Scrooling

পশ্চিমবঙ্গে ক্ষমতার পালাবদল মুখ্যমন্ত্রী পদে শুভেন্দু অধিকারী # ৯২ বছর বয়সে মুম্বইয়ে প্রয়াত হলেন সুরের দুনিয়ার কিংবদন্তি আশা ভোঁসলে # রজতজয়ন্তী বর্ষে সংবাদ প্রভাতী পত্রিকা। সকল পাঠক-পাঠিকা বিজ্ঞাপনদাতা ও শুভানুধ্যায়ীদের প্রতি শুভেচ্ছা # আন্তর্জাতিক স্বীকৃতি পেলেন বঙ্গতনয়া, ৮২তম ভেনিস ফিল্ম ফেস্টিভ্যালের অরিজন্তি বিভাগে সেরা পরিচালকের খেতাব জয় করলেন চিত্রপরিচালক অনুপর্ণা রায়। বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এর শুভেচ্ছা। # বর্ধমানে জাতীয় সড়কে ভয়াবহ বাস দুর্ঘটনায় ১১ পুণ্যার্থীর মৃত্যু। মৃতদের পরিবারকে আর্থিক সাহায্যের ঘোষণা মুখ্যমন্ত্রীর # UGC NET 2025-এ অল ইন্ডিয়া র‍্যাঙ্ক-১ করেছেন বর্ধমান বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের পিএইচডি স্কলার নিলুফা ইয়াসমিন # উচ্চ মাধ্যমিকের পর নিটেও রাজ্যে প্রথম বর্ধমানের রূপায়ণ পাল। # ষষ্ঠ সিন্ধু জিব্রাল্টার জয় করে ইতিহাসের পাতায় সায়নী # 'দাদাসাহেব ফালকে' সম্মানে ভূষিত হলেন অভিনেতা মিঠুন চক্রবর্তী

কেন্দ্রীয় বঞ্চনার প্রতিবাদে ও নাগরিক স্বার্থ রক্ষার্থে বিধায়কের নেতৃত্বে বাইক মিছিল

 


কেন্দ্রীয় বঞ্চনার প্রতিবাদে ও নাগরিক স্বার্থ রক্ষার্থে বিধায়কের নেতৃত্বে বাইক মিছিল




Sk Samsuddin
Sangbad Prabhati, 29 December 2023

সেখ সামসুদ্দিন, মেমারি : কেন্দ্রীয় বঞ্চনার প্রতিবাদে ও নাগরিক স্বার্থ রক্ষার্থে বিধায়কের নেতৃত্বে শুক্রবার বাইক মিছিল আয়োজিত হয় মেমারিতে। মেমারি বিধানসভার বিধায়ক মধুসূদন ভট্টাচার্য'র নেতৃত্বে মেমারি বিধানসভা তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে ভারতবর্ষের যুব জাগরণের পথপ্রদর্শক ও মহামানব স্বামী বিবেকানন্দের প্রতি বিজেপির রাজ্য সভাপতি ও রাজ্য নেতৃত্বের ক্রমাগত আক্রমণ ও অসম্মানের বিরুদ্ধে ও নাগরিক স্বার্থ রক্ষার্থে বাইক মিছিল বলে জানান বিধায়ক মধুসূদন ভট্টাচার্য। নদীপুর মোড়ে আম্বেদকরের মূর্তির সামনে থেকে রসুলপুর বাজার পর্যন্ত বাইক র‍্যালির শুরুতে বাবাসাহেব আম্বেদকরের মূর্তিতে মাল্যদান করেন মেমারি বিধানসভার বিধায়ক মধুসূদন ভট্টাচার্য। 

মাল্যদানের পর সংবিধান পাঠ করে শপথ গ্রহণের মাধ্যমে বাইক র‍্যালির সূচনা করা হয়। পথে মেমারি চকদিঘী মোড়ে বিবেকানন্দের মূর্তিতে মাল্যদান করেন বিধায়ক। তারপর আবার যাত্রা শুরু করে রসুলপুরে পৌঁছে পথসভার মাধ্যমে এদিনের কর্মসূচি শেষ করা হয়। বিধায়ক বলেন ১০০ দিনের কাজের টাকা আবাস যোজনার টাকা দেওয়ার দাবিতে ও কেন্দ্রীয় বঞ্চনার প্রতিবাদে এই বাইক র‍্যালি।