Scrooling

পশ্চিমবঙ্গের মুখ্যসচিব পদে নন্দিনী চক্রবর্তী # রজতজয়ন্তী বর্ষে সংবাদ প্রভাতী পত্রিকা। সকল পাঠক-পাঠিকা বিজ্ঞাপনদাতা ও শুভানুধ্যায়ীদের প্রতি শুভেচ্ছা # আন্তর্জাতিক স্বীকৃতি পেলেন বঙ্গতনয়া, ৮২তম ভেনিস ফিল্ম ফেস্টিভ্যালের অরিজন্তি বিভাগে সেরা পরিচালকের খেতাব জয় করলেন চিত্রপরিচালক অনুপর্ণা রায়। বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এর শুভেচ্ছা। # বর্ধমানে জাতীয় সড়কে ভয়াবহ বাস দুর্ঘটনায় ১১ পুণ্যার্থীর মৃত্যু। মৃতদের পরিবারকে আর্থিক সাহায্যের ঘোষণা মুখ্যমন্ত্রীর # UGC NET 2025-এ অল ইন্ডিয়া র‍্যাঙ্ক-১ করেছেন বর্ধমান বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের পিএইচডি স্কলার নিলুফা ইয়াসমিন # উচ্চ মাধ্যমিকের পর নিটেও রাজ্যে প্রথম বর্ধমানের রূপায়ণ পাল। # ষষ্ঠ সিন্ধু জিব্রাল্টার জয় করে ইতিহাসের পাতায় সায়নী # 'দাদাসাহেব ফালকে' সম্মানে ভূষিত হলেন অভিনেতা মিঠুন চক্রবর্তী

আত্মা প্রকল্পের উদ্যোগে মাছ ধরার জাল ও হাঁড়ি বিতরণ


 

আত্মা প্রকল্পের উদ্যোগে মাছ ধরার জাল ও হাঁড়ি বিতরণ




Atanu Hazra
Sangbad Prabhati, 12 December 2023

অতনু হাজরা, জামালপুর : পূর্ব বর্ধমানের জামালপুরে আত্মা প্রকল্পের উদ্যোগে ব্লক মৎস্য প্রাণী দপ্তরের পক্ষ থেকে ৬ জন মৎস্য চাষীর হাতে মাছ ধরার জন্য একটি জাল ও দুটি করে হাঁড়ি তুলে দেওয়া হলো। উপস্থিত ছিলেন বিধায়ক অলোক কুমার মাঝি, বিডিও পার্থ সারথী দে, পঞ্চায়েত সমিতির সভাপতি পূর্ণিমা মালিক, সহ সভাপতি ভূতনাথ মালিক, পূর্ত কর্মাধ্যক্ষ মেহেমুদ খান, মৎস্য কর্মাধ্যক্ষ সুনীল ধারা, দেবু হেমব্রম, তারক টুডু ও ব্লক মৎস্য দপ্তরের আধিকারিক অর্ণব কোয়েটা।

 অর্ণব বাবু বলেন এর আগেও আত্মা প্রকল্প থেকে মৎস্য চাষীদের বিভিন্ন ভাবে সাহায্য করা হয়েছে। কোনো সময় মাছ, মাছের খাদ্য, মাছ চাষের প্রয়োজনীয় সরঞ্জাম প্রদান করা হয়েছে। আজ ৬ জন উপভোক্তা কে দুটি করে হাঁড়ি ও একটি মাছ ধরার জাল তুলে দেওয়া হলো।