Scrooling

পশ্চিমবঙ্গের মুখ্যসচিব পদে নন্দিনী চক্রবর্তী # রজতজয়ন্তী বর্ষে সংবাদ প্রভাতী পত্রিকা। সকল পাঠক-পাঠিকা বিজ্ঞাপনদাতা ও শুভানুধ্যায়ীদের প্রতি শুভেচ্ছা # আন্তর্জাতিক স্বীকৃতি পেলেন বঙ্গতনয়া, ৮২তম ভেনিস ফিল্ম ফেস্টিভ্যালের অরিজন্তি বিভাগে সেরা পরিচালকের খেতাব জয় করলেন চিত্রপরিচালক অনুপর্ণা রায়। বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এর শুভেচ্ছা। # বর্ধমানে জাতীয় সড়কে ভয়াবহ বাস দুর্ঘটনায় ১১ পুণ্যার্থীর মৃত্যু। মৃতদের পরিবারকে আর্থিক সাহায্যের ঘোষণা মুখ্যমন্ত্রীর # UGC NET 2025-এ অল ইন্ডিয়া র‍্যাঙ্ক-১ করেছেন বর্ধমান বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের পিএইচডি স্কলার নিলুফা ইয়াসমিন # উচ্চ মাধ্যমিকের পর নিটেও রাজ্যে প্রথম বর্ধমানের রূপায়ণ পাল। # ষষ্ঠ সিন্ধু জিব্রাল্টার জয় করে ইতিহাসের পাতায় সায়নী # 'দাদাসাহেব ফালকে' সম্মানে ভূষিত হলেন অভিনেতা মিঠুন চক্রবর্তী

আদিবাসী অধ্যুষিত এলাকা পরিদর্শনে মহকুমা শাসক


 

আদিবাসী অধ্যুষিত এলাকা পরিদর্শনে মহকুমা শাসক


Atanu Hazra
Sangbad Prabhati, 21 December 2023

অতনু হাজরা, জামালপুর : অষ্টম দফায় শুরু হয়েছে সারা রাজ্য জুড়ে দুয়ারে সরকারের ক্যাম্প। বিভিন্ন ব্লকের সেই ক্যাম্প পরিদর্শন করতে আসছেন জেলার আধিকারিকরা। তার সাথে সাথেই তাঁরা ঘুরে দেখছেন তপশিলি উপজাতি অধ্যুষিত এলাকা গুলি। সেখানে গিয়ে তাঁদের সাথে কথা বলছেন যে সকলে সরকারি বিভিন্ন প্রকল্পের সুবিধা পাচ্ছেন কিনা।

 বৃহস্পতিবার পূর্ব বর্ধমানের জামালপুর ১ নং পঞ্চায়েত এলাকার তপশিলী উপজাতি অধ্যুষিত দুই গ্রাম বেত্রাগড় ও সেলিমাবাদ ঘুরে দেখেন বর্ধমান সদর দক্ষিণ মহকুমা শাসক কৃষ্ণেন্দু কুমার মন্ডল, তাঁর সাথে ছিলেন বিডিও পার্থ সারথি দে ও পঞ্চায়েতের উপ প্রধান সাহাবুদ্দিন মন্ডল। তিনি ওই দুই গ্রামে গিয়ে তপশিলী উপজাতি মানুষদের কাছে খোঁজ নেন সরকারি বিভিন্ন প্রকল্পের সুবিধা তাঁরা পাচ্ছেন কিনা ? 

যেমন জয় জোহার, কার্স্ট সার্টিফিকেট ছাত্র ছাত্রীদের কন্যাশ্রী, শিক্ষাশ্রী, লক্ষ্মীর ভান্ডার সহ প্রকল্পের সুবিধা সকলে পাচ্ছেন কিনা সে বিষয়ে জানেন। দেখা যায় সরকারি প্রকল্পের সুবিধা প্রায় সকলেই পাচ্ছেন। তিনি স্কুলের ছোটো বাচ্চাদের সাথেও মিলিত হন। 

তাঁদের সাথে বেশ কিছুটা সময় কাটিয়ে তাদের হাতে চকলেট ও ফুটবল তুলে দেন এসডিও এবং বিডিও। নিজেদের পাড়ায় এসডিও সাহেব ও বিডিও সাহেবকে পেয়ে খুশি মানুষজনেরা।