Scrooling

পশ্চিমবঙ্গের মুখ্যসচিব পদে নন্দিনী চক্রবর্তী # রজতজয়ন্তী বর্ষে সংবাদ প্রভাতী পত্রিকা। সকল পাঠক-পাঠিকা বিজ্ঞাপনদাতা ও শুভানুধ্যায়ীদের প্রতি শুভেচ্ছা # আন্তর্জাতিক স্বীকৃতি পেলেন বঙ্গতনয়া, ৮২তম ভেনিস ফিল্ম ফেস্টিভ্যালের অরিজন্তি বিভাগে সেরা পরিচালকের খেতাব জয় করলেন চিত্রপরিচালক অনুপর্ণা রায়। বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এর শুভেচ্ছা। # বর্ধমানে জাতীয় সড়কে ভয়াবহ বাস দুর্ঘটনায় ১১ পুণ্যার্থীর মৃত্যু। মৃতদের পরিবারকে আর্থিক সাহায্যের ঘোষণা মুখ্যমন্ত্রীর # UGC NET 2025-এ অল ইন্ডিয়া র‍্যাঙ্ক-১ করেছেন বর্ধমান বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের পিএইচডি স্কলার নিলুফা ইয়াসমিন # উচ্চ মাধ্যমিকের পর নিটেও রাজ্যে প্রথম বর্ধমানের রূপায়ণ পাল। # ষষ্ঠ সিন্ধু জিব্রাল্টার জয় করে ইতিহাসের পাতায় সায়নী # 'দাদাসাহেব ফালকে' সম্মানে ভূষিত হলেন অভিনেতা মিঠুন চক্রবর্তী

ইংরেজি নতুন বছরকে স্বাগত জানাতে দিবা রাত্রি ব্যাপি সারা বাংলা ফুটবল প্রতিযোগিতা


 

ইংরেজি নতুন বছরকে স্বাগত জানাতে দিবা রাত্রি ব্যাপি সারা বাংলা ফুটবল প্রতিযোগিতা




Saiyad Abu Jafar
Sangbad Prabhati, 31 December 2023

সৈয়দ আবু জাফর, ধাত্রীগ্রাম : ইংরেজি নতুন বছরকে স্বাগত জানাতে কালনা ১ নম্বর ব্লকের ধাত্রীগ্রাম গ্রাম পঞ্চায়েতের প্রধান অশোক চৌধুরীর উদ্যোগে ধাত্রীগ্রাম ফুটবল ময়দানে দু-দিন দিবা রাত্রি ব্যাপি সারা বাংলা ফুটবল প্রতিযোগিতার আয়োজন করা হয়। 

হ্যাপি নিউ ইয়ার কাপ উপলক্ষে এই খেলার উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পশ্চিমবঙ্গ সরকারের প্রাণিসম্পদ বিকাশ দপ্তরের মন্ত্রী স্বপন দেবনাথ। কালনা ১ নম্বর পঞ্চায়েত সমিতির সভাপতি শ্রাবণী পাল, ধাত্রীগ্রাম পঞ্চায়েতের প্রধান অশোক চৌধুরী সহ বিশিষ্ট জনেরা। 

ধাত্রীগ্রাম পঞ্চায়েতের প্রধান অশোক চৌধুরী বলেন, এটি ধাত্রীগ্রাম ফুটবল ময়দান হলেও দীর্ঘদিন এই মাঠে কোন ফুটবল প্রতিযোগিতা হয়নি। তাই এই ফুটবল প্রতিযোগিতার আয়োজন। এই খেলায় ৩২ টি দল অংশগ্রহণ করেছে।