 December 2023

ডিজিটাল ডেস্ক রিপোর্ট সংবাদ প্রভাতী : পূর্ব বর্ধমান জেলার বেল গ্রাম দিল্লি পাবলিক স্কুল বার্ষিক অনুষ্ঠানের আয়োজন করল সংস্কৃতি লোক মঞ্চে। দুদিনের এই অনুষ্ঠানের সূচনা হয় মঙ্গলবার সন্ধ্যায়। বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীরা বর্ণাঢ্য গণেশ বন্দনার মাধ্যমে অনুষ্ঠানের সূচনা করে। প্রদীপ প্রজ্জ্বলনের মাধ্যমে দুদিনের বার্ষিক অনুষ্ঠানের উদ্বোধন হয়। 

উপস্থিত ছিলেন দিল্লি পাবলিক স্কুলের ডেপুটি ডিরেক্টর ডঃ শশী নাথ মন্ডল, ডঃ শিবকালি গুপ্তা, স্কুলের সেক্রেটারি রাজেশ ভগত, ডিরেক্টর অপর্ণা ভগত, স্কুলের প্রিন্সিপাল অরবিন্দ কুমার সহ অন্যান্যরা। 

১৯ ডিসেম্বর সন্ধ্যায় স্কুলের শিক্ষার্থীদের পরিবেশিত সাংস্কৃতিক অনুষ্ঠান ছিল বেশ উপভোগ্য। খুশিকা রশ্মি শুভারম্ভ অনুষ্ঠানে ডান্ডিয়া নৃত্যানুষ্ঠান সকলের ভালো লেগেছে। এছাড়া রিমঝিম ঘিরে শাওন শীর্ষক নৃত্যানুষ্ঠান, হিন্দি নাটক পরিবেশনায় শিক্ষার্থীরা উল্লেখযোগ্য মুন্সিয়ানা দেখিয়েছে। এছাড়াও নানা আঙ্গিকের অনুষ্ঠান পরিবেশিত হয়। সব মিলিয়ে দিল্লি পাবলিক স্কুলের বার্ষিক অনুষ্ঠান ছিল বেশ জমজমাট।